" সকালের সূর্যের অপরূপ সৌন্দর্যের ফটোগ্রাফি"
হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক।
আজ- ২৯ অক্টোবর, শনিবার, ২০২৩ খ্রিষ্টাব্দ।
আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্য ও সদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।
কয়েকটি ছবিকে একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।
আমি আজকে আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। প্রতিনিয়ত আপনাদের সাথে নতুন নতুন পোস্ট গুলো শেয়ার করতে বেশ ভালো লাগে আমার কাছে। আমি বরাবরই ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। আমার কাছে মনে হয় আমার বাংলা ব্লগের বেশিরভাগ সদস্যই ফটোগ্রাফি করতে বেশ ভালোবাসেন। অনেকদিন আগে ঢাকা থেকে বাড়িতে আসার সময় সকালের সূর্য উদয়ের বেশ কিছু ফটোগ্রাফি করে রেখেছিলাম। তাই ভাবলাম যে গ্যালারিতে ফটোগ্রাফি গুলো জমা না করে রেখে আপনাদের সাথে শেয়ার করি। আমাদের এই পৃথিবী সূর্যকে কেন্দ্র করে আবর্তন করে। সূর্য আছে বলেই আমরা এই পৃথিবীতে এখনো টিকে আছি। পৃথিবীর যেকোন বস্তুর এই টিকে থাকার জন্য সূর্যের আলোর প্রয়োজনীয়তা অপরিসীম। তাহলে চলুন দেরি না করে আমার করে " সকালের সূর্যের অপরূপ সৌন্দর্যের ফটোগ্রাফি" গুলো দেখি।
আমি এই ফটোগ্রাফিটি করেছিলাম মানিকগঞ্জ বাস স্ট্যান্ড থেকে। সেদিনে খুব সকালে আমি আর আমার বন্ধু রাহুল ঢাকা থেকে গ্রামের বাড়ি যাচ্ছিলাম। খুব সকালবেলা সূর্যের এরকম অপরূপ সৌন্দর্য দেখে আমি মুগ্ধ হয়ে গেছিলাম। এই ফটোগ্রাফিতে আমি বন্ধুর বাইকের পেছনে বসে থেকেই অবশ্য করেছিলাম। খুব সকালে সূর্য দেখতে সবসময়ই আমার অনেক বেশি ভালো লাগে। আমার কাছে মনে হয় আমার মত সবাই খুব সকালে সূর্য দেখতে ভালোবাসে।
আমি এই ফটোগ্রাফিটি ও করেছিলাম মানিকগঞ্জের হাইওয়ের একটি ব্রিজের উপর থেকে। আর আমার এই ফটোগ্রাফিটিও চলন্ত বাইকের পেছনে বসে করেছিলাম। বাড়িতে যাওয়ার সময় বন্ধু রাহুলই বেশিরভাগ সময় বাইক ড্রাইভ করে। আর আমি পেছনে বসে বসে গান গায় আর ফটোগ্রাফি করি। এরকম সুন্দর পরিবেশে সূর্যকে তো আর সব সময় পাওয়া যাবে না, তাই আমি এরকম সুন্দর মুহূর্তকে ক্যামেরা বন্দি করে রেখেছিলাম। চারদিকে কুয়াশা তার ভিতরে সূর্যটা দেখতে অপরূপ সুন্দর লাগছিলো।
আমার এই ফটোগ্রাফিটি তুলেছিলাম পাটুরিয়া ফেরিঘাট থেকে। সকালে সূর্য দেখলেই আসলে মনটা বেশ ভালো হয়ে যায়। লোহার স্ট্রাকচারের আড়ালে সূর্যটা দেখতে ভীষণ ভারী সুন্দর লাগছিলো। সূর্যের মিষ্টি আলোতে চারিদিকটা বেশ টলমল করছিলো।
এই ফটোগ্রাফিটি করেছিলাম পাটুরিয়া ঘাটের ফেরিতে উঠে। আমি যখন ফটোগ্রাফিটি করেছিলাম তখন সকাল আটটা মত বাজে। ফেরির এই লৌহদণ্ডের সাথে মোটা দরি পেঁচিয়ে রাখা হয়। পাশাপাশি দুটি লৌহ দন্ডের মধ্য দিয়ে সূর্যটা দেখতে বেশ চমৎকার লাগছিলো। পদ্মা নদীর পাড়ের সবুজ গাছপালার উপর সূর্যটা বেশ সুন্দর লাগছিলো।
আমার এই ফটোগ্রাফিটি ও পাটুরিয়া ফেরিঘাট থেকে করা। যখন খুব সকালে পূর্ব দিগন্তে সূর্য উঠে তখন পাখিরা কিচিরমিচির করে ঘুম ভাঙ্গিয়ে দেয়। একদিকে পূর্ব দিগন্তে ভোর সকালের মিষ্টি সূর্য উদয় হয়েছে যেমন আর পাখিরা খাবারের সন্ধানে বেরিয়ে পড়েছে। আমি যখন এই ফটোগ্রাফিটি করেছিলাম তখন আকাশে সূর্যের উপরে একটি সাদা আকৃতির ফুটে উঠেছিলো। আমি জানিনা এটা কিসের ধোয়া তবে দেখতে বেশ সুন্দর লাগছিলো।
আমার এই ফটোগ্রাফিটি পাটুরিয়া ঘাটে ফেরিতে উঠার পরে করেছিলাম। ফেরির রশি বাঁধা এই লৌহদণ্ডের উপর সূর্যটিকে রেখে সুন্দরভাবে মোবাইলে এই ফটোগ্রাফিটি ক্যাপচার করেছিলাম। এই ছবিটা যখন তুলেছিলাম তখন মোবাইলের ক্যামেরার মোড নাইট মোড করে নিয়েছিলাম, যাতে করে ফটোগ্রাফি টা দেখতে অনেক সুন্দর হয়।
আমি এই ফটোগ্রাফি টা করেছিলাম পদ্মা নদীর ভেতর থেকে। যখন ফেরিতে করে পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়া ঘাটের উদ্দেশ্যে যাচ্ছিলাম তখন পদ্মা নদীর সাথে সূর্যের এই অপরূপ মিতালির ছবিটা ক্যামেরা বন্দি করে রেখেছিলাম। এরকম দৃশ্য আসলে সব সময় দেখা যায় না। পদ্মা নদী আর ভোর সকালের সূর্য একসাথে দেখতে পারলে মনটা এমনিতেই ভালো হয়ে যাবে। ভোর সকালের সূর্যের মিষ্টি আলো পদ্মা নদীর জলের উপর পড়ে চিকমিক করছে।
পোস্টের ছবির বিবরন
| ক্যামেরাম্যান | @aongkon |
|---|---|
| ডিভাইস | স্যামসাং জে-৭ প্রো |
| ক্যামেরা | ১৩ মেগাপিক্সেল |
| তারিখ | ২৮ ই মে ২০২৩ |
| লোকেশন | দৌলতদিয়া-পাটুরিয়া |
প্রিয় বন্ধুরা,
আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।
আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।
@aongkon

দাদা আমিও কিন্তু আপনার মতই করি। মাঝে মাঝে পোস্ট করার মত কিছু খুঁজে না পাই, তখন নিজের ফোনের গ্যালারীর দিকে চোখ বুলাই। আজ কিন্তু সকালের সূর্য নিয়ে ভালো কিছু ফটোগ্রাফি আপনি আমাদের সাথে শেয়ার করেছেন। প্রতিটি ফটোগ্রাফিই আমার কাছে দারুন লেগেছে। ধন্যবাদ এত সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
সকালে সূর্যের ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপ।
একদম ঠিক বলেছেন ভাইয়া এই ব্লগে সবাই ফটোগ্রাফি করতে খুব পছন্দ করে। আপনি তো দেখছি একেবারে সূর্য ওঠার আগেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সকাল সকাল রওনা দিলে অবশ্য ভালো হয় রাস্তাঘাট ফাঁকা পাওয়া যায়। তাছাড়া এত সকাল বেলায় উঠে খুব সুন্দর সূর্যোদয় দেখতে পেয়েছেন। ফটোগ্রাফি গুলোও খুব চমৎকার হয়েছে।
খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন। ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো। ফটোগ্রাফির সাথে বর্ণনা ছিল অসাধারণ।
ফটোগ্রাফি করতে আমারও ভীষণ ভালো লাগে। আপনার আজকের ফটোগ্রাফি পোস্টে সূর্যের বিভিন্ন ফটোগ্রাফি দেখতে পেলাম। প্রত্যেকটি ফটোগ্রাফি বেশ ভালো লেগেছে। সকালবেলার সূর্য দেখতে আসলেই খুব ভালো লাগে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
হ্যাঁ আপু সকাল বেলা সূর্য ওঠার দৃশ্য সবার কাছেই অনেক বেশি ভালো লাগে। আর আপনিও ফটোগ্রাফি করতে পছন্দ করেন জেনে খুশি হলাম আপু। অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
আমি নিজেও ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। অনেকদিন হলো এইরকম সকালের সূর্য দেখা হয় না। সকালের সৌন্দর্য উপভোগ কর হয় না। বেশ চমৎকার ছিল আপনার করা ফটোগ্রাফি গুলো। ঢাকা থেকে বাড়ি আসার সময় সকালের বেশ দারুণ ফটোগ্রাফি করেছেন। আর পদ্মা নদীটা তো বেশ চমৎকার লাগছে। ধন্যবাদ আমাদের সঙ্গে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।
ভাই আপনিও ফটোগ্রাফি করতে অনেক বেশি পছন্দ করেন জেনে ভালো লাগলো। পদ্মা নদীটা আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই। অসংখ্য ধন্যবাদ ভাই সবসময় সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
আপনি অনেক সুন্দর করে সকালবেলা সূর্যের অপরূপ সৌন্দর্য ফটোগ্রাফি করেছেন। অনেকদিন আগে ঢাকা থেকে বাড়ি যাওয়ার সময় এই ফটোগ্রাফি গুলো করেছেন। তবে আপনার ফটোগ্রাফি গুলো সত্যি আমার কাছে অনেক ভালো লাগলো। আসলে এরকম ফটোগ্রাফি গুলো দেখতে বেশ ভালই লাগে। তবে আপনি এমনিতে বেশ চমৎকার ফটোগ্রাফি করে থাকেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।
সকালের সূর্য উদয়ের দৃশ্য আসলেই অনেক বেশি সুন্দর দেখা যায়। সুন্দর মতামত প্রকাশ করে সবসময় পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
আপনি মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে অসাধারণ কিছু সূর্যের ফটোগ্রাফী করেছেন, ফটোগ্রাফী গুলো দেখে আমার অনেক বেশি ভালো লেগেছে। আপনি একেবারে নিখুঁত ভাবে ফটোগ্রাফী গুলো করেছেন। আপনার প্রতিটি ফটোগ্রাফী আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।
আমার ফটোগ্রাফি গুলো দেখে আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই। অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।