লাইফস্টাইল পোস্ট (নিজের গাছের আম পারার অনুভতি )

in আমার বাংলা ব্লগ2 years ago

আমি @rahimakhatun
from Bangladesh

২৫ বৈশাখ ১৪৩১বঙ্গাব্দ ।

৮মে ২০২৪খ্রিস্টাব্দ ।


এখন ষড়ঋতুর গ্রীষ্মকাল ।

440543736_2565603026947144_6169855564668879966_n.jpg

বেশ ঠান্ডায় ঠান্ডায় দিন যাচ্ছে ইদানিং। বৃষ্টির কারনে নেটওয়ার্ক এর অনেক সমস্যা হচ্ছে। যার কারনে ঠিকঠাক ভাবে কাজ জমা দিতে পারছি না।এক সময়ের কাজ অন্যসময় দিতে হচ্ছে। যাই হোক প্রতিদিনের মত একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।আমি আজকে একটি লাইফস্টাইল পোস্ট করবো আপনাদের সাথে।

438231997_812669620773881_5674261404055467916_n.jpg

আমি আজকে আম পারার গল্প নিয়ে কথা বলবো।আমাদের বাসার সামনে একটি আম গাছ রয়েছে। অনেকদিন আগে লাগানো হয়েছে। মোটামুটি ভালোই আম ধরে আমের সিজনে।আমাদের গাছের আম খেতে বেশ মজা কাঁচা অবস্থায়।এত বেশি টক না।আবার এটা পাকা অবস্থায় তেমন একটা মজা না।কারন অনেক আশ।যাই হোক সমস্যা হচ্ছে আম গাছে অনেক আম ধরে ঠিক কিন্তু আম আমরা এত একটা খেতে পারি না।


কারন আমের গুটি একটু বড় হলেই বাচ্চারা ঢিল দেয় গাছে। ছোট ছোট আম তারা পেরে নিয়ে যায়।কতক্ষনই বা পাহাড়া দেওয়া যায়।আম পারা দেখলে দৌড়ে আসলে তারা ও দৌড় দেয়।বিশেষ করে নামাজের সময় আর না হয় সন্ধ্যার পর আর না হয় এশারের নামাজ এর সময় চুরি করতে আসে,যেন আমরা টের না পাই।এমন করে চুরি করতে করতে আম অনেক কমে যায়।এবার তো আবার আমের একটু বড় হওয়ার শুরুর দিকে শিল পরে আম নষ্ট হয়ে গিয়েছে ।


441017391_1120216682423301_719953350124795699_n.jpg

যাই হোক এমন আমের চোরের উপর বিরক্ত হয়ে কয়েকবার আম গাছ কেটে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো।পরে গাছের ছায়ার কারনে কাটা হয়নি।আসলে চোরে রা নিতে নিতে কেবল আম ১৫ /২০ টার মত অবশিষ্ট থাকে।
এরমাঝে পুরো ফ্ল্যাটের মানুষদের দেওয়া লাগে।যার জন্য ভাগে তেমন একটা থাকে না।এবার যদিও অনেক আম এসেছিলো তবে চোরদের আর শিলা বৃষ্টির কারনে তেমন একটা রাখতে পারিনি।যাও ভেবেছিলাম আরেকটু বড় হোক তখন মনে হলো আর একটাও থাকবে না।


438245665_1134440504418098_8383311783825167415_n.jpg

পরে আর কি এবার আরো আগে আগে গেলাম আম পারার জন্য সবাই মিলে।বেশ কয়েকটা পরার পর মা ২/৩ টা রেখেছে বড় হলে কেমন লাগবে খেতে দেখার জন্য।

ও আরেকটা কথা তো বলাই হয়নি।চোরেরা আবার যে লাঠি নিয়ে আসে সে লাঠি একদিন রেখে গিয়েছিলো আমাদের বাসার সামনে।একেবারে বড় সাথে দরি বাধা যেন পারতে সমস্যা না হয়।এদের যে কত বুদ্ধি তা বলে শেষ করা যাবে না।যাই হোক যেই দুইতিনটা রেখে ছিলো খেতে কেমন হবে জানার জন্য সেই দিন দেখি সেগুলোও নিয়ে গিয়েছে আর কোন আমেই নেই।


438245522_418137491002716_7329436587624778028_n.jpg

বেশ মনটাই খারাপ হয়ে গেলো।বেশ কিছু দিন আগে আমাদের বাসা থেকে অনেক দূরে এমন গাছ থেকে আম চুরি হয়ে যায় বিদায়, আম গাছের মালিক গাছে কারেন্ট দিয়ে রেখেছিলো পরে একই ঘরের দুইটা বাচ্চা কারেন্ট এর শক খেয়ে মারা গিয়েছিলো মানুষ কতটা বিবেক হীন হলে এমন একটা কাজ করে।


যাইহোক আজকেএই পর্যন্তই ছিল। আশাকরি আপনাদের ভালো লেগেছে । আর ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না।আবার আসবো অন্য কোনো দিন ,অন্য কোন ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।

440603153_960492615365328_1878500230131844099_n.jpg

এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ

devicesamsung SM-A217F
LocationDhaka
Photograpy plant
linksource

আমি রাহিমা খাতুন নেভি। আমি সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর B.S .C করেছি। আমার ভালো লাগে নতুন নতুন জিনিস দেখতে এবং শিখতে।আমার বাংলা ব্লগের সাথে সকল নিয়ম কানুন মেনে থাকতে চাই।

Banner.png

ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht

20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Sort:  
 2 years ago 

আপু আমাদের বাড়িতে আম গাছ আছে কিন্তু চুরি হয়ে যায়। রাত্রে বেলা কে বা কারা আমগুলো নিয়ে যায় আমাদেরও। তবে নিজের গাছের আম যদি নিজেই না খেতে পারে তাহলে নিজের কাছে খুব খারাপ লাগে। তবে আপনাদের আম গুলো মনে হয় বেশ মজা। এই কারণে চোর লাঠি নিয়ে আম পাড়ার জন্য আসলো। তবে কাঁচা আম খাওয়ার মজাই আলাদা। ধন্যবাদ আপনাকে সুন্দর করে পোস্টে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলে, তবে কি আর করার চোরকে তো আর পাহাড়া দেওয়া যায় না।ধন্যবাদ

 2 years ago 

বাড়িতে আমগাছ থাকলে বাচ্চারা চুরি করে খায়, এটাই স্বাভাবিক আপু। তবে আপু, চোরের উপর বিরক্ত হয়ে আম গাছ কাটার দরকার নেই। হা হা হা... 😂😂 আমি মনে করি, বাচ্চারা দু-একটা আম চুরি করে খেতেই পারে, তাই বলে আম গাছে কারেন্ট দেওয়ার কোনো মানে হয় না, এটা অবশ্যই অমানবিক এবং মনুষ্যত্ব থাকলে কোন মানুষ এরকম কাজ করে না। আমাদের বাড়িতে ৭০ টার উপরে আম গাছ আছে। আমরা কোনদিনই আম বিক্রি করি না। গ্রামের মানুষজন সব খেয়ে যায় তাই বলে তো কোনদিনও গাছে কারেন্ট দেওয়ার কথা চিন্তাও করিনি।

 2 years ago 

কি আর করার এবার এত আম ধরলো, অথচ কয়টা আমেই জুটলো কপালে হা হা।ধন্যবাদ

 2 years ago 

আমাদের কপালে তো আপু তাও জোটে না, পোড়া কপাল আমাদের বেশি। 😔

 2 years ago 

নিজের গাছের আম খাওয়ার মজাই আলাদা। নানু বাড়িতে গেলে এভাবে আম পেড়ে খাওয়া হয়। বেশ ভালো লাগলো আপনার পোস্ট পড়ে। আম গুলো দেখে তো খেতে ইচ্ছে করছে। তবে যাই হোক আম গাছ থাকলে গ্রামের বাচ্চারা আম চুরি করবেই। ধন্যবাদ আপনার অনুভূতি শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন নিজের গাছের আম খাওয়ার মজাই আলাদা। ধন্যবাদ আপু সুন্দর মতামত দেওয়ার জন্য।

 2 years ago 

দীর্ঘ এক বছর পর আবার আমাদের মাঝে আমের সিজন চলে এসেছে। চারদিকে আম খাওয়ার আমেজ উঠেছে। আপনি দেখছি আপনার নিজের আম গাছ থেকে আম পেড়ে খেয়েছেন, দেখে আমার কাছে অনেক বেশি ভালো লাগলো। নিজের গাছের আম খাওয়ার মজাই আলাদা।আর আপনার গুলো একটু মিষ্টি।

 2 years ago 

চারদিকে কাঁচা আম খাওয়ার মৌসুম চলছে, যদি বাজারে পাকা আম উঠেছে, যদিও খাওয়া হয়নি এখনও এই মৌসুমে। ধন্যবাদ

 2 years ago 

আসলে আপু গ্রাম অঞ্চলে এমন নেটওয়ার্কের সমস্যা থাকে যার কারণে সবার একটু সমস্যা হয় । যাই হোক আপনি আপনার নিজের গাছের আম পেড়ে আজকে লাইফ স্টাইল পোস্ট করেছেন যেটা দেখে খুবই ভালো লাগলো।, আসলে এই কথা ঠিক যে ছোট , ছোট আম হলে অনেক ছেলেপেলে আম গাছে ঢিল মারে তাই পরিপক্ক হওয়ার সাথে সাথে এগুলো পেড়ে ফেলাই ভালো।

 2 years ago 

আমি আসলো ঢাকাতেই নিজের গাছের আম পেরে খেয়েছিলাম।আপনাকে ধন্যবাদ

 2 years ago 

নিজের গাছ থেকে আম পেড়ে খেলে অনেক আনন্দ বিরাজ করে। নিজের গাছের আম পারার অনুভতি আজকে আমাদের মাঝে তুলে ধরেছেন আপু। নিজের গাছের আম খাওয়ার মজাই আলাদা। কিন্তু যেখানে আম গাছ আছে সেখানে চোর থাকবেই ।আমিও বাচ্চা অবস্থায় অনেক আম চুরি করে খেয়েছি। আপনার অনুভূতি পড়ে খুব ভালো লাগলো আপু। এ ধরনের পোস্ট আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

হুম তাই তো আপনার আর মন খারাপ হয় না,আসলে বেশির ভাগ সময় গাছ থেকে আম নিয়ে যায় তো তাই খারাপ লাগে। ধন্যবাদ

 2 years ago 

আপু অনেক সুন্দর অনুভূতি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। খুবই ভালো লাগলো আমপারার এই মুহূর্ত দেখে। তবে আমার জানালার সামনেও এমন আম ও লিচু গাছ রয়েছে এবং সেই গাছে আম ও লিচু ধরেছে। আমি বেশ কয়েকটা দিন ধরে আম গাছ থেকে আম পেরেছি এবং রান্না করেছি। সুন্দর অনুভূতি শেয়ার করেছেন আমপারা নিয়ে, খুবই ভালো লাগলো দেখে।

 2 years ago 

আসলে এই সব অনুভূতি মুখে বলে প্রকাশ করা যাবে না,আপনাকে ধন্যবাদ

 2 years ago 

খুব সুন্দর অভিজ্ঞতা আমাদের মাঝে শেয়ার করেছেন আপু বেশ ভালো লাগলো আপনার এই আম পাড়ার অনুভূতি দেখে। আশা করি এরই মধ্য দিয়ে খুব আনন্দঘন একটি মুহূর্ত অতিবাহিত করেছেন। পাশাপাশি কয়েকটা আম রেখে দিয়েছেন এরপরে খেতে কেমন লাগে সেটা যাচাই-বাছাই করার জন্য। সবকিছু জেনে খুবই ভালো লাগলো আশা করি খুবই ভালো লাগার মুহূর্ত ছিল আপনাদের এই সময়টা।

 2 years ago 

আম রাখলে কি হবে সব আম তো চুরিই হয়ে গিয়েছে। আপনাকে ধন্যবাদ

 2 years ago (edited)

আসলে গ্রামের দিকে একজনের গাছ থেকে আরেকজন আম চুরি করে নিয়ে যায় কিন্তু শহরের দিকে আবার কারো গাছের ফল কেউ ধরে না। যাই হোক আপনার দের গাছে বেশ কিছু আম ধরেছে অনেকগুলো আম পেরেছেন। তবে চোরের জন্য আমি বড় করতে পারেন না জেনে খারাপ লাগলো। এটা জেনে আরো খারাপ লাগছে যে গাছে কারেন্টের তার বেঁধে দেওয়াতে শর্ট খেয়ে দুটো বাচ্চা মারা গেছে সত্যি খুবই দুঃখজনক ব্যাপার। চোরের হাত থেকে বাঁচার জন্য খুবই ভয়ানক একটি কাজ করেছে ওনারা। শহরের বাড়িতে থাকার কারণে এরকম দৃশ্য তেমন একটা দেখতে পারি না আপনার আম পারার ফটোগ্রাফি গুলো দেখে সবকিছু খুব ভালো লাগলো।

 2 years ago 

শহরের দিকে ও হয়, গ্রামে তো প্রায় সব বাড়িতে গাছ আর শহরে তো একটা দুইটা গাছ তাই সবার চোখে লাগে। ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 64792.27
ETH 1935.99
USDT 1.00
SBD 0.37