গল্প- "অপূর্ণ ভালোবাসা"

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।


আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে একটি গল্প শেয়ার করবো। আজকের গল্পটির শেষের অংশটুকু আমি একজনের কাছে শুনেছি। তা থেকেই পুরো গল্পটি বানিয়ে লিখেছি। গল্পের শুরুর অংশটুকু সত্যিকারের কিনা আমি জানিনা, কিন্তু শেষ অংশটুকু একজনের জীবনের সত্যি কাহিনী। আশা করি আপনাদের ভালো লাগবে।


broken-heart-2208596_1280.jpg

Link



অপূর্ণ ভালোবাসা


বিপু আর ইরা দুই বন্ধু। ছোটবেলা থেকেই তারা একই এলাকায় বড় হয়েছে। তাছাড়া ছোটবেলা থেকেই একই স্কুল, কলেজে পড়াশোনা করেছে। দুই পরিবারেরও বেশ ভালো সম্পর্ক। প্রায় সময় দেখা যায় বিপু আর ইরা একসঙ্গে কলেজে যাওয়া আসা করে। সবাই তাদের বন্ধুত্বকে খুব হিংসে করে। এত ভালো বন্ধুত্ব হয় নাকি। আবার অনেকেও এটাও সন্দেহ করে তাদের মধ্যে হয়তো কোন রিলেশন রয়েছে। এ কথা শুনে বিপু আর ইরা তো হেসে উড়িয়ে দেয়। দুজন দুজনের ভালো বন্ধু হলেও কেউ কাউকে জীবনসঙ্গী হিসেবে চায় না। এ কথা বলতেই একজন আরেকজনের দোষ গুলো বলতে থাকে।

বিপু- ইরার মত জীবনসঙ্গী আমি কখনোই চাইবো না।
ইরা- আমি মনে হয় তোর মত জীবনসঙ্গী চাই। তোর মত ছেলেকে কেই বা চাইবে। এজন্যই তো আজ পর্যন্ত একটা গার্লফ্রেন্ড জোগাড় করতে পারিসনি।

বিপু একথাতে আরো রেগে যায়। তারপর শুরু হয় তাদের দুজনের ঝগড়া। তারা বেশিক্ষণ ঝগড়া করে একে অপরের সঙ্গে থাকতে পারে না। আবারও মিল হয়ে যায় তাদের।
বিপু মাঝেমধ্যেই বিভিন্ন মেয়েকে দেখে পছন্দ করে। ইরাও চায় যে বিপুর একটা গার্লফ্রেন্ড হোক। বিপুর বেশিরভাগ বন্ধুদেরই গার্লফ্রেন্ড রয়েছে। এজন্য বিপুর মনে খুব দুঃখ। কোন মেয়েই তাকে কেন পছন্দ করে না।

বিপু যখন কোন মেয়েকে পছন্দ করে ইরাও চায় সেই মেয়েটির সঙ্গে সম্পর্ক হোক। সেও চেষ্টা করে মেয়েটির সঙ্গে বিপুর একটা সম্পর্ক তৈরি করে দেয়ার জন্য। মেয়েটির কাছে গিয়ে বিপু সম্পর্কে অনেক ভালো ভালো কথা বলে। কিন্তু তারপরও দেখা যায় মেয়েরা রাজি হয় না।অনেকেই ভাবে ইরার সঙ্গে সম্পর্ক, এজন্য আরো এগোতে চায় না। এভাবে দুজনের বেশ ভালোই সময় কাটছিল। ইরাও দেখতে শুনতে বেশ সুন্দর। মাঝেমধ্যে বিভিন্ন ছেলেরা ইরাকে প্রস্তাব দেয়। কিন্তু ইরা পড়ালেখায় মনোযোগী হতে চায়। এগুলোর মধ্যে যেতে চায়না জন্য কারো সঙ্গে সম্পর্ক জড়ায় না।

কলেজের ফার্স্ট ইয়ারে নতুন একটি মেয়ে আসে। মেয়েটির নাম শ্রাবনী। মেয়েটিকে দেখে বিপুর খুব পছন্দ হয়ে যায়। ইরাদের ডিপার্টমেন্টে এ ভর্তি হয়েছে। বিপু ইরাকে মেয়েটির কথা জানায়। ইরা প্রথমে বিপুকে নিয়ে খুব হাসাহাসি করে। কারণ ইরা জানে এই মেয়েও বিপুকে পছন্দ করবে না।

ইরা- তুই মেয়েটিকে পছন্দ করলে কি হবে তোকে তো আর পছন্দ করবে না।
বিপু- পছন্দ করবে কি করবে না সেটা পরের বিষয়। তুই চেষ্টাতো করে দেখ।
ইরা-তোর কি সমস্যা বল তো। মেয়েরা কেন তোকে পছন্দ করে না।

এই নিয়ে আবারো দুজনের মধ্যে ঝগড়া লেগে যায়। এবার বিপু কিছুটা সিরিয়াস হয়ে বলে
বিপু- তুই কি কোন সাহায্য করবি আমাকে? নাকি কি আমি নিজেই চেষ্টা করবো।
ইরা- আচ্ছা রাগ করিস না। আমি দেখছি কি করা যায়। এবার তোর একটা প্রেম করিয়েই ছাড়বো।


আজ এ পর্যন্তই। ইরা কি শ্রাবণী এবং বিপুর মধ্যে কোন সম্পর্ক তৈরি করতে পেরেছিলো জানতে হলে অবশ্যই পরের পর্ব পড়তে হবে। সময় নিয়ে আমার পোস্টটি পড়ার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।



ধন্যবাদ

@tania

আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

অপর্ণা ভালোবাসা গল্পটার প্রথম পর্ব পড়তে আমার কাছে খুব ভালো লেগেছে। তারা দুইজন খুবই ভালো বন্ধু ছিল, যার কারণে সবাই মনে করত তাদের মধ্যে সম্পর্ক রয়েছে। তবে আমার মনে হয় তারা নিজেদের অজান্তে একে অপরকে ভালোবেসে ফেলেছে। আর এটা তারা যখন একে অপরের থেকে কিছুটা আলাদা হয়ে যাবে তখনই বুঝতে পারবে। পরবর্তী পর্বে কি হয় এটা দেখার অপেক্ষায় থাকলাম।

 3 years ago 

হতে পারে আপু তারা একে অপরকে ভালোবাসা। দেখা যাক পরবর্তী পর্বে কি হয়। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

গল্পটি পড়ে আমার যেটা মনে হচ্ছে ইরা বিপুকে সাহায্য করবে এবং সে সাহায্যের কারণে শ্রাবণী বিপুকে পছন্দ করবে এবং তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হবে কিন্তু এই সম্পর্কটা ইরা সম্ভবত পরে আর সহ্য করতে পারবে না। কারণ ততক্ষণে এরার মনে বিপুল স্থান পেয়ে যাবে। একটু আগে আগেই বলে ফেললাম আমার যেটা মনে হল তাই বললাম অপেক্ষায় রইলাম পরবর্তী পর্বের জন্য।

 3 years ago 

ভালো লাগলো আপু গল্পটি পড়ে আপনার সুন্দর মতামত দেয়ার জন্য। পরবর্তী পর্ব পড়লে জানতে পারবেন। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

একজন ছেলে ও মেয়ের মধ্যে এমন বন্ধুত্ব দেখলে যে কেউ ভেবে নিবে তাদের মধ্যে বিশেষ কোনো সম্পর্ক রয়েছে। তবে শ্রাবণী যেহেতু নতুন এসেছে, মনে হচ্ছে ইরা শ্রাবণীকে রাজি করিয়ে ফেলবে এবং বিপু ও শ্রাবণীর সম্পর্ক হবে। কিন্তু ইরা পরবর্তীতে খুব কষ্ট পাবে এটা নিশ্চিত। কারণ বিপু তো শ্রাবণীকে নিয়ে ব্যস্ত থাকবে এবং ইরাকে সময় দিবে না তেমন একটা। তখন ইরা বুঝতে পারবে সে বিপুকে ভালোবাসে। যাইহোক পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম আপু।

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া একজন ছেলে এবং মেয়ের মধ্যে ভালো সম্পর্ক থাকলে সবাই ভাবে যে এদের মধ্যে মনে হয় কোন রিলেশন চলছে। যাই হোক ধন্যবাদ মন্তব্যের জন্য।

 3 years ago 

গল্পটা আমার বান্ধবী আর আমার সাথে মিলে গেলো দেখছি 😆
সবকিছু বলবো প্রথমে আপনার গল্পটা শেষ হোক।

Posted using SteemPro Mobile

 3 years ago 

তাহলে আপনার আর আপনার বান্ধবীর গল্পটি শুনতে হয়। শেয়ার করবেন নিশ্চয়ই। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আমার কাছে মনে হচ্ছে বিপু আর শ্রাবনীর সাথে সম্পর্ক হবে ইরাই তাকে সাহায্য করবে । কিন্তু পরবর্তীতে ইরা অনেক কষ্ট পাবে । এ ধরনের গল্পতে সাধারণত এরকমই হয়ে থাকে । দেখা যাক পরবর্তীতে কি হয় । ভালোই লিখেছেন গল্পের শেষের টুকু শুনে নিজের মতো করে ।

 3 years ago 

আমার গল্পটি পড়ে সুন্দর আইডিয়া করার জন্য ধন্যবাদ আপু।

 3 years ago 

ইরার সাহায্যে তাদের সম্পর্ক হবে। কিন্তু তাদের সম্পর্ক পরিনতি পাবে বলে মনে হয় না। যাক পরবর্তি পর্বের অপেক্ষায় রইলাম জানার জন্য। বেশ সুন্দরভাবে শুরু হয়েছে গল্পটি।

 3 years ago 

আমার গল্পটি পড়ে সুন্দর মতামত দিয়ে পাশে থাকার জন্য ধন্যবাদ আপু আপনাকে।

 3 years ago 

আমার মনে হয় না শ্রাবণীর সাথে সম্পর্কটা হবে বিপুর। দাদা ঠাকুর স্বয়ং বলে গিয়েছেন, একটি মেয়ে আর একটি ছেলে কখনোই বন্ধুত্বের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না, ভালোবাসা ব্যাপারটা চলেই আসে। যাক পরের পর্বের অপেক্ষায় রইলাম আপু

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া ছেলে আর মেয়ে বন্ধু খুব কম হয়। একসময় না একসময় এরা একে অপরের প্রেমে পড়ে। যাই হোক ধন্যবাদ।

 3 years ago 

আপনার গল্পটি পড়ে বেশ ভালই লাগলো।বিপু আর ইরা খুব ভালো বন্ধু ছোটকাল থেকে দুজনে একই এলাকা থেকে বড় হয়েছে। তবে আমার মনে হয় নতুন ছাত্রী শ্রাবন্তী এসে তাদের বন্ধুত্বের মধ্যে ঝগড়া লাগিয়ে দেবে। কারণ তাকে যে তার বন্ধু পছন্দ করে। দেখা যাক পরের পর্বে কি ঘটে সেই অপেক্ষায় রইলাম। আশা করি পরের পর্ব খুব তাড়াতাড়ি আমাদের মাঝে শেয়ার করবেন।

 3 years ago 

বিপু এবং শ্রাবন্তীর মধ্যে কি হয়েছিল তা জানতে হলে অবশ্যই পরবর্তী পর্ব পড়তে হবে আপু। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 3 years ago 

খুব সুন্দর একটি ভালোবাসার গল্প শেয়ার করলেন আপু। ইরা পরবর্তীতে শ্রাবণী এবং বিপুর মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি করতে পেরেছিল কিনা সেই পর্ব দেখার অপেক্ষায় রইলাম। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপু গল্পটি পড়ে মন্তব্য করার জন্য ধন্যবাদ। পরবর্তী পর্ব পড়লে জানতে পারবেন। আশা করি পাশেই থাকবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 63907.98
ETH 1844.47
USDT 1.00
SBD 0.38