অনেকদিন পর ঢাকা থেকে বাড়ি ফেরার গল্প

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। আমি @mohamad786 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় বাস করি।আমির সিরাজগঞ্জ সরকারি কলেজে অধ্যায়নরত আছি।

IMG_20230330_193432.jpg

আমাদের এই ব্যস্তময় ঢাকা শহর প্রতিটা মানুষ কর্মব্যস্ততায় নিজেকে জড়িয়ে রেখেছে। এই ব্যস্ততার মধ্যে দিয়ে মানুষকে জীবন পার করতে হয় প্রতিদিন। তাই আমিও ঢাকা শহরে বসবাস করতে ছিলাম দীর্ঘ একটি মাস ধরে।আমার চাচার বাসাতে। আর এই ব্যস্তময় ঢাকা শহরের দৃশ্য গুলো চোখে পরতে ছিল। আর আমার গ্রামের কথা মনে পড়তে ছিল। গ্রামের কি অপরূপ সৌন্দর্যময় প্রকৃতিতে নিরিবিলি পরিবেশ। ইট-পাথরে দালানে যেন ঢাকা শহরটাকে ভরে রেখেছে। কোথাও কোনো সবুজের দেখা নেই। তাই এই ঢাকা শহর থেকে আজকে বাড়ি ফেরার পথে ছুটে চলেছি মনের ভিতর এক আনন্দ নিয়ে সত্যি বাড়ি যাওয়ার অনুভূতি আমার অসাধারণ ছিলো।

IMG_20230330_193503.jpg

ঢাকা শহরে সবুজের প্রকৃতির নাই, তারপরেও ঢাকা শহর যেন অপরূপ সৌন্দর্য সেজেছে। কারণ স্বপ্নের ঢাকা শহর আর আগের মত নেই। অনেক উন্নত হয়েছে দেখে বোঝা যাচ্ছে না, এটা আমাদের বাংলাদেশ। মনে হচ্ছে আমি বিদেশে কোন রাষ্ট্রে এসেছি। ঢাকা শহরের রাস্তাঘাটের কথা আমাদের প্রশংসা করতেই হবে। এই ভ্রমণের পথে রাস্তাঘাটে সুন্দর গ্রামের দৃশ্য দেখে আমার খুবই ভালো লেগেছে। তাই অপরূপ সৌন্দর্যময় ভ্রমণের মুহূর্তের কিছু ফটোগ্রাফি করেছি। সত্যি দৃশ্যগুলো আমাকে বারবার চোখ ফেরাতে দেয়নি।


IMG_20230330_193525.jpg

ঢাকা শহর অনেক উন্নত হয়েছে ঠিকই, কিন্তু আমার কাছে বেশি ভালো লাগেনি। কারণ আমরা গ্রাম বাংলার মানুষ গ্রামের সবুজ প্রকৃতি দৃশ্য গুলো আমাদের জীবনের সাথে জড়িয়ে রয়েছে। মানুষের তৈরি অনেক সুন্দর এখুন ঢাকা শহর। তারপরেও আমার ভালো লাগেনা। আমার ভালো লাগে গ্রামের সবুজ প্রকৃতি মেঠো পথ দিয়ে হেঁটে যাওয়ার দৃশ্য গুলো। তাই গ্রামে ছুটে আসার জন্য যেন আমাকে বারবার টানে। আমি শহরে যতই আনন্দে এবং ভালোভাবে থাকি না কেন, গ্রামের সবুজ প্রকৃতি মায়ায় আমাকে বারবার যেতে ইচ্ছে করে।


IMG_20230330_193444.jpg

ঢাকা শহর আগের তুলনায় অনেক বেশি ফ্লাইওভার তৈরি হয়েছে। তার পরেও জ্যামের শেষ নেই। এত ফাইওভার তৈরি হয়েছে কিন্তুপ্রতিদিন নতুন নতুন গাড়ি রাস্তাঘাটে নামছে। আর মানুষ এত গাড়ি কিনছে যা বলার মত নয়। অল্প কিছুতেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। এই রাস্তাঘাটে চলাচলের জন্য যেখানে ২০ মিনিটের রাস্তা, সেখানে দুই ঘণ্টা পার হয়ে যায়। এই জ্যামের কারণে, বাড়িতে আসার পথে জ্যামে আটকে ছিলাম প্রায় ২ ঘণ্টা। জ্যামে আটকে থাকার সময় এত বিরক্ত লাগে সেটা বলার মত না। খুবই খারাপ লাগে যখন গাড়ি জ্যামে আটকে থাকে।


IMG_20230330_193548.jpg


ঢাকা শহর থেকে বাড়ি আসার পথে অনেকক্ষণ জ্যামে আটকে ছিলাম। তার পরেও যেন অপেক্ষার শেষ প্রহর পেরিয়ে গ্রামের পথে চলে আসলাম। গ্রামের আসতে পেরে খুবই ভালো লাগলো। রাত আটটা দিকে আমার গ্রামে আসলাম। তাই গ্রামের দৃশ্য গুলো আর ফটোগ্রাফি করতে পারেনি এবং গ্রামে এসে খুবই ভালো লাগছে।অনেক দিন পর সবুজ প্রকৃতির মাঝে কিছু সময় পার করবো। সবুজ প্রকৃতির দৃশ্য নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব।আসলে গ্রামের প্রকৃতির কাছে শহরের সুন্দর্য হার মেনে যায়।

আজ এখানেই শেষ করছি। আবারো অন্য কোনদিন ভিন্ন কোনো কন্টেট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, এই দোয়া রইল। আল্লাহ হাফেজ।🙏🤲🙏

banner-abbVD.png

আমার পরিচয়

IMG_20220525_014109.jpg

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবসি ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।

Amar_Bangla_Blog_logo_png.png

👉বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 3 years ago 

আসলেই ঢাকা শহরের রাস্তাঘাটের অনেক পরিবর্তন হয়েছে। তবে সমস্যা হচ্ছে ঢাকা শহরে সবুজের দেখা খুব একটা পাওয়া যায় না। যাই হোক আপনার জার্নি টা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

সুন্দর মতামতের জন্য ধন্যবাদ

 3 years ago 

আসলে শহর অঞ্চল আমার কাছেও ভালো লাগে না। গ্রামের সেই সবুজ শ্যামল অপরূপ সৌন্দর্যময় দৃশ্য শহরে দেখা যায় না। এমনিতে ঢাকা শহর কিন্তু অনেক উন্নত হয়েছে রাস্তাঘাটের অনেক পরিবর্তন হয়েছে কিন্তু এরকম দৃশ্য ঢাকা শহরে দেখা যায় না। ঢাকা শহরে থাকলে মনে হয় যেন বন্ধি একটা জায়গায় থাকতে হয়। আপনার জার্নি করার এরকম একটা মুহূর্ত খুবই সুন্দরভাবে শেয়ার করেছেন সে সাথে দেখছি ফটোগ্রাফি ও শেয়ার করলেন। বেশ ভালো লাগলো সম্পূর্ণটা পড়ে এবং দেখে।

 3 years ago 

আপনার মতামতের পেয়ে খুবি ভালো লাগছে

 3 years ago 

আপনি একদম সত্য কথা বলেছেন ঢাকা শহরে প্রকৃতি নেই তবে ঢাকা শহর সেজেছে এক নতুন রূপে। যদিও যারা গ্রাম থেকে ঢাকা শহরে গিয়েছে তাদের কাছে ঢাকা শহর যতই উন্নত হোক তেমন একটা ভালো লাগে না। গ্রামীণ পরিবেশের সঙ্গে সময় অতিবাহিত করতে পারাটা এক অন্যরকম আনন্দ রয়েছে যেটা ঢাকা শহরে কোথাও খুঁজে পাওয়া যাবে না। আসলেই বাড়ি ফেরার পথে যদি জ্যামে আটকে পড়া যায় তাহলে নিজের কাছে খুবই খারাপ লাগে।

 3 years ago 

ধন্যবাদ ভাই

 3 years ago 

আপনার কাছে ঢাকা শহর ভালো লাগে না আসলে গ্রাম্য পরিবেশ সবার কাছেই ভালো লাগে। গ্রাম্য পরিবেশ নেওয়া যায়। ঢাকা শহর তো সবুজ শ্যামল প্রকৃতি একেবারেই উপভোগ করা যায় না। আপনি তাহলে গ্রাম্য পরিবেশন পছন্দ করেন। আসলে গ্রামের মানুষ গ্রাম ছেড়ে কোথাও থাকতে পারে না। আমার কাছে তো নিজেদের গ্রাম ছেড়ে অন্য কোথাও যেতে ভালো লাগেনা। আমার কাছে গ্রামের পরিবেশটাই সবচেয়ে বেস্ট মনে হয়। ভালো লাগলো দেখে পোস্টটা।

 3 years ago 

আপনার সুন্দর মতামতের জন্য অনেক ধন্যবাদ

 3 years ago 

অনেকদিন পর আপনি ঢাকা থেকে নিজের বাড়িতে ফিরেছেন আর এই মুহূর্তের বিশেষ কিছু বিষয়গুলো আমাদের মাঝে তুলে ধরছে ফটোগ্রাফির মধ্য দিয়ে। যে সমস্ত বিষয়গুলো পড়ে আমি নতুন কিছু জানতে পারলাম এবং অবগত হতে পারলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার শুভ কামনা করি যেন আপনজনদের সাথে সুন্দর দিন যাপন করতে পারেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64364.05
ETH 1873.87
USDT 1.00
SBD 0.36