মাঝরাতের বিড়ম্বনা

in আমার বাংলা ব্লগ3 years ago

1000026808.jpg
source

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

কয়েকদিন থেকে জ্বরে খুবই ভালোভাবে ভুগছি, ঠিকমত যে খাওয়া-দাওয়া করব তেমনটাও সুযোগ নেই। এদিকে বাবুর জ্বর কিছুটা কমেছে তবে জেদ যেন কোনভাবেই কমছে না। আসলে জ্বর থেকে উঠেছে কেবল তো, ওর মুখেও আসলে তেমন খাওয়ার রুচি নেই।

এদিকে আপনাদের ভাইয়ারো জ্বর এসেছে। এখন আমরা পুরো পরিবার জ্বরে ভুগছি। বাবু যেন একটু এদিক সেদিক হাঁটলেই মনে হচ্ছে পড়ে যাবে, অনেকটাই দুর্বল। মাঝে মা এসেছিল একদিনের জন্য তখন কিছুটা ভালো ছিল তবে মা চলে যাওয়ার পর থেকে ও অনেকটাই নিঃসঙ্গতায় ভুগছে।

বেশি বিরক্ত লাগছে এই মাঝরাতে, আমি নিজে মানসিকভাবে অনেকটাই অস্থির হয়ে গিয়েছি বাবুর আচরণে। আসলে শরীর ভালো না থাকলে যা হয় আর কি। আমার মনে হচ্ছিল সন্ধ্যা বেলাতেই বাবার বাড়িতে চলে যাই তবে আপনাদের ভাই অনুরোধ করল যে আজকের রাতটা কোনরকম এখানে থাকার জন্য এবং দেখার জন্য।

তবে এই মাঝরাতে উঠে বাবু যখন কান্নাকাটি শুরু করে দিয়েছে, তখন যেন অনেকটাই অস্থিরতায় ভুগছি। অসুস্থতা এমন ভাবে আমাদেরকে ঘায়েল করে ধরেছে সব মিলিয়ে এই অবস্থা থেকে এখন পরিত্রাণ পেতে চাই।

সত্যিই ভালো লাগছে না কিছু, কোন কাজেই মন বসাতে পারছিনা, বাবুর দুর্বলতা আমার নিজের শারীরিক অসুস্থতা এবং অন্যদিকে আপনার ভাইয়ের আবার জ্বর এসেছে। সবমিলে অনেকটা অসহায় জীবন যাপন করছি। বাবু কোন কিছুই খাওয়া দাওয়া করছে না, যার কারনে ক্রমাগত কান্না করছে আর এই পরিস্থিতি আমার একদম ভালো লাগছে না। সবকিছু ঠিকঠাক থাকলে সকালবেলা ঘুম থেকে উঠেই চলে যাব।

অনেকটা দিন পরে মধ্যরাতে এভাবে একাকী জেগে আছি, একদিকে শরীর খারাপ অন্যদিকে বাবুর কান্নাকাটি তার ভিতরে প্রিয় মানুষের অসুস্থতা, সব মিলিয়ে ভালো নাই। কয়েকটা দিনের জন্য বিশ্রাম বড্ড জরুরী।

1000006401.gif

1000007984.png

Sort:  
 3 years ago 

জ্বর যেন মহামারি আকারে ছড়িয়ে পড়ছে।একজনের হলে পুরো পরিবার এর লোকের হয়।আপনাদের সবার জ্বর হয়েছে শুনে খারাপ লাগল।প্রার্থনা করি জলদি সুস্থ হয়ে উঠবেন।

Posted using SteemPro Mobile

 3 years ago 

এটা ঠিক বলেছেন আমাদেরও পুরো পরিবারের একসাথে জ্বর হয়েছে। যাইহোক দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

অসুস্থতা বড্ড খারাপ জিনিস।অসুস্থতা মানুষকে শারীরক ভাবে ও মানসিক ভাবে অনেকটা দূর্বল করে দেয়।বর্তমান সময়টা যেন জ্বরের সিজন চলছে প্রেয় প্রতি টা বাড়িতে বাড়িতে জ্বর হচ্ছে আর অনেকটা কাহিল হয়ে যাচ্ছে আক্রান্ত মানুষ জন।আপনার অসুস্থতা,ভাই এর অসুস্থতা সাথে বাবুর মাঝ রাতে কান্না সে যে কি ভয়ংকর পরিস্থিতিতে আছেন বুঝতেই পাচ্ছি। নিশ্চই বাবুরও শরীর খারাপ হচ্ছে তাই অস্থির হচ্ছে কান্না কাটি করছে।সব ঠিক হয়ে যাবে শুধু কিছুটা সময়ের অপেক্ষা।

 3 years ago 

জ্বি আপু এবার জ্বরে একদম অবস্থা কাহিল হয়ে গেছে সবাই। আমি নিজেই এতটা পরিমাণ দুর্বল হয়েছি যে বলে বোঝাতে পারবো না।

 3 years ago 

খুব খারাপ লাগলো আপনাদের সহ পরিবার অসুস্থ শুনে। আরো বেশি খারাপ লেগেছে আমাদের @shuvo35 ভাই অসুস্থ জেনে।সত্যি বলতে নিজেদের অসুস্থতার চাইতে বাচ্চা অসুস্থ হলে একটু বেশিই ভুগতে হয়। আমরা তো কোন ভাবে সইতে পারি। কিন্তু বাচ্চারা তো সইতে পারে না। আর মাঝরাতে যদি এভাবে বাচ্চারা অসুস্থতা ফিল করে তখন মা-বাবার আর ভোগান্তির শেষ থাকেনা। খুব খারাপ লাগলো, তবে এই বিপদ থেকে যাতে খুব তাড়াতাড়ি উদ্ধার হন সেই দোয়া রইল।

 3 years ago 

জ্বি ভাইয়া নিজের অসুস্থতা সহ্য করা যায় কিন্তু বাচ্চা এবং বাড়ির সবাই যদি অসুস্থ হয় একসাথে তাহলে সেটা সামলানো খুবই মুশকিল হয়ে পড়ে। আর যেখানে আমি নিজেই অসুস্থ। দোয়া রাখবেন ভাইয়া যেন তাড়াতাড়ি সুস্থ হতে পারি।

 3 years ago 

আসলে ছোট বাচ্চারা যখন অসুস্থ থাকে তখন নিজেদের কাছে অনেক বেশি খারাপ লাগে। এই অসুস্থতা বেশিরভাগ জায়গায় দেখা যাচ্ছে। আর আমার বাবুও যখন অসুস্থ হয় তখন এরকমটা করে রাতে। আপনাদের ফ্যামিলির সবাই দেখছি অসুস্থ আপু। সৃষ্টিকর্তার কাছে দোয়া করি যেন তারা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন।

 3 years ago 

জ্বি আপু ছোট বাচ্চারা অসুস্থ হলে খুবই খারাপ লাগে। আর আমি নিজেও অসুস্থ নিজেকে সামলাবো নাকি বাবুকে সামলাবো। এরপর আবার আপনাদের ভাইয়া অসুস্থ হয়ে পড়ে। তাই তো একদম ভ্যাবাচ্যাকা খেয়ে গিয়েছিলাম। আশা করতেছি সৃষ্টিকর্তা খুব তাড়াতাড়ি আমাদের সুস্থ করবেন।

 3 years ago 

শায়ান বাবু অসুস্থতা থেকে উঠেছে বিধায় কিছু খেতে চাচ্ছে না। আপনারা দুজন অসুস্থ, জেনে খুব খারাপ লাগলো আপু। আপনার মা কয়েকদিন থাকতে পারলে সবচেয়ে বেশি ভালো হতো। এই পরিস্থিতিতে সবচেয়ে ভালো হবে গ্রামের বাড়িতে চলে গেলে। যাইহোক আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল।

 3 years ago 

হ্যাঁ ভাইয়া এখন গ্রামে চলে এসেছি কারণ আর কিছুতেই শহরে অসুস্থতা নিয়ে বসে থাকতে পারছিলাম না। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

অসুস্থতা থেকে আসলে সবাই পরিত্রাণ পেতে চায়। আসলে আপনার ছোট বাবুও অসুস্থ তাই এমনটা করেছে। আপনাদের সবার সুস্থতা কামনা করি।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 64942.32
ETH 1923.05
USDT 1.00
SBD 0.39