ঠাকুমার ঝুলি

ChatGPT Image Jan 29, 2026, 12_19_15 PM.png

Image Created by OpenAI

ঠাকুমার ঝুলি কথাটা গ্রাম বাংলার সাথে একটা গভীর সম্পর্কিত। কারণ ১৯ দশকের শুরু বা তার আগে থেকেই এই ঠাকুমার ঝুলি শিশুদের অনেক প্রিয় ছিল। সেসময় এটাই একমাত্র বিনোদনের প্রধান বিষয় ছিল। বাংলার ঘরে ঘরে এক সময় সন্ধ্যা নামলেই শুরু হতো ঠাকুমার ঝুলি অর্থাৎ রূপকথার কাল্পনিক গল্প। বিদ্যুৎ ছিল না, মোবাইল বা টিভির দাপটও নয়। ছিল শুধু গল্প আর কল্পনার জগৎ। ঠাকুমার মুখে শোনা সেই রূপকথা শুধু বিনোদনই ছিল না, সমাজ ও জীবনের গভীর শিক্ষাও বহন করে। আজকের আধুনিক জীবনে দাঁড়িয়ে এই গল্পগুলোর মূল্য আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। গল্পগুলো কাল্পনিক থাকলেও এর মধ্যে থেকে শিশুরা অনেক শিক্ষা লাভ করতো। একপ্রকার বলা যায়, মানুষ গড়ার কারিগর এখান থেকেই শুরু হয়ে যায়।

এইসব গল্পের মধ্যে অনেক প্রকারের গল্প আছে, কিন্তু সবথেকে বেশিই যে গল্পগুলো আমাদের ঠাকুমা শোনাত, সেগুলো হলো- রাজা-রানী ও রাজকুমার এর গল্প, দৈত্য এর গল্প এইসব। এইগুলোই বিনোদনের প্রধান আকর্ষণ ছিল। তবে এই গল্পের মধ্যে থেকে অনেক কিছু শেখার ছিল। এমনিতেই প্রত্যেকটা গল্পের মধ্যে কিন্তু ভালোর জয় আর মন্দের পরাজয় শেখানো হতো। এতে একটা গুরুত্বপূর্ন দিক শিখতে পারতো যে, সৎ পথে থাকলে জয় পাওয়া যায়। এছাড়া রাজা, বাদশা এদের গল্পের মধ্যে দিয়ে লোভের বিষয়টা ফুটিয়ে তোলা হতো অর্থাৎ লোভ যে মানুষের জীবনে ধ্বংস ডেকে আনে, সেটা শিশুদের বোঝানো হতো এর মাধ্যমে। এইরকম বিভিন্ন গল্পের মধ্যে দিয়ে সবকিছু তুলে ধরা হতো অর্থাৎ ভালো আর খারাপের দিকটা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.095
BTC 62824.58
ETH 1754.69
USDT 1.00
SBD 0.39