দুঃসাহসী অভিযানে ডাকাত দলকে পাকড়াও করা (ষষ্ঠ পর্ব)

কেমন আছেন বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


পরদিন সন্ধ্যা থেকে পালাক্রমে সোহেলরা সেই স্বর্ণের দোকান দুটোর উপরে নজর রাখতে শুরু করলো। কিন্তু প্রথম দিন তারা যাদের আশা করেছিল তাদের কাউকেই দেখতে পেলো না। দ্বিতীয় দিনও সেই একই ভাবে কেটে গেলো। তৃতীয় দিন যখন সোহেলের দুই বন্ধু স্বর্ণের দোকান দুটোর উপর নজর রাখছিল তখন হঠাৎ করে সেই ছেলেটাকে একটা ব্যাগ নিয়ে একটা স্বর্ণের দোকানে ঢুকতে দেখলো। এই ছেলেটার কথায় সোহেল বলেছিল যে তাকে ব্যাংক থেকে টাকা উঠাতে দেখেছে।


What kinds of change steemit can bring in our society_20240508_222210_0000.png

ক্যানভা দিয়ে তৈরি করা হয়েছে।

সোহেলের সেই বন্ধু সাথে সাথে সোহেলদেরকে ফোন দিলো। সোহেলরা কাছাকাছি থাকার কারণে দু তিনটে মোটরসাইকেল করে ছয় সাতজন লোক মুহূর্তের ভেতরে সেখানে চলে এলো। এসে সবাই মিলে একবারে সেই স্বর্ণের দোকানে ঢুকে হাতেনাতে ছেলেটাকে ধরে ফেললো। ছেলেটাকে ধরতেই তার হাত থেকে সোহেল ব্যাগটা নিয়ে দেখে তার ভেতরে বেশ কিছু স্বর্ণালঙ্কার। সবগুলো না চিনতে পারলেও সোহেল তার মায়ের গলার হার টা চিনতে পারলো। তখন ডাকাত দলের সদস্য সেই ছেলেটা দারুন ভয় পেয়ে গেলো। সে খেয়াল করে দেখল সোহেলরা সংখ্যায় বেশ কিছু মানুষ সেখানে এসেছে। সাথে আবার দুটো বন্দুক ও এনেছে।


তখন ছেলেটাকে একটু হুমকি ধামকি দিতেই সে সব স্বীকার করলো। সোহেল তখন জিজ্ঞেস করল বাকি স্বর্ণালঙ্কার আর টাকা পয়সা গুলো কোথায়? তখন ছেলেটা জানালো তাদের একটা গোপন আস্তানা আছে। সেখানে সব রাখা আছে। তবে কিছু টাকা তারা খরচ করে ফেলেছে। সোহেল তখন ছেলেটাকে বললো তুই এখনই আমাদেরকে সেই গোপন আস্তানায় নিয়ে যাবি। তারপর তারা সেই ছেলেটাকে সাথে নিয়ে তাদের গোপন আস্তানার উদ্দেশ্যে রওনা দিলো। (চলবে)


আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।



ধন্যবাদ

Sort:  
 2 years ago 

যাক অবশেষে পাহারা দিয়ে সেই স্বর্ণালঙ্কার গুলো ফিরে পেল এবং আস্তানার খোঁজ পেল। আসলে তাদের বুদ্ধিমত্তার প্রশংসা করতে হয়। সবাই মিলে এই কাজটা যদি না করতো তাহলে হয়তো বা এই ছেলেটার খোঁজ পেত না। টাকা উঠাতে যে ছেলেটা দেখল সেই ছেলেটাকে দেখে যেহেতু চিনতে পেরেছে সেই হিসেবে ব্যাপারটা আরো একটু খোলাসা হয়ে এল। যাইহোক পরবর্তীতে আস্তানায় গিয়ে কি ঘটল সেটা দেখার অপেক্ষায় আছি।

 2 years ago 

গত পর্বে এটাই ভেবেছিলাম, খুব শীঘ্রই ডাকাত দলের সদস্যকে সোহেল এবং তার বন্ধুরা ধরতে সক্ষম হবে। একেবারে হাতেনাতে ধরতে পেরেছে তাকে। তাদের গোপন আস্তানায় গিয়ে তো তাহলে ডাকাতি হওয়া সবকিছুই ফেরত পাবে সোহেল। দেখা যাক পরবর্তী পর্বে কি হয়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 65019.67
ETH 1926.26
USDT 1.00
SBD 0.39