ভালবাসার একটি রোমান্টিক গল্প- ভালবাসা কখনও শেষ হয় না- প্রথম পর্ব
আসসালামু আলাইকুম
কেমন আছেন বন্ধুরা ? আশা করি সবাই বেশ ভালই আছেন। আলহামদুলিল্লাহ আমি বেশ ভাল আছি। আমি মাকসুদা আক্তার। আপনাদের কাছে @maksudakawsar হিসাবে পরিচিত। একজন ভেরিফাইড মেম্বার হওয়ায় আমি প্রতি নিয়ত চেষ্টা করে যাচ্ছি আপনাদের মাঝে আপনাদের পছন্দের বিষয় গুলো নিয়ে উপস্থিত হওয়ার। কিন্তু ভাগ্যের বিড়াম্বনায় আজকাল বেশ ব্যস্তময় সময় যাচ্ছে আমার। তবুও চেষ্টা করে যাচ্ছি আপনাদের মাঝে থাকার।
বন্ধুরা আজ আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি একটি বাস্তব গল্প নিয়ে । যে গল্পটি পড়লে আপনাদের কিছু টা হলেও ভাল লাগবে। আর আপনারা গল্পটির মাধ্যমে হয়তো বা নিজের জীবনের কোন একটি স্মরনীয় গল্পে পৌছে যেতে পারেন। আপনারা হয়তো জানেন আমার প্রেমের গল্প গুলো মূলত বিচ্ছেদ কেন্দ্রিক হয়ে থাকে। আজ আমি আপনাদের সাথে আরও একটি বিচেছদের গল্প নিয়ে উপস্থিত হয়েছি। তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের গল্পটি।
ছবি সোর্স
Made By-@maksudakawsar
বাবার সরকারি চাকুরীর সুবাদে নাজমা আর খোকন একই কলোনীতে বসবাস করতো। নাজমারা ছিল সাত ভাই আর দুই বোন। ভাই বোনদের মধ্যে নাজমা চার নম্বর ছিল। আর অন্য দিকে খোকনরা ছিল দুই ভাই আর দুই বোন। খোকন ছিল বাবা মায়ের বড় ছেলে। তো নাজমা আর খোকন একই কলেজে একই শ্রেণীতে পড়াশুনা করতো। দুজনেই তখন এইচ এস সি ২য় দ্বিতীয় বর্ষের ছাত্র-ছাত্রী। কিন্তু সেই ছেলে বেলা হতে তারা এক সাথে বড় হয়েছে। কখনও কারো প্রতি কারো ভাল লাগার কোন অনুভূতি কাজ করেনি।
এস এস সি পাশ করে যখন তারা এইচ এস সি তে ভর্তি হলো তখন তারা সিদ্ধান্ত নিল একই শিক্ষকের কাছে প্রাইভেট পড়ার। তাই দুজনে কলেজ ছুটির পর প্রাইভেট পড়ে তারপর একসাথে বাসায় ফিরে। এভাবেই দিন যাচ্ছিল। একদিন বিকেলে প্রাইভেট পরা শেষ হলে বাসায় ফেরার পথে খোকন নাজমাকে একটি নোট বই দেয়। নাজমা রাতে যখন নোট বইটি খুলে পড়তে বসে। তখন কয়েকটি পাতা উল্টে দেখতে পায় যে, সেখানে নীল একটি খাম। নাজমা সেই নীল খাপটি খুলে একটি চিঠি পায়। নাজমা যখন চিঠিটা পড়ে তখন তার মনে হতে লাগে যে সে মনে হয় এরকম একটি চিঠির জন্য কয়েক যুগ ধরে অপেক্ষা করছিল। মনে মনে নাজমা চিঠিটা পড়ে বেশ খুশিও হয়। কারন সে চাচিছল যে খোকন তাকে প্রেম নিবেদন করুক। হ্যাঁ সেদিন খোকন নাজমাকে নোট বইয়ের সাথে একটি প্রেম পত্রও দিয়েছিল। যে ছিল খোকনের অনেক দিনের জমানো ভালবাসার পাহাড়।
এদিকে নাজমা তার ভাইদের কে বিষণ ভয় পায় তাই সে মনে মনে ভালবাসলেও তা প্রকাশ করতে যেন নারাজ। তাই সে খোকনের প্রেমে সাড়া দিলো না। সে খোকন কে নোট বইয়ে তার পাঠানো খামটি আবার ফেরত দিয়ে দিলো। খোকন যখন বুঝতে পারলো যে নাজমা তার প্রস্তাব প্রত্যাখান করেছে। তখন খোকনও নাজমার সাথে একসাথে কলেজে যাওয়া বন্ধ করে দিলো। কয়েকদিন হলো খোকন নাজমার সাথে কথা বলে না। দেখা হলে এড়িয়ে যায়। আর এসব কিছু যেন নাজমার বুকের ভিতর এক কষ্টের সমুদ্র গড়ে তোলে। নাজমা কিছুতেই যেন শান্তি পায় না। খাওয়া দাওয়া , পড়াশুনা তার কিছুই ভাল লাগে না। কি করবে নাজমা ? বুঝে উঠতে পারছে না কিছুতেই। সে কি খোকনের প্রেমের সাড়া দিবে, নাকি তার ভাইদের হাতে মার খাবে? নাজমার ভাইয়েরা কিছুতেই এই সম্পর্ক মেনে নিবে না।
এ যেন নাজমার জীবনে এক বিষণ জ্বালা। না পাড়ে কইতে আর না পারে সইতে। এ যেন এক বিষণ যন্ত্রণার জীবন নাজমার।একদিকে খোকনের জন্য লুকানো ভালবাসা। আর অন্য দিকে তার ভাইদের শাসন। এভাবে হতাশায় কাটতে লাগে নাজমা আর খোকনের জীবন। বেশ কয়েকদিন পরের কথা। সেদিন প্রচুর বৃষ্টি। কলেজ ছুটি নাজমা একা একা বৃষ্টিতে ভিজে ভিজে বাসায় আসছে। পিছন থেকে খোকন এসে নাজমার মাথায় ছাতা ধরলো। তখন নাজমা থমকে যেয়ে অপলক তাকিয়ে রইল কিছুক্ষন। নাজমা খোকনকে বলল তুমি আমাকে মাফ করে দাও। আমার পক্ষে তোমার প্রস্তাব মেনে নেয়াও সম্ভব না। আবার তোমাকে ছাড়া থাকাও সম্ভব না। তখন খোকন নাজমার হাত দুটো ধরে নাজমা কে বলে তুই একবার বার প্রস্তাবে সাড়া দে। দেখবি আমি সব ঠিক করে দিবো। কিছুই হবে না। আমি আছি না তোর পাশে। তখন নাজমা হাউ মাউ করে কাঁদতে কাঁদতে খোকন কে জড়িয়ে ধরে।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
খোকন আর নাজমার প্রেমের গল্প পড়ে অনেক ভালো লাগল। দুজনের মনের ভিতরে জমে থাকা কথা যেন চিঠির মাধ্যমে প্রকাশ পেল।যাইহোক কয়েক দিন দেখা না হওয়ার পরে আবার দুজনে এক হয়েছে জেনে অনেক ভালো লাগল। দেখা যাক পরবর্তী কি হয়?
ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।
বিচ্ছেদ হোক বা অন্তমিল, গল্প পড়তেই ভালো লাগে খুব।আর আজকের গল্পে নাজমা এবং খোকনের ভালোবাসার টানাপোড়ন এর মুহূর্ত পড়ে ভালোই লাগছে। তাছাড়া ভাইদের ভয়ে খোকনের সাথে নাজমা সম্পর্কে জড়াবে নাকি এড়িয়ে যাবে এই ব্যাপারটাই এখন জানার রইল।পরবর্তী পর্বের জন্য অপেক্ষায় থাকলাম।
ভাইয়ের সামনে অনেক আকর্ষণীয় বসে আছে। আশা করি পুরো গল্পটির সাথেই থাকবেন।
জি আপু অবশ্যই পাশে আছি এবং গল্পটির অপেক্ষায় রইলাম ধন্যবাদ।
আপনি খুব সুন্দর করে চমৎকার গল্প আমাদের মাঝে উপস্থাপন করেছেন। খোকন আর নাজমার প্রেমের গল্প বেশ অসাধারণ হয়েছে। গল্পটি আজকে মাঝপথে শেষ করলেন এমন টানটান উত্তেজনা পূর্ণ গল্প পড়ার জন্য বেশ আগ্রহ প্রকাশ করছি। আগামী পর্বের জন্য অপেক্ষায় রইলাম ধন্যবাদ আপনাকে।
টানটান থাকলেই তো ভালো। তাহলে তো আগামী পর্ব না হলে তো পড়বেন না।
নাজমা আর খোকনের ভালবাসার গল্প পড়ে খুব ভাল লাগলো। নীল খামের চিঠি পেয়ে নাজমা খুব খুশিই হয়।কিন্তু ভাইদের সে খুব ভয় পায়।বেশ কয়েকদিন পর আবার দেখা হয়েছে দুজনের জেনে ভাল লাগলো। পরবর্তী পর্বে কি হয় তারই অপেক্ষায়। ধন্যবাদ আপু।
যে আপু পরবর্তী পর্বের জন্য অপেক্ষায় থাকেন পরবর্তী পর্বে অনেক আকর্ষণের বিষয় আছে।