দুই বোনের গল্প

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম



আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।



image.png

Link


আজ আমি আবার আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম । আজকে আমি আপনাদের সাথে একটি গল্প শেয়ার করতে চলে এসেছি । আমাদের আশেপাশে প্রতিনিয়ত আমরা চোখের সামনে বিভিন্ন ধরনের ঘটনা দেখতে পারি । তার ভিতর থেকে অনেক অনেক ঘটনা আছে যেগুলো সব সময় আমাদের চোখে পড়ে এবং মনে থাকার মত ঘটনা হয়ে থাকে । আর সেখান থেকে আমাদের গল্পটা শুরু হয় । এসব যদি আমরা প্রতিনিয়ত গল্প আকারে লিখতে থাকি তাহলে তো একটার পর একটা গল্প লিখেই চলতে হয় লেখার কোন শেষ নেই । তারপরও এর ভিতর থেকে কিছু কিছু গল্প আমরা এখানে তুলে ধরার চেষ্টা করি । আজো আমি সেরকম একটি গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ।আজকে আমি লীনা ও লিমা নামের দুই বোনের কাহিনী আপনাদের সাথে শেয়ার করব ।


লিনা ও লিমা দুটি বোন । লীনা বড় আর লিমা ছোট । লিনা লিমার থেকে প্রায় ৭,৮ বছরের বড় । এর মাঝখানে তাদের একটি ভাই আছে । লীনার গায়ের রং দেখতে কালো আর লিমা ছোট দেখতে ফর্সা এবং দেখতেও সুন্দর । লিমা সবার ছোট এজন্য সবার আদরের সবাই অনেক বেশি আদর করে ।আর লিমা বড় মেয়ে এজন্য তার দায়িত্বটাও আবার একটু বেশি । ছোট ভাই ভাই-বোনদেরকে আদর যত্নে রাখা এবং বাসার সব কাজকর্মও লীনাকেই করতে হয় । এদিকে লিনার বাবা শিপে চাকরি করে বেশিরভাগ সময় সে বাইরেই থাকে ।আর সংসারে তাদের বাবা ছাড়া তিন ভাইবোন ও মা রয়েছে ।এই কারণে লীনা বড় হওয়ার কারণে সংসারের অনেক কাজ তাকেই করতে হয়।


দেখতে দেখতে দুই বোন বড় হতে থাকে এবং লেখাপড়াও চালিয়ে যেতে থাকে । লীনা অনার্সে ভর্তি হয়ে যায় এবং লিমা ও কলেজে উঠে । এর ভিতর লিমার একটি ছেলের সাথে সম্পর্ক হয় । সম্পর্কে সে ছিল তাদের মামাতো ভাই । ছেলেটা সব সময় ওদের বাসাতে আসা-যাওয়া করতো সেই সুবাদে ওর সাথে আস্তে আস্তে সম্পর্কটা হতে থাকে। এবং বন্ধুত্ব থেকে ভালোবাসার রূপ নেয় । যার কারণে লিমা পরীক্ষায় খারাপ করে । ফ্যামিলিতে জানা জানি হয়ে যায় এবং লিমা কে অনেক বকাঝকা করে এবং অনেক বুঝিয়ে শুনিও কোন কাজ হয় না । লিমা ওই ছেলেকেই বিয়ে করবে ।


লিমার মামা একজনই এবং তার মামার একটি মাত্র ছেলে । ছেলেটাকে আমার কাছে কিছুটা অ্যাবনরমাল লাগতো সবসময়ই । কিন্তু ওরা নিজেদের দুর্বলতা কারো কাছে স্বীকার করত না । এদিকে লিমা ওই ছেলেকে ছাড়া কিছুই বুঝতে চাইতো না, ছেলেটাও ওকে ছাড়া বুঝতে চাইতো না ।সব পাগলামি করত সব সময় এজন্য ফ্যামিলি থেকে সিদ্ধান্ত নেয় যে এরকম পাগলামি করার থেকে দুজনকে বিয়ে দিয়ে দিবে ।বাধ্য হয়ে তারা এই সিদ্ধান্তটা নিয়েছিল ।কারণ তা না হলে ছেলে-মেয়ে দুজনই খারাপ কিছু করে ফেলার একটা সিদ্ধান্ত নিয়েছিল । এদিকে লীনা বড় গায়ের রং অনেক কালো চেহারাটাও খুব একটা ভালো ছিল না । ছোট বোনের বিয়ে হয়ে গেলে ওর কি হবে সেদিকে কারো কোন চিন্তাই নেই ।

চলবে.....

animasi-bergerak-terima-kasih-0078.gif

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

logo.gif

@tauhida

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

লিমার সাথে তার মামাতো ভাইয়ের সম্পর্ক হয়েছে যার কারণে গল্পটা প্রথম দিকে একটু বেশি ইন্টারেস্টিং লেগেছে কিন্তু শেষের দিকে এসে যদি লিনার কথা চিন্তা করি তাহলে বেশ খারাপ লাগলো। যাই হোক পুরোপুরি গল্পটা শেষ হওয়ার আগ পর্যন্ত কিছু বলা যাচ্ছে না পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম আপু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ঠিকই বলেছেন গল্পটা আসলেই ইন্টারেস্টিং।

 3 years ago 

সুন্দর একটি ঘটনা পড়লাম আপনার আজকের এই পোস্টের মধ্য দিয়ে। লিমার বিয়ে হয়ে গেলে বড় বোন বিয়ে করতে পারবে না কারণ তার চেহারা ভালো নয়। এমন ঘটনা বা পরিবার আমাদের সামনেই রয়েছে। ছোট বোনটা বেশ সুন্দর। বাবা-মা হতাশাগ্রস্ত বড় মেয়ে আজও বিয়ে হয়নি এদিকে ছোট মেয়েটাকেও বিয়ে দিতে পারছে না। আবার ছোট মেয়েটা বিয়ে দিয়ে ফেললে বড় মেয়েটার বিয়ে হয়ে উঠবে না। মানুষের জীবন কিন্তু বৈচিত্র্যময় বিভিন্ন সমস্যায় জর্জরিত এক এক জনার ফ্যামিলি।

 3 years ago 

ঠিকই বলেছেন এ ধরনের ঘটনা আমাদের আশেপাশে অহরহ ঘটে চলেছে ।

 3 years ago 

অনেক সুন্দর একটি গল্প লিখেছেন দুই বোনকে নিয়ে। গল্পটি আমাকের কাছে চমৎকার লেগেছে। আসলে বড় ভাই বোনদের দায়িত্বটা একটু বেশীই থাকে। আর এদিকে ছোট বোন মামাতো ভাইয়ের সাথে প্রেম করে বিয়ে করে নিচ্ছে অন্যদিকে বড় বোনের কথা কেউ ভাবলো না। যাইহোক, পরবর্তী পার্টের অপেক্ষায় রইলাম আপু।

 3 years ago (edited)

আমার গল্পটি আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো । আসলেই বড় ভাই বোনদের একটু বেশি দায়িত্ব থাকে ।

 3 years ago 

লীনা যেহেতু বড় তাই তো তার আগে তার ছোট বোনের বিয়ে হয়ে যাওয়াটা তার জন্য অপমানের মনে হচ্ছে। তবে তার ছোট বোনের উচিত হয়নি এই বয়সে এতটা পাগলামি করা। দেখা যাক পরবর্তী পর্বে কি হয়। পরবর্তী পর্বের জন্য অপেক্ষায় রইলাম আপু।

 3 years ago 

আজকাল এটা কোন ব্যাপার না, এরকম ঘটনা অহরহ হয়ে থাকে দেখেছি ।

 3 years ago (edited)

আপু আপনি আজকে আমাদের মাঝে দারুণভাবে দুই বোনের গল্প লিখে শেয়ার করেছেন। গল্পটার প্রথম দিকে বেশ ইন্টারেস্টিং লেগেছিল কারণ মামাতো ভাইয়ের সাথে প্রেমের সম্পর্ক ছিল সেখান থেকে তারা বিয়ে করে নিয়েছে। আসলে বড় বোনের আগে যদি ছোট বোনের বিয়ে হয়ে যায় তাহলে সত্যি বড় বোনের বেশ খারাপ লাগে। সত্যি আপু গল্পটি পড়ে বেশ মজা পেয়েছি। আপনার গল্পের পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।

 3 years ago 

খারাপ লাগলেও কিছু করার নেই যেটা বাস্তব সেটা তো হবেই ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65805.47
ETH 1929.03
USDT 1.00
SBD 0.39