কি অদ্ভুত জীবন!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

বেশ কয়েকদিন আগে বসে বসে অ্যাসাইনমেন্ট করছিলাম। অর্থাৎ অনেকগুলো লেখা, তো এতোগুলো লেখা আসলে লিখতেও কিছুটা বিরক্ত লাগছিলো।কারণ এতোগুলো লেখা একসাথে লেখা বেশ কষ্টকর। অর্থাৎ এসাইনমেন্ট করা অনেক বেশি কষ্টকর। তাও কিছু করার নেই। কারণ ক্লাস এইগুলো লিখতে দিয়েছে তো সবগুলো লিখতেই হত।

তো অ্যাসাইনমেন্ট মানে আপনারা সকলেই জানেন, অর্থাৎ দেখে দেখে লেখা ছাড়া যেমন আর কোনো কাজ নেই। তো আমিও আসলে তাই লিখছিলাম এবং মাঝে কিছুটা বোরিং ফিল হচ্ছিলো। তাই ভাবলাম যে একটু জীবন গল্প শুনি অর্থাৎ ইউটিউবে একটি চ্যানেল রয়েছে অর্থাৎ একটি এফএম এর ইউটিউব চ্যানেল রয়েছে। সেখানে অনেক অনেক জীবনের গল্প শোনানো হয়। তো আগে অনেক শুনতাম। কিন্তু বড় হওয়ার পরে আসলে খুব একটা শোনা হয় না। তাই ভাবলাম সেগুলোই শুনি।

তো একজনের গল্প শুনছিলাম এবং তার গল্প শোনার পরে আসলে এতো খারাপ লাগলো কি আর বলবো। অর্থাৎ অনেক বড় গল্প ছিলো। কিন্তু গল্পটির সারমর্ম হলো, ওই ছেলেটি এতোটাই মেধাবী ছিলো যে সে একসাথে তিনটা সাবজেক্ট এ অনার্স করেছে। ভাবতে পারেন? আর এমনকি তার একটা লেখা দুইবার পড়তে হতো না, সে এতোটা মেধাবী ছিলো। কিন্তু সে যখন ব্যবসা করতে নামে। তখন একজন এর ঠকানোর কারণে সেই ছেলেটি হঠাৎ করে অসুস্থ হয়ে যায়। এবং তাও আবার বিরল রোগে আক্রান্ত হয়ে পরে। অর্থাৎ ভুলে যাওয়ার রোগে আক্রান্ত হয়ে পরে।

তাও রোগটি এতটাই ভয়ঙ্কর যে, সে রাস্তায় হাঁটতে হাঁটতে ভুলে যায় যে সে কোথায় যাচ্ছে কিংবা এই ধরনের অবস্থা সৃষ্টি হয়। অর্থাৎ বলা চলে যে তার জীবনটা সেখানেই থেমে যায়। আসলে একটা মানুষ যখন একটা মানুষকে ঠকায়। তখন সে চিন্তা করে না যে, সে ওই মানুষটির কতো বড় ক্ষতি করে দিলো।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.084
BTC 61485.93
ETH 1592.52
USDT 1.00
SBD 0.47