স্মৃতিচারণঃ বন্ধুদের সাথে নদীতে গোসল করার স্মৃতিময় গল্প //পর্ব-৩

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। আমি @mohamad786 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় বাস করি।আমির সিরাজগঞ্জ সরকারি কলেজে অধ্যায়নরত আছি।

বন্ধুদের সাথে হাজারো স্মৃতি জড়িয়ে রয়েছে। এই স্মৃতিময় দিনগুলোর কথা মনে করতে পেরে খুবই ভালো লাগে। তাই ছোটবেলা বন্ধুদের সাথে নদীর পাড়ে গোসল করতে যাওয়ার এই স্মৃতিময় গল্পটি আপনাদের সাথে শেয়ার করতেছিলাম। আজকে এই গল্পটি শেষের পর্ব নিয়ে এসেছি। আসলে এই গল্প গুলো যেন আমাদের মনের ভিতর সেই দিনে কথা মনে করিয়ে দেয়। আর এই পুরনো দিনের কথা ভাবতে খুবই ভালো লাগে। মনে হয় যেন পুরনো এই দিনগুলো যদি আবারো ফিরে পেতাম তাহলে কতই না আনন্দ হতো। তাই বন্ধুদের সাথে কাটানো এই স্মৃতিময় দিনের গল্পটি আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লাগছে। আশা করছি আজকের পর্বটি পড়ে আরো ভালো লাগবে, তো বন্ধুরা চলুন শেষের পর্বটি পড়া শুরু করা যাক।


আমরা তিন বন্ধু মিলে নদীতে গোসল করার এই মুহূর্তটা সত্যি অনেক আনন্দ ছিল, তারপরে জেলেরা যখন আমাদের মাছ দিয়েছিল সেই মাছ নিয়ে আমরা বন্ধুর বাড়িতে পিকনিক করতে নিয়ে ছিলাম। আর বন্ধুদের বাড়িতে পিকনিক করার সেই দিনটা ছিল অনেক সৌন্দর্যময় কারণ এই দিনে আমরা অনেক আনন্দ করেছি। বন্ধুর ভাই ও তার বাড়ির পাশে একটা মেয়ে যখন রান্নাবান্না কাজ করতেছিল, তখন আমরা বন্ধুরা মিলে তাদের বাইরে অনেক আনন্দময় মুহূর্ত উপভোগ করেছিলাম। গান বাজানো হচ্ছিল সেই মুহূর্তগুলো সত্যি অসাধারণ ছিল খিচুড়ি রান্না শেষ হয়েছে।এই কাতল মাছ রান্না করা শুরু করে দিল। আর কাতল মাছ রান্না করার এই মুহূর্তটা অনেক আনন্দ ছিল। কারণ আমরা এই রান্না করার দৃশ্যটি ভালোভাবে দেখতে ছিলাম আর উৎসবের মতো আনন্দময় মুহূর্ত উপভোগ করতেছিলাম।

children-1822704_1280.jpg

Source


অবশ্যই আস্তে আস্তে রান্নার রেসিপি গুলো শেষ হয়ে গেল। তখন বন্ধুর ভাই বলল যে তোমরা কলার পাতা কেটে নিয়ে এসো। আজকে আমরা এই কলার পাতায় করে খাব। আসলে কলার পাতায় সে বার আমি প্রথম খাওয়া ছিল। তাই আমার মনের ভিতর অন্যরকম একটা অনুভূতি কাজ করতেছিল। আমি এবং আমার বন্ধুরা মিলে কলার পাতা কাটতে গেলাম। কচি কচি অনেকগুলো কলার পাতা কেটে নিয়ে আসলাম এবং এই কলার পাতাগুলো সুন্দরভাবে ধুয়ে, কেটে মুছে নিলাম। বন্ধুর ভাই বললো যে আমরা এই খাবারগুলো খাব নৌকায় করে। নৌকায় করে যখন এই বাড়ির পিছনের আমরা মাঝখানে গিয়ে খাব। তখন খুবই মজা লাগবে, চারিদিকে পানি থাকবে এরকম পরিবেশের মধ্যে খাওয়ার মুহূর্তটা সত্যি অসাধারণ। তাই বন্ধুদের ঘাটে একটি বড় নৌকা ছিল সেই নৌকাটি আমরা রান্না করা সকল খাবার উঠিয়ে নিলাম।

boy-1807518_1280.jpg

Source

তারপরে আমরা সেই নৌকাতে সকল খাবার নিয়ে নৌকাটি বিলের মাঝখানে নিয়ে নিলাম। বাড়ির পেছনে অনেক বড় একটি বিল রয়েছে। এই বিলের মাঝখানে গিয়ে আমরা প্রকৃতির অপরূপ সৌন্দর্যময় দৃশ্যের মধ্যে খাওয়া শুরু করে দিলাম। সত্যি কলার পাতাতে এভাবে খাওয়ার মুহূর্তটা ছিল অসাধারণ। আর এভাবে বিলের মধ্যে নৌকায় করে এসে পিকনিক করার মুহূর্তটা সত্যি অনেক আনন্দময় ছিল। আর খিচুড়িটা খেতেও খুবি মজাদার হয়েছিল। বিশেষ করে চারপাশে প্রকৃতির দৃশ্যের মধ্যে এরকম পরিবেশের মধ্যে খাবার মুহূর্ত সত্যি অনেক আনন্দের ছিল। বিশেষ করে কলার পাতায় এভাবে খাওয়ার মুহূর্তটা আমার অনেক বেশি ভালো লেগেছে। তাই বন্ধুর ভাইকে অসংখ্য ধন্যবাদ দিয়েছিলাম, কারণ তার জন্য এত সুন্দর একটি পিকনিকের আয়োজন করা হয়েছিল।

আসলে এতটা মজা হয়েছিল যেটা কল্পনার বাইরে। বন্ধুদের সাথে নিয়ে এরকম পরিবেশের মধ্যে পিকনিকের এই মুহূর্তটা আমার খুবই ভালো লেগেছে। আজও যেন এই দিনগুলো চোখের সামনে ভাসছে। মনে হয় যেন আবারও যদি ফিরে পেতাম। আসলে কর্মব্যস্ততার কারণে আগের মত আর এই দিনগুলো কখনোই আমাদের মাঝে আসবে না।এই দিনগুলো ছিল অনেক আনন্দের অনেক হাসির। মন যা চায় তো তাই করতাম। আসলে এই স্মৃতিময় দিনগুলো যেন স্মৃতির পাতায় রয়ে যাবে সারাটা জীবন। তো বন্ধুরা আপনাদের সাথে স্মৃতিময় এই গল্পটি শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লাগছে।

আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

standard_Discord_Zip.gif

আমার পরিচয়

IMG_20230821_180423.jpg

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবসি ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।

Amar_Bangla_Blog_logo_png.png

👉বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 3 years ago 

নদীতে গোসল করতে গিয়ে সেখান থেকে মাছ কিনে নিয়ে এসেছিলেন আপনি এবং আপনার বন্ধু। সেই মাছ কিনে নিয়ে এসে আবার পিকনিক করেছেন পিকনিক করার সময় অবশ্যই অনেক সুন্দর একটি মুহূর্ত অতিবাহিত করেছেন। পিকনিক শেষ করে আবার দেখছি বন্ধুদের বাসার পাশে ছোট্ট একটা বিল থাকায় আবার নৌকাতে করে বিলের মাঝখানে গিয়ে খাবার খেয়েছেন এরকম সুন্দর মুহূর্ত কাটাতে কে না চায় আপনি বলুন..!! এত সুন্দর একটা মুহূর্ত অতিবাহিত করেছেন আর সেই মুহূর্তের গল্পটা আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

এতো সুন্দর মতামতের জন্য অনেক ধন্যবাদ

 3 years ago 

বিলের মাঝখানে নৌকার উপর পিকনিক করার মজাটা সত্যি হয়তোবা অনেক মজাদার। এমনিতেই বন্ধুদের সঙ্গে যেখানে সেখানে পিকনিক করার মজাটা অনেক বেশি। আপনার পোস্ট করে অনেক ভালো লাগলো ভাইয়া। বন্ধুদের সাথে নদীতে গোসল করা স্মৃতিময় গল্পের তৃতীয় পর্বটি বেশ মজার ছিল।

 3 years ago 

সুন্দর মতামতের জন্য অনেক ধন্যবাদ

 3 years ago 

ছোটবেলায় গ্রামের বাড়িতে গেলে বিভিন্ন বিয়ে অনুষ্ঠানে এরকম কলা পাতায় খেতে দেখেছি মানুষকে। আপনার স্মৃতিচারণ পড়ে সেই বিষয়টি মনে পড়ে গেল। তাছাড়া আপনার বন্ধুদের সঙ্গে নৌকার মাঝে গিয়ে এরকম পিকনিক করার কথা মনে পড়েই তো মনে হচ্ছে খুবই মজা হয়েছিল। আমারই তো যেতে মন চাইছে। যাই হোক সবাই মিলে নৌকায় করে বেশ ভালোই ঘোরাফেরা করে খাওয়া দাওয়া করেছেন। ভালো লাগলো শুনে।

 3 years ago 

আপনাকে ধন্যবাদ

 3 years ago 

বন্ধুদের সাথে অনেক আনন্দময় মুহূর্ত উপভোগ করেছেন। সত্যি এভাবেই পিকনিক করার মধ্যে অনেক আনন্দ রয়েছে। ছোটবেলা আমরাও খেতাম তবে কলার পাতায় কখনো এভাবে পিকনিক করা হয়নি। আপনারা কলার পাতায় এবং নৌকার মধ্যে এই খাওয়া-দাওয়ার ব্যবস্থা করেছেন। সত্যি জানতে পেরে ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনার মতামতের জন্য অনেক ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.106
BTC 65388.44
ETH 1968.44
USDT 1.00
SBD 0.37