জীবন সর্বদাই জীবনের নিজের গতিতে চলমান। আমরা চাইলেই কখনোই সেই গতিকে নিজেদের মতো করে রাখতে পারবেনা। তবে, আমাদের এই চলার পথে আমাদের অনেক মানুষের সাথেই পরিচয় গড়ে ওঠে যার মধ্যে অন্যতম হলো বন্ধু। আমাদের সবার জীবনেই বন্ধু আছে। অনেকের জীবন বন্ধুত্বে ভরা আর অনেকে শূন্য।

আমার অনেক বন্ধু ছিলো। ছিলো এই জন্যে বলছি কারণ এখন আর নেই অনেকে, তারা মারা যায়নি, তবে বন্ধুত্বটা মারা গেছে আস্তে আস্তে। হয়তো বন্ধুত্বের ক্যান্সার হয়েছিলো। আমার এখনো মনে পরে বন্ধুদের সাথে প্রচন্ড রোদে পুড়ে বিদ্যালয় মাঠে ক্রিকেট খেলার কথা। মনে পড়ে স্যারের হাত থেকে বাচার জন্য বন্ধুকে দিয়ে ফোন দেওয়ানোর কথা। তখন নবম শ্রেণীতে পড়তাম, বিদ্যালয় ফাঁকি দেওয়ার খুব ঝোঁক ছিলো আমাদের মধ্যে, বন্ধুদের মধ্যে আমি সৌরভ, মুত্তাকিন, মিজবাউল, সিয়াম, হাবিবুর, হাবিবুর মোটা আর রিমন আমরা স্কুল ফাঁকি দিয়ে খেলতেই বেশি সময় দিতাম। খেলা ধুলা শেষে দুপুরে আসতাম স্কুল হোস্টেলে। স্কুল হোস্টেলে ছিলাম বলেই হয়তো ওই সময় গুলা বন্ধুদের সাঠে বেশি উপভোগ করতে পেরেছি। তখন ছোট ছিলাম বলেই আমরা ভাবতাম যে, স্কুলে না গেলেই বোধহয় পড়তে হবে না আর।ধারণা গুলো সময়ের সাথে আস্তে আস্তে পাল্টে গেছে।
আমরা স্কুল ফাঁকি দিয়ে শুধু যে খেলতাম তা না, আমরা অনেক সময় ঘুরতাম। আমি যেখানে পড়তাম ওটা একটা উপজেলা শহর ছিলো। শহরের পাশে ছিলো নদী। আমরা অনেক সময় ওই নদীর পাড়ে যেতাম ঘুরতে, তবে কেনো জানি আমরা কখনো নদী পাড় হয়ে অন্য পাড়ে যায়নি। নদীতে নৌকা ছিলো, মাঝিও ছিলো আর ভাড়াও ছিলো অনেক কম ৫টাকা প্রতিজন। তবুও আমরা কখনোই যায়নি। কখনো যাওয়া হয়তো আর হবে না।

নবম শ্রেণীর শীতের সময় আমরা বন্ধুরা মিলে গিয়েছিলাম কলেজে ঘুরতে, ডিগ্রী কলেজ। ঘুরতে যাওয়ার কারণ হলো ওই কলেজের বিশালত্ব দেখা। অনেক আগে, রাজাদের আমলে ওই খানে রাজার বাড়ি ছিল। রাজার বাড়ি এখন আর নেই তবে ধ্বংসপ্রাপ্ত কিছু জিনিসের চিন্হ এখনো আছে, আছে কয়েকটা বড় বড় পুকুর যেগুলা সাগর নামেই পরিচিত ( রক্ত সাগর, দুধ সাগর) । আমরা বন্ধুরা মিলে গেলাম। যতটা মজা হয়ে ভেবেছিলাম ততটা মজা হয়নাই তবে অনেকটাই ভালো সময় কেটেছে। আমরা পুরো জায়গাটা পায়ে হেঁটে হেঁটে দেখেছি। আসার সময় ও পায়ে হেঁটেই এসেছি তবে কিছুটা পথ দৌড়াইছি। বিপদ টাও বেধেছিল ওখানেই কখন যে আমার পকেট থেকে আমার রুমমেটের ফোনটা বন্ধু হাবিবের ৪জিবি মেমোরীসহ পড়ে গেছে আমি বুঝতেই পারিনি। বন্ধু হাবিব সেদিন আমার কাছে কোনো ক্ষতিপূরণ দাবি করেনাই যা আমায় অনেক মুগ্ধ করে এখনো। বন্ধুত্ব জিনিস টা হয়তো এই জন্যই অনেক বেশি সুন্দর।

Sort:  
Loading...
 4 years ago 

অনেক সুন্দর একটি পোস্ট লিখেছেন, পড়ে ভালো লাগলো। তবে আমার বাংলা ব্লগে এই ধরনের পোস্ট গ্রহনযোগ্য নয়। আমার বাংলা ব্লগে পোস্ট করতে হলে কিছু নিয়ম জানতে হবে 👇

আমার বাংলা ব্লগে পোস্ট করতে হলে, সর্বপ্রথম একটি পরিচিতিমূলক পোস্ট লিখতে হবে।
আর অবশ্যই পোস্ট বাংলাতে হতে হবে।
পোস্টে অবশ্যই #abb-intro ট্যাগ ব্যাবহার করতে হবে। একটি পরিস্কার কাগজে আমার বাংলা ব্লগ, আপনার স্টিমিট আইডি এবং তারিখ লিখে সেই কাগজসহ আপনার ছবি তুলতে হবে। এই ছবির সাথে আরও নূন্যতম তিন চারটি ছবি এবং ২৫০ শব্দের একটি পরিচিতি মূলক পোস্ট লিখতে হবে। আপনার সম্পর্কে আরও তথ্য লিখতে হবে যেমন আপনার শিক্ষাগত যোগ্যতা, পরিবার, জাতীয়তা, এলাকা সম্পর্কে সব তথ্য উল্লেখ করতে হবে। আপনাকে সঠিকভাবে ভেরিফিকেশন পোস্ট করতে হলে এই সকল নিয়ম মেনে আবার পোস্ট করতে হবে। আপনার পোস্টে রেফারার সম্পর্কে লিখতে হবে অথবা এই কমিউনিটির ব্যাপারে কোন 'মাধ্যম' থেকে জানতে পেরেছেন তা উল্লেখ করতে হবে অবশ্যই।
👇
আর আপনি পরিচিতি মুলক পোস্ট তখনি করবেন যদি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আপনার পরিচিত কোনো ভেরিফাইড মেম্বার থেকে থাকে। আশাকরি বুঝতে পেরেছেন।

তবে এই মুহুর্তে এই বাংলা ব্লগে নিউ মেম্বার নেয়া হচ্ছে না, আপনি আমাদের discord জয়েন করুন। নিউ মেম্বার নেয়ার সঠিক সময় discord এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

আরও কিছু জানতে
জয়েন করুন আমাদের discord server এ
Discord link : ঃhttps://discord.gg/5aYe6e6nMW

নিচের লিংক টি ক্লিক করে দেখে নিতে পারেনঃ আমার বাংলা ব্লগ এর সর্বশেষ আপডেট নিয়মাবলী
👉 [লিংক] ঃ https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-29-sep-21

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 66541.69
ETH 1925.99
USDT 1.00
SBD 0.38