অনুগল্প: সে আমার ভাগ্যে নেই ||
আসসালামু-আলাইকুম/আদাব।
বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি @shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে। অনুগল্প লিখতে আমার অনেক ভালো লাগে। তাই মাঝে মাঝে অনুগল্প লিখি। আজকে নতুন একটি অনুগল্প লিখে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আমার লেখা অনুগল্প সকলের কাছে ভালো লাগবে।
অনুগল্প: সে আমার ভাগ্যে নেই
source
পূজার সাথে আজ বহু বছর পর সবুজের দেখা হয়েছে। যে দুটি মানুষ একটি সময় একে অপরকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারতো না বছরের পর বছর এখন কেউ কারো সাথে কথা বলে না। হয়তো অনেক বছর পর আজ তাদের দেখা হল। সবুজ আর পূজা দুজন দুজনকে ভালোবাসতো। ধর্ম কিংবা পরিবার সবকিছুর ঊর্ধ্বে গিয়ে দুজন মানুষ দুজন মানুষকে ভালোবেসেছিল।
সবুজ পূজাকে ভীষণ ভালোবাসতো। তেমনি পূজাও সবুজকে ভালোবাসতো। কিন্তু পরিবার কিংবা পরিস্থিতি তাদের ভালবাসাকে পূর্ণতা পেতে দেয়নি। তাদের জীবনের বাস্তবতা তাদেরকে আলাদা হতে বাধ্য করেছে। পূজার বাড়ি থেকে যখন সবুজের কথা জানতে পেরেছে তখন থেকেই পূজার জন্য ছেলে দেখা শুরু হয়ে গেছে। যেহেতু পূজা আর সবুজের ধর্ম আলাদা তাই এই বিয়ে কখনোই সম্ভব নয়।
পূজা সবুজের সাথে পালিয়ে যেতে চেয়েছিল। কিন্তু তার বাবার মুখের দিকে তাকিয়ে আর সমাজের কথা চিন্তা করে কিছু করতে পারেনি। দুমড়ে শেষ হয়ে যাচ্ছিল। দু চোখের জল মুছে বিয়ের পিড়িতে বসেছিল। হয়তো জীবন্ত লাশ হয়ে বিয়ের পিঁড়িতে বসেছিল। তার ভিতরে কোন চঞ্চলতা ছিল না। কিংবা ছিল না কোন নতুন জীবনের প্রতি ভালোলাগা। সবুজ সেদিন অনেক অপেক্ষা করেছিল। হয়তো পূজা ফিরবে কিন্তু অপেক্ষার প্রহর শেষ হলো না।
সবুজ নিজের ভাগ্যকে মেনে নিয়েছে। আজ বহু বছর পর যখন পূজার সাথে দেখা হয়েছে তখন পূজা তাকে হাতজোড় করে বলেছিল আমাকে ক্ষমা করে দিও। আর সবুজ তার প্রতিউত্তরে একটি কথাই বলেছিল যে তুমি আমার ভাগ্যে নেই। তাই তোমায় পাওয়া হলো না। তবে তোমার জন্য মনে জমা ভালোবাসা সারা জীবন এভাবেই থেকে যাবে। তুমি ভালো থেকো পূজা।
🥀ধন্যবাদ সকলকে।🌹
আমি মো: স্বপন । আমি একজন বাংলাদেশী। বাংলা আমার মাতৃভাষা। তাই আমি বাংলায় লেখালেখি করতে ভালোবাসি। ফটোগ্রাফি, পেইন্টিং এবং ক্রাফটিং করা হচ্ছে আমার অন্যতম শখ। অবসর সময়ে গান শুনতেও অনেক ভালোবাসি। এছাড়া বাগান করতে আমার অনেক ভালো লাগে। মাঝে মাঝে রান্না করতেও অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডি নাম @shopon700। আমি ২০২১ সালের এপ্রিল মাসে স্টিমিট ব্লগিং শুরু করি। আমি গর্বিত, কারণ আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড ব্লগার।