||গল্প:-এক অদ্ভুত প্রেমের গল্প (পর্ব ১৭)||

in আমার বাংলা ব্লগ9 months ago
আসসালামু আলাইকুম:-আদাব
"গল্প:-এক অদ্ভুত প্রেমের গল্প(পর্ব ১৭)"
"সবার সুস্বাস্থ্য কামনা করছি"

1000310038.jpg

Source

আমার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।

প্রতি দিনের মত আজকেও আপনাদের মাঝে আরেকটি বিষয় নিয়ে উপস্থিত হলাম। আজকের বিষয় হচ্ছে গল্প:-এক অদ্ভুত প্রেমের গল্প (পর্ব ১৭) আমি সবসময় চেষ্টা করি আপনাদের মাঝে নতুন কিছু শেয়ার করার।আসলে আমার বাংলা ব্লগে নতুন কিছু শেয়ার করতে পারলে নিজেকে অনেক ভালো লাগে।তো আজকে আমি কি বিষয় নিয়ে পোস্ট করব আপনারা হয়তো টাইটেল দেখেই বুঝতে পারছেন।আমি প্রতি সপ্তাহে চেষ্টা করি আপনাদের মাঝে একটি করে গল্প পোস্ট শেয়ার করার।আসলে আমার কাছে গল্প পোস্ট করতে এবং শেয়ার করতে অনেক ভালো লাগে।তো আজকেও তার ধারাবাহিকতা বজায় রাখার জন্য গল্প পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম।তাহলে দেরি না করে শুরু করা যাক।

তো এর আগের পর্বে বলা হয়েছিল যে,সে তার বেস্ট
ফ্রেন্ডের সাথে রিলেশনশিপে ছিলো।তবে মাঝে মাঝেই কিন্তু তার এক্স বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলতো। তো এটা কিন্তু তার বেস্টফ্রেন্ড জানতে পারে।এবং তাকে বলা হয়েছিল যে ওর সাথে সম্পর্ক রাখলে আমার সাথে কথা বলা যাবে না।কারণ একটি সম্পর্ক দুটি মানুষ দিয়ে হয় না।তো এরপর কিন্তু মেয়েটি বলছিল যে আমি আর ওর সাথে কথা বলবো না।এবং তোমার সাথেই আমি রিলেশনশিপ চালিয়ে যাবো।এইভাবে বেশ কয়েকদিন যাওয়ার পরে।তার ছেলে বেস্ট ফ্রেন্ড কিন্তু জানতে পারে যে, সে কিন্তু মাঝে মাঝেই তার সাথে কথা বলে। তারপর একদিন সকালে হঠাৎ করেই তাকে প্রশ্ন করা হলো।

তারপর মেয়েটিকে বলল যে,তুমি কি আজকে ওর সাথে কথা বলছো? মেয়েটি কিন্তু বলল যে আমি কথা বলি নাই। তারপর ছেলেটি আর কিছু বললো না, তবে তার বিশ্বাস যে, সে ওর সাথে কথা বলছে।তখন মেয়েটিকে বলা হলো যে তুমি যদি ওর সাথে কথা বলেই থাকো তবে আমাকে বলো। আমি তোমাকে কিছুই বলবো না।তারপর কিছু সময় যাওয়ার পরে মেয়েটি বলল যে, হ্যাঁ আমি ওর সাথে কথা বলছি।এই কথাটি শুনে তার ছেলে বেস্ট ফ্রেন্ডটি অনেক মন খারাপ করলো।যাই হোক তারপরেও ছেলেটি বললো যে, এইভাবে তুমি যদি থাকো তাহলে আমার দ্বারা রিলেশনশিপ চালিয়ে যাওয়া সম্ভব না।

তারপর মেয়েটি বলল যে ঠিক আছে আমি ওর সাথে আর কথা বলবো না।সব জায়গা থেকে ব্লক দিতেছি এবং সব স্ক্রিনশট তোমাকে দিতেছি, এইভাবে ছেলেটিকে বললো।কিছুক্ষণ পর তাকে ব্লক দিয়ে সে তাকে স্ক্রিনশট দিলো।তারপর,ছেলে বেস্ট ফ্রেন্ড টি একটু বিশ্বাস করলো যে, না সে আমাকে ভালোবাসে আমার জন্য সে তাকে ব্লক দিতে পারছে।তারপর থেকে তাদের মধ্যে আর কোন ঝামেলা হলো না এবং দুজন দুজনকেই ভালোবাসতে শুরু করলো।এদিকে তার ছেলে বেস্ট ফ্রেন্ড টি তাকে বারবার বলছিল যে তোমার যদি কোন সমস্যা হয় আমাকে বলবা।আমি চাই তুমি সব সময় হ্যাপি থাকো।

আসলে প্রতিটা মানুষ তার প্রিয়জনকে হ্যাপি রাখার জন্য সে অনেক কিছুই করতে পারে।যাই হোক এভাবে তাদের ভালোবাসা অনেক দিন চলে গেলো।তবে মেয়েটির বাইরে পড়ালেখা করতো এবং সে বাইরে একটি বাসা ভাড়া নিয়ে সেখানেই থাকতো।তো সে কিন্তু বাসায় যাবে,বাসায় যাওয়ার আগেই কিন্তু তার ছেলে বেস্ট ফ্রেন্ড কে বলছিল যে আমি এবার বাসায় যাবো।সে তাকে বলল যে ঠিক আছে তুমি বাসায় যাবে কোন সমস্যা নেই।কিন্তু বেশ দুইদিন পরে তার গার্লফ্রেন্ড বললো যে তোমার সাথে আমার একটা কথা আছে।এখন এখানে তাকে এমন একটা কথা বলা হয়েছে, সে কথা শুনে অনেক মন খারাপ করছে।যাইহোক কি কথা বলছিল এবং কেনো মন খারাপ করলো। এটা আমি আগামী পর্বে আপনাদের মাঝে শেয়ার করবো।আজকের মতো এখানেই বিদায় নিলাম।আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।



1.png


ছবি সংক্রান্ত তথ্যাবলিঃ
ডিভাইসTecno camon 20
ফটোগ্রাফার@polash123
লোকেশনদিনাজপুর

1000001273.gif

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

🌸আমার পরিচয়🌸
আসসালামুআলাইকুম,আমার নাম মোঃ পলাশ সরকার রাজু । আমার স্টিমিট ইউজার নেম @polash123 আমি দিনাজপুর জেলার, পার্বতীপুর উপজেলার একজন বাসিন্দা। আমি পড়া শুনা করি এবং পড়াশোনার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। আমি ক্রিকেট খেলতে অনেক ভালোবাসি।আর ক্রিকেট খেলা দেখতেও খুব ভালবাসি।মাঝে মাঝে সময় পেলে যে কোন ধরনের ফটোগ্রাফি করি। আর অংকন করতেও ভালবাসি।আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদে থাকবেন।

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

You can also vote for @bangla.witness witnesses

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png
Vote for @bangla.witness

banner-abb_New.png

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

standard_Discord_Zip_2-1.gif

banner-abbVD.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য সবাইকে অসংখ্য 💞"ধন্যবাদ"💞

Sort:  
 9 months ago 

আজকের ডেইলি টেস্ক প্রুফ।।

1000310686.jpg

https://x.com/Polashislam681/status/1986415575955087564?t=VnMI0h6v9sQQuFVGtMEf8g&s=19

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 64457.61
ETH 1884.80
USDT 1.00
SBD 0.37