পুকুরপাড়ে কিছু সময়।।
"আমার বাংলা ব্লগ"
কমিউনিটির সকল মেম্বারদের জানাই নমস্কার,অন্যান্য ধর্মাবলি ভাই-বোনদের জানাই আদাব এবং আমার পক্ষ থেকে আপনাদের প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা রইল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন। আমি অনেক ভালো আছি। আজ আপনাদের মাঝে শেয়ার করতে চলছি কুড়িগ্রাম জেলা পরিষদের দিঘির পারে কাটানো কিছু সময়। আশা করি আপনাদের সবারই ভালো লাগবে।
কুড়িগ্রাম জেলা পরিষদ আমার বাসা থেকে প্রায় পাঁচ মিনিটের রাস্তা। সেখানে সাধারণ প্রবেশ নিষেধ কিন্তু পরিচিত থাকার কারণে ভিতরে ঢুকতে কোন অসুবিধা হয় না। যখনই আমার মন খারাপ থাকে মাঝে মাঝে জেলা পরিষদের দিঘির পাড়ে গিয়ে বসে প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটাই। ছোটবেলা থেকে প্রকৃতির প্রতি আমার আলাদা একটা ভালোবাসা ছিল তাই প্রকৃতির সঙ্গে একা সময় কাটানোর অনুভূতিটাই আলাদা। আমি সেখানে গিয়েছিলাম প্রায় এক দুমাস আগে। সেখানে খুব ভালো একটা মুহূর্ত আমার কেটে ছিল। সেখানে পুকুর পাড়ে নানা ধরনের ফটোগ্রাফি করেছিলাম।
ছবিগুলো দেখতে পাচ্ছেন এটি হল কুড়িগ্রাম জেলা পরিষদের ভেতরের দৃশ্য অর্থাৎ জেলা পরিষদের পুকুরপাড়। পুকুরপাড়ে রয়েছিল পুকুরে একটু ঘোরার জন্য একটি নৌকা একা ছিলাম ভয়ের কারণে নৌকায় উঠতে পারিনি কারণ সাঁতার একটু কম জানি যদি পড়ে যায় তখন কি হবে নৌকাতে উঠিনি।
পুকুরপাড়ের হয়েছিল রাজহাঁস ও দেশি হাঁস রাজাস গুলো যখন পুকুর পাড়ে ছিল তখন দৃশ্যটা আলাদা রকম লেগেছিল আমার। কিছু জায়গাতে যদি মানুষের উপস্থিতি কম হয় সে জায়গাগুলো এত সুন্দর লাগে যা বলে বোঝানোর মত নয় আমি বলছি না যে শুধু আমার যাওয়ার একারই অধিকার। শুধু একটু মানুষের উপস্থিতি কম থাকলে ভালো লাগে সেই জায়গাগুলো আলাদা একটা অনুভূতি পাওয়া যায়।
পুকুর পাড়ে বসে থাকার পর সেখানে আমি নিজের ফটোতে বন্দী হই। সেখানে সুন্দর একটি মুহূর্ত কাটিয়েছিলাম আমি যখনই সময় পাই তখনই সেখানে গিয়ে সময় কাটাই আমার পছন্দের একটি জায়গার মধ্যে এটি একটি। কিছু সময় মানুষের একা থাকাই ভালো যা আমি মনে করি কারণ মাইন্ড ফ্রেশ করার জন্য মানুষকে একাও থাকতে হয়।
Details:
| Camera | Realme C21 |
|---|---|
| Location | Kurigram |
| Photographer | @gansh |
| Editing Software | phone edit software |
আশা করি আপনাদের সবারই ভালো লেগেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নিবেন আপনাদের প্রতি রইল আবারও গভীর ভালোবাসা ও শ্রদ্ধা। আবার নতুন একটি পোস্টে আপনারদের সঙ্গে দেখা হবে।
কুড়িগ্রাম জেলা পরিষদের পাশে পুকুরে আপনি খুব সুন্দর সময় অতিবাহিত করেছেন সেই সাথে খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরেছেন প্রত্যেকটা ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে।।
সত্যি এরকম বড় জলাশয়ের পাশে বসে থাকতে আমারও খুব ভালো লাগে।। বিশেষ করে হাঁসগুলা পানিতে ভাসার দৃশ্য খুব সুন্দর ভাবে ক্যামেরা বন্দি করে তুলে ধরেছেন খুবই সুন্দর দেখাচ্ছে।।
আপনি ঠিকই বলেছেন ধন্যবাদ আপনার মূল্যবান মক্তব্য করার জন্য। শুভকামনা আপনার জন্য
প্রকৃতি সকলকেই আলাদা ভাবে টানে।কুড়িগ্রামের জেলা পরিষদের ভেতরটা দেখতে বেশ সুন্দর তো।বিশেষ করে পুকুর এবং পুকুর পাড়টা।হাঁস গুলো কি চমৎকার দেখা যাচ্ছে। মন খারাপ থাকলে এমনেই মন ভালো হয়ে যাবে।প্রতিটি ছবিই বেশ সুন্দর। ধন্যবাদ
ধন্যবাদ আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য শুভকামনা রইলো আপনার জন্য
আপনার মন খারাপের মুহূর্তে আপনি পুকুর পাড়ে গিয়ে অনেক সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন। সত্যি বলতে কেউ আছে মন খারাপের মুহূর্তে একা একা থাকতে অনেক বেশি পছন্দ করে আবার কেউ কেউ আছে মন খারাপের মুহূর্তে অনেকের সঙ্গে আড্ডা দেয়। তবে আমিও আপনার মত যখন মন খারাপ হয় তখন প্রকৃতির মাঝে চলে যাই কারণ প্রকৃতির মাঝে সময় অতিবাহিত করলে আপনা আপনি মন ভালো হয়ে যায়। সুন্দর কিছু ফটোগ্রাফিও দেখতে পারলাম বিশেষ করে পুকুরের মাঝে রাজহাঁসের ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল।
ধন্যবাদ আপনার মূল্যবান জন্য শুভকামনা আপনার জন্য
এই তো কিছুদিন আগে আমিও কুড়িগ্রাম জেলা পরিষদে গিয়েছিলাম, একজন আত্মীয়র সাথে দেখা করতে।। সেদিন তোমার মামীও ছিল সাথে। এই পুকুর পাড়ে বসে আমরা দুজনে অনেকটা সময় পার করেছি। তুমি সত্যিই বলেছ, পুকুর পাড়ে লোকজনের ভিড় কম থাকায় খুবই মনোরম পরিবেশ ছিল যা উপভোগ করার মত। আমাদেরও বেশ ভালো লেগেছিল। পুকুর পাড়ে কাটানো সময়টুকু ফটোগ্রাফির মাধ্যমে সুন্দর বর্ণনা করে আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
মামা আপনি ঠিকই বলেছেন জেলা পুকুরের পাড় মনোরম পরিবেশ। ধন্যবাদ মামা আপনার মূল্যবান মতামতটি দেওয়ার জন্য।
বাহ কুড়িগ্রাম জেলার জেলা পরিষদের পাশের পুকুরপাড়টি তো বেশ চমৎকার। আমি তো ভেবেছিলাম আপনি বোধহয় কোন পার্কের পুকুরপাড়ের পাশে সময় কাটিয়েছেন এবং সেখানকার ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করছেন। সত্যিই পুকুর পাড়টি খুব সুন্দর। পুকুর পাড়ে ভাসতে থাকা রাজহাঁস গুলো বেশ চমৎকার লাগছে।
ধন্যবাদ আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য শুভকামনা আপনার জন্য