শিক্ষক দিবসে সকল শিক্ষকদের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা, সম্মান এবং ভালোবাসা।
<P
বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি ।
প্রিয় , আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম।
আজ আমি আপনাদের শিক্ষক দিবসে আমার অনুভূতি সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।
আসুন শুরু করি
শিক্ষক দিবসের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। |
|---|
*** সকল শিক্ষকদের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা, সম্মান এবং ভালোবাসা।
শিক্ষক হচ্ছে মানুষ গড়ার কারিগর। সততা শিক্ষা দিয়ে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলা এবং মনুষত্ববোধ জাগ্রত করা হলো শিক্ষকের একমাত্র কাজ। তাইতো পিতা মাতার সম্মান এবং মর্যাদার পরে শিক্ষকের স্থান। শিক্ষকেরা হলো একটি জাতির আলোর দিশারী। একজন শিক্ষক প্রকৃত মানুষ গড়ার জন্য একজন ছাত্র বা ছাত্রীকে মনুষ্যত্ব বিকাশের সাথে নীতি-নৈতিকতা এবং দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অবগত করে। একজন শিক্ষক তার সবটুকু জ্ঞান বিতরণ করে মানুষ গড়ার পেছনে অক্লান্ত পরিশ্রম করে থাকে।
একজন সৎ আদর্শবান শিক্ষক সমাজ গঠনের বা, সমাজকে উন্নত দিগে ধাবিত করার জন্য অক্লান্ত পরিশ্রম করে থাকে। একজন শিক্ষক সৎ জ্ঞানের মাধ্যমে ছাত্র ছাত্রীদের আলো এবং মুক্তির পথের সন্ধান দিতে পারে। একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ সম্পদ হলো তার চরিত্র ।শিক্ষক চরিত্র গঠন অন্যতম মাধ্যম। চরিত্রকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য শিক্ষক অপ্রাণ চেষ্টা করে থাকে। তাই শিক্ষকের ভূমিকার গুরুত্ব অপরিসীম।শিক্ষকদের প্রতি সম্মান ও শিষ্টাচার আমাদের পালন করা একান্ত কর্তব্য এবং দায়িত্ব।
আজ ২৭শে অক্টোবর ২০২২ আপনারা সকলে অবগত আছেন যে, আজ শিক্ষক দিবস । এই দিবসে শিক্ষকদের কে অত্যন্ত শ্রদ্ধা এবং সম্মানের সাথে স্মরণ করছি। এই দিবস উপলক্ষে বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় সহ বিভিন্ন শিক্ষক সংস্থাগুলো বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নিয়েছে। শিক্ষা দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন সভা, সেমিনার এবং নানা ধরনের প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। প্রাইমারি, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, মাদ্রাসা এবং কারিগরি সমানের সকল প্রতিষ্ঠানের শিক্ষকগণ শিক্ষক দিবসের নানা কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
শিক্ষক দিবসের মূল প্রতিপাদ্য ‘শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু।’
এই দিবসে পালন করা মূল উদ্দেশ্য হলো শিক্ষকেরা যে সমাজ গঠনের মূল কারিগর তার যথাযথ সম্মান মর্যাদা প্রদান করা । শিক্ষকদের আত্মত্যাগ, শ্রদ্ধাবোধ ও অসামান্য অবদান সমাজে তুলে ধরা। শিক্ষকেরা আদর্শ নাগরিক গঠনের অসামান্য অবদান রেখে যায়। তাদের অবদানকে স্বীকার করায় এই দিবসের মূল লক্ষ্য। শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি শিক্ষকদের জীবন যাত্রার মান উন্নয়ন করা ।
পরিশেষে শেষ বলতে চাই শিক্ষক হলেন জাতির আলোকবর্তিকা এবং মানব জাতির ভবিষ্যতের রূপকার। শিক্ষকদের প্রতি সশ্রদ্ধ সালাম।
পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি আরো বিভিন্ন বিষয় আপনাদের মাঝে তুলে ধরব, ইনশাআল্লাহ।
- অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভাল থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।
সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো ।
আমার পরিচিতি
আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে - আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলা এর প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানীত এডমিন মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে।বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।



ভাইয়া ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে, আপনি আমাদের মাঝে শিক্ষক দিবসের তাৎপর্য এবং গুরুত্ব খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। আসলেই শিক্ষক মানুষ গড়ার কারিগর। একজন মানুষের সফলতার পিছনে একজন শিক্ষকের ভূমিকা অপরিসীম। আমাদের সকলের উচিৎ শিক্ষকদের যথাযথ মর্যাদা প্রদান করা এবং সরকারের ও উচিৎ আমাদের শিক্ষকদের যথাযথ সম্মান প্রদর্শন করে তাদের আর্থিক দিক বিবেচনা করে উপযুক্ত সম্মানি দেওয়া।
ভাইয়া এই লেখাটা কি এই পোস্টের জন্যই লিখেছেন? যদি সেটা হয়, তাহলে কি ঠিক আছে।
ধন্যবাদ ভাইয়া।
পোস্টটি দেখে সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
শিক্ষকদের নিয়ে সুন্দর কিছু কথা বলেছেন।তারা জাতি গঠনের কারিগর তাদের সুখ সুবিধার দিকে অবশ্যই সবার নজর দেওয়া উচিত। তবে ভাইয়া আপনার একটু ভুল হচ্ছে, শিক্ষক দিবস ৫অক্টোবর। আর আপনি শেষে বলেছেন এরকম চিত্রকর্ম আরো আঁকবেন,কিন্তু এটা তো কোন চিত্রকর্মের পোস্ট না।আশা করি খেয়াল রাখবেন।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর মতামত শেয়ার করার জন্য।
আগে এত শিক্ষক দিবস পালন হতো না। আগেই বরং শিক্ষকদের সম্মান অনেক বেশি ছিল। আর এখনকার দিনে দিবস পালন করে একদিনে শিক্ষকদেরকে সম্মান দেওয়া হয়। তাছাড়া শিক্ষকদের বিভিন্নভাবে সীমাবদ্ধতার মধ্যে নিয়ে আসা হয়েছে। যার কারণে প্রকৃত শিক্ষা তাদের পক্ষে প্রদান করা সম্ভব হয় না। যাইহোক শিক্ষক দিবসে সকল শিক্ষকের প্রতি শ্রদ্ধা রইল।
পোস্টটি দেখে আপনার অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
শিক্ষক দিবসে সকল শিক্ষককে জানাই সালাম । অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।
আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো, ধন্যবাদ।
সকল শিক্ষকদের প্রতি বিনম্র স্রদ্ধা।
আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।