অজানা ফুল-ফলের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ7 months ago (edited)

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।যাইহোক আজ আমি ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।

অজানা ফুল-ফলের ফটোগ্রাফি:

IMG_20251201_235113.jpg

আজ সকাল থেকেই নেটের বেহাল অবস্থা, চলতেই চাইছে না।আর নেটের এমন নড়বড়ে অবস্থা থাকলে যেমন কাজ করতে মন চায় না,তেমনি বিরক্তিকর অবস্থার সৃষ্টি হয়।তারপরও চলে আসলাম ভিন্ন একটি পোষ্ট নিয়ে।কারন আমি প্রতিনিয়ত ভিন্ন ভিন্ন পোষ্ট করতে পছন্দ করি।যাইহোক এই ফটোগ্রাফিগুলি আমাদের ইউনিভার্সিটির মধ্যে থেকে সংগ্রহ করা।আর এই পোষ্টটির এক একটি ছবি আপলোড করতে আমাকে ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে।যাইহোক চলুন ছবিগুলো দেখে নেওয়া যাক---

IMG_20251202_025015.jpg

IMG_20251202_025030.jpg

গতদিন ইউনিভার্সিটির সারি সারি ইয়া বড় বড় গাছের মাঝবরাবর রাস্তা দিয়ে যখন হাঁটছিলাম তখন চোখে পড়েছিলো এই নাম না জানা ফুলগুলো।আসলে ক্লাসের ফ্রি সময়ে শীতকালে সবাই খুজে পেতে চায় রোদ্দুর, আর ক্লাসের মধ্যে খুবই ঠান্ডা তাই সবাই বাইরে চলে আসে রুমের মধ্যে আবদ্ধ না থেকে।আমার কিছু বন্ধু-বান্ধবীরা আবার ব্যাটমিন্টন নিয়ে আসে খেলার জন্য।

IMG_20251202_024952.jpg

IMG_20251202_025051.jpg

শীতকাল বলে কথা,যাইহোক আমি একজন বান্ধবীর সঙ্গে হাঁটছিলাম।বড় বড় গাছের ফাঁকে এই ধরনের গাছ প্রচুর লাগানো রয়েছে।প্রথম দিকে মেহেদী গাছ ভেবে পাতা ছিড়ে চেক করে বুঝলাম, এগুলো একদমই মেহেদী গাছের মতো দেখতে হলেও মেহেদি গাছ নয়।আবার মেহেদী গাছের মতোই ফুল ও ফল ধরে।

IMG_20251202_025124.jpg

IMG_20251202_025148.jpg

ফুলগুলো ছোট্ট ছোট্ট হালকা বেগুনি রঙের হয়ে থাকে যা থোকা থোকা ধরে থাকে।তার উপরে সবুজ রঙের কাঁচা ছোট্ট ছোট্ট ফলগুলো, যেগুলো পেকে আবার হলুদ কিংবা কমলা রঙের হয়ে গিয়েছে।কয়েকটি ছবি তুলে নিয়ে টুপ করে ছিড়ে নিলাম কয়েকটি।এতটা সুন্দর দেখতে ফলগুলো খেতে মন চাইছিলো।আমার বান্ধবীর কাছ থেকে জানতে পারলাম,ছোটবেলায় নাকি এই ফলগুলো দিয়ে তারা খেলাধুলা করতো।যাইহোক গাছ ভর্তি ফুল-ফলে ছেয়ে আছে।

IMG_20251202_025108.jpg

কাঁচা -পাকা ফলগুলো টলমল করে ঝুলছে।ফলগুলো ছোট্ট হলেও এর আকৃতি অনেকটাই ডালিমের মতো।তাছাড়া গাছগুলোও বেশ সুন্দর ঝোপ-ঝাড়যুক্ত হয়ে থাকে।এককথায় সৌন্দর্য্য বৃদ্ধি করতে এই গাছের ভূমিকা রয়েছে।।


আশা করি আমার আজকের ফটোগ্রাফিগুলি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমানের গোলাপবাগ

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Sort:  
 7 months ago 

ওয়াও আপনি তো দারুন দারুন কিছু ফল ও ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন।যদিও ফলটির নাম জানিনা,তবে দেখতে একেবারেই অসাধারণ।ফটোগ্রাফির পাশাপাশি বেশ সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন। ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।

 7 months ago 

এই ফলগুলো আসলেই অপরিচিত, সৌন্দর্য্য বৃদ্ধি করার জন্য লাগানো হয়।ধন্যবাদ ভাইয়া।

 7 months ago 

আপু আপনি তো অজানা ফুলের সুন্দর ফটোগ্রাফি করেছেন। এই ফুলগুলো আমাদের এদিকে কম বেশি দেখা যায়। আপনি ইউনিভার্সিটি থেকে অজানা সুন্দর ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। ভালো লাগলো অজানা ফুলের ফটোগ্রাফি দেখে।

 7 months ago 

আপনার অনুভূতি জেনে ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 61466.61
ETH 1662.65
USDT 1.00
SBD 0.38