গল্প অভাগা জীবন ২য় বা শেষ পর্ব
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।
গল্প অভাগা জীবন ২য় বা শেষ পর্ব
বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা গল্প নিয়ে। গল্প লিখতে ও পড়তে আমার কাছে অনেক ভালো লাগে। তাই তো সপ্তাহে একটি করে গল্প লিখার চেষ্টা করি। আর গল্প মানে আমাদের চারপাশে ঘটে যাওয়া অনেক ঘটনা। আসলে বাস্তবতা থেকেই গল্পের সৃষ্টি হয়। এমনি এক বাস্তব গল্প নিয়ে এসেছি। আসলে কপালের যার যা আছে তা হবে এটাই স্বাভাবিক। আমাদের ভাগ্যের লেখন না যায় খন্ডন। আর আমরা সবাই ভাবি এক হয় আর এক।আসলে আমরা সব সময় ওপরের দিকে যেতে চায় কিন্তু নিজের দিকে ফিরে তাকাতে চাই না।তাই আছমার জীবনে ও ঘটে গিয়েছে এমন এক ঘটনা।
আছমার যখন বিয়ে হয়েছে তখন সে আর শশুর বাড়িতে থাকবে না। আসলে থাকবে না মানে থাকবে না। এদিকে নতুন বউ সবাই তার কথা শোনে অবাক।আছমা যে সব কথা বলে তার কোন তুলনা হয় না। আছমার কথা শোনে সবাই অবাক। তারপর সেই রাতে আছমার বরসহ আছমাদের বাড়িতে চলে এসেছে। তারপর আছমা তার ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিয়েছে। আসলে আছমার গাড়ে নাকি জীন আছে।জীন তাকে বিয়ে দিতে নিষেধ করেছিল। তাই সে এখন আছমার সংসার করতে দেবে না।তারপর আছমার স্বামীসহ শশুর বাড়ির সকল লোকজন চলে গেল।
আর আছমা পাগলামি করতে লাগলো। সে কিছুতেই শশুর বাড়িরতে যাবে না। এভাবে কয়েক দিন যাবার পরে আছমার স্বামী তাকে তালাক দিয়ে দিল।আর আছমার আস্তে আস্তে পাগলামি বাড়তে লাগলো।এভাবে চলে গেল কয়েক মাস। আছমার পাগলামির মাত্র অনেক বেড়ে গিয়েছে। বাড়ির লোকজন তাকে শিকল দিয়ে বেঁধে রেখেছে। এক পর্যায়ে আছমা পুরো পাগল হয়ে গেল। আর সে আর কোন দিন সুস্হ হয়ে উঠিনি।
এখনো ও সে বেঁচে আছে পাগলের বেশে।সবার কাছ থেকে চেয়ে তার দিন যায়।যদিও বাড়ির লোকজন তাকে দেখে। আসলে পাগল তো পাগলি।সত্যি আছমাকে দেখলে অনেক কষ্ট লাগে। আছমার কোন দিক দিয়ে কম ছিল না। অথচ আজ সে ভাতের জন্য মানুষের দূয়ারে দূয়ারে। আছমা একজন সুন্দর পড়াশোনা জানা মানুষ অথচ আজ তার জীবনের কোন মূল্য নেই। তাই আমাদের সবার মনে রাখা উচিত ভাগ্য যা আছে তা হবেই। আর এটার বাস্তব প্রমাণ হল আছমা। যাইহোক সবাই আপার জন্য দোয়া করবেন।
| প্রয়োজনীয় | উপকরণ |
|---|---|
| ফটোগ্রাফার | @parul19 |
| ডিভাইস | redmi note 12 |
| লোকেসন | ফরিদপুর |
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।
https://x.com/MimiRimi1683671/status/1912146255234634170?t=DwM5li6ZVqFFAl38YAiWqQ&s=19
https://x.com/MimiRimi1683671/status/1912147709399867705?t=I99qO1qwHkgXMVxmnVfp-g&s=19