বন্ধুদের সঙ্গে চায়ের দোকানে আড্ডা
বন্ধু-বান্ধবদের সঙ্গে আড্ডা দিতে কার না ভালো লাগে। আড্ডা অনেকভাবেই দেওয়া যায়। ঘুরতে যাওয়া, চা খাওয়া, পিকনিক করা সহ আরো বিভিন্ন ভাবে আড্ডা দেওয়া যায়। চা খাওয়ার মাধ্যমে বন্ধু-বান্ধবদের সঙ্গে আড্ডাটা সবচেয়ে ভালো জমে।চা খাওয়ার মাধ্যমে বন্ধু-বান্ধবদের সঙ্গে আড্ডা দেওয়া বেশ সাশ্রয়ী। কারণ এতে খরচ কম হয় এবং অল্প সময়ে আড্ডা বেশ জমে ওঠে। ফলে সময়ের অপচয় কম হয়।
চা খাওয়ার মাধ্যমে প্রিয়জনদের সঙ্গে আড্ডা বেশ জমে ওঠে।আমার বন্ধু বান্ধবদের মধ্যে বেশ ক'জন বন্ধু আছে যাদের সঙ্গে আমার বেশ ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এবারের চা আড্ডাটা ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে জমে উঠেছিল। বন্ধু-বান্ধবদের মধ্যে রয়েছে রউফ, রাজু,সাব্বির ও মিনহাজ ইত্যাদি। কামান গাড়ি একটি বিখ্যাত চায়ের দোকানে আমরা প্রথমে মিলিত হই। এরপর সবাই মিলে কিছুক্ষণ আলাপচারিতায় মেতে উঠি। আলাপচারিতা মাঝে দোকানদারকে চায়ের অর্ডার দেই।এরপর দোকানি আমাদের সামনে চায়ের কাপ নিয়ে হাজির হয়। চা খাওয়ার মাঝেও ভালই আলাপ হয়। আলাপ শেষে যে যার মত বাসায় চলে যায়।চা শুধু যে বন্ধুবান্ধবদের আড্ডার সঙ্গী তা নয়। সকল প্রকার আলাপচারিতার সঙ্গী হিসেবে সবাই চা কেই বেছে নেয়।
আপনার পোস্ট দেখে আমার বন্ধুর সাথে কাটানো মুহূর্তের কথা মনে পড়ে গেল!