আসক্তি
ছবির যে মানুষটিকে দেখতে পাচ্ছেন, সে আমার বড় ভাইয়ের বউ। আর সব থেকে মজার বিষয় হচ্ছে আজকে আমি তাকে নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব। আশাকরি আমার যারা পাঠক আছে বিষয়টা পছন্দ করবে।
পুরুষ মানুষের থেকে মেয়ে মানুষের আসক্তি কিছুটা হলেও ভিন্ন। আর সবথেকে বড় বিষয় তাদের আসক্তি বিভিন্ন জায়গায় কাজ করে এবং সে বিষয় নিয়ে আমি একটু আজকে তথ্য দেওয়ার চেষ্টা করব।আমাদের গ্রামের বাড়ি থেকে যখন আমার স্বামী তার গন্তব্যে যাচ্ছিল। তখন দেখি সেই গাড়িতে আমার ভাবিও উঠেছে। কারণ সে যাচ্ছে কোন একটা কাজে কারণ তাকে দেখেই বোঝা যাচ্ছে যে, সে টিভি ঠিক করতে যাচ্ছে।পুরুষ মানুষের টিভি দেখার প্রতি খুব একটা বেশি আসক্তি নেই। কিন্তু মেয়েদের দিনশেষে টিভিতে যে সিরিয়াল গুলো হয় সেগুলো দেখার ভীষণ আসক্তি কাজ করে এবং আমার নিজেরও এই অভ্যাসটা আছে।
গত কয়েকদিন থেকে ভাবির টিভিটা নষ্ট হয়ে আছে এবং ভাবী অনেকটা অস্বাভাবিক আচরণ করছে। কারণ সে এতটা পরিমাণ আসক্ত হয়ে গেছে টিভির সিরিয়াল গুলোর প্রতি, সেগুলো সে নাকি না দেখে শান্তি পাচ্ছেনা । তাই সে আজকে নিজের থেকে রাগ করে বেরিয়ে পড়েছে, টিভি ঠিক করার উদ্দেশ্যে। আমি এতে ভাবির কোন দোষ দেখছি না। কারণ সে সারাদিন বাড়িতে একা থাকে এবং বাড়ির কাজকর্ম করার পরে যতটুকু সময় পায় ততটুকু সময় শেষ টিভি দেখে পার করে। আর তাই তার একটু রাগ লাগা স্বাভাবিক, যে তার টিভি নষ্ট। সত্যি বলতে কি আমারও, মাঝে মাঝে এইরকম রাগ লাগে যখন দেখি সিরিয়ালের সময় কারেন্ট থাকে না বা টিভির যদি কোন সমস্যা হয় তাহলে খুবি মেজাজ গরম হয়ে যায়। আসলে আমি সিরিয়াল গুলোর প্রতি আসক্ত হয়ে গিয়েছি। আমি মনে করি যে এরকম আচরণ ঠিক অন্যান্য মহিলারাও করে। কারণ তারাও আসক্ত আমার মত এরকম টিভি সিরিয়ালের প্রতি। যাইহোক ভাবির টিভি ঠিক হোক এই কামনাই করি।
You've got a free upvote from witness fuli.
Peace & Love!
জীবনে বাস্তবে ঘটে চলা বিষয় গুলো তুলে ধরেন আপনি বেশ ভালো লাগে দিদি
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
সব মেয়েরা এরকম টিভিতে শুধু সিরিয়াল ছাড়া অন্য কিছু দেখি না। যাইহোক ভাবির টিভিটা যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায়।
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।
পোস্টটি লেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।
একজন মেয়ে মানুষ হয়ে আর একজন মেয়ে মানুষের আবেগটা তুলে ধরার জন্য আন্তরিক ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।