শিক্ষনীয় গল্প💞আল্লহ যা করেন ভালোর জন্যই করেন।
০৯ভাদ্র , ১৪৩০ বঙ্গাব্দ
২৫আগষ্ট, ২০২৩ খ্রিস্টাব্দ
০৯সফর ১৪৪৫ হিজরী
শুক্রবার।
শরৎকাল।
আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ🇧🇩 থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি
আজ আপনাদের সাথে শেয়ার করবো গ্রামের একজন শিক্ষিত,আল্লাহ ভিরু,পরহেজগার, জ্ঞানী ও বৃদ্ধ কৃষক এর গল্প।এবং এখানে শিক্ষনীয় কিছু পয়েন্ট নিয়ে আলোচনা। এবং আমাদের শিক্ষা।সাথে থাকছে প্রতিবেশীর প্রভাব।
বৃদ্ধ কৃষক লোকটি গরিব হলেও সৎ ও প্রতেকটা কাজে আল্লাহ শুকরিয়া আদায় করতো।ঐ কৃষকের সুন্দর ও শক্তিশালী একটা ঘোড়া ছিল।তিনি কৃষি কাজে, জিনিস বহনে ও নিত্যদিনের পথ চলা ফেরায় ঘোড়াটি ব্যবহার করতেন।
হঠাৎ একদিন ঘোড়াটি হারিয়ে গেলো। তাকে আর কোথাও খুঁজে পেলো না কৃষক।কৃষকের পরিবারের সদস্যরা খুব মন খারাপ করলো।কিন্তু ঐ কৃষকের মধ্যে কোন অস্থিরতা নেই।এমন কি তার কোন আফসোস ও দুঃচিন্তা নেই। তাকে দেখে মনে হচ্ছে তার সাথে এমন কোন ঘটনা ঘটেনি।
আসে পাশের প্রতিবেশীরা সবাই বললো কৃষকের কি দুর্ভাগ এজটা মাত্র ঘোড়া তাও হাড়িয়ে গেলোএমন কথা শুনে কৃষক মৃদু হেসে বললো, আল্লাহ যা করেন নিশ্চয়ই আমার মঙ্গল হবে।
কিছুদিন পর হঠাৎ এক চমক🙆♂️কৃষকের ঘোড়াটি আবার তার বাড়ি ফিরে আসলো। এবং সাথে তিনটি বন্য ঘোড়া নিয়ে। কৃষকের বাড়িতে আনন্দ আর আনান্দ।
প্রতিবেশীরা সব দেখে , বলতে থাকলো কৃষকের কি সৌভাগ্য , হারানো ঘোড়া সহ সাথে আরো তিনটা বাড়তি ঘোড়া, কি সৌভাগ্য,কি সৌভাগ্য।
সব শুনে কৃষক আগের মতই হাসি মুখে আলহামদুলিল্লাহ আল্লাহ যা করেন ভালোর জন্য করেন।এজন্য আসুন ভালো কাজ করি আল্লাহ শুকরিয়া আদায় করি।সব সময় হাসি খুশি থাকা।অন্যর ক্ষতি না করি।**
ডিভাইসঃ Redmi Note 5
VOTE @bangla.witness as witness OR
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
ধন্যবাদ
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন কথাটা আমি সম্পূর্ণ বিশ্বাস করি ভাইয়া। তার একটি উদাহরণ হিসাবে এই গল্পটি ধরা যায়। কেননা কৃষকের আল্লাহ তায়ালার প্রতি দৃঢ় বিশ্বাস ছিল। তাই তার ঘোড়া টি হারিয়ে যাওয়ায় তিনি কিছু মনে করেননি বরং আল্লাহর উপর ভরসা করেছেন। হয়তোবা তার এই বিশ্বাসের মর্যাদা স্বরূপ একটি ঘোড়ার সাথে আরও তিনটি ঘোড়া সে উপহার পেল। ধন্যবাদ ভাইয়া এরকম একটি সুন্দর গল্প আমাদের মাঝে শেয়ার করার জন্য।
যখন আমরা কোন কাজ কর, আল্লাহর উপর বিশ্বাস রাখি। এবং তাকে ভরসা হিসেবে মানি তখন তিনি আমাদের সেই কাজটাকে সহজ করে দেবেন।
ধন্যবাদ আপনাকে পোষ্টটি পড়ে মন্তব্য করার জন্য।
আমরা মানুষ সৃষ্টিকর্তার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। আর অবশ্যই সৃষ্টিকর্তা উত্তম পরিকল্পনাকারী। তার বান্দাদের জন্য তিনি অনেক আগে থেকেই অনেক কিছুই ভেবে রেখেছেন। কৃষক তার একটি ঘোড়াকে হারিয়ে পরের তিনটা ঘোড়াকে পেয়েছে। এটা অবশ্যই সৃষ্টিকর্তার দান। আর এভাবে সৃষ্টিকর্তা মানুষকে দিয়ে থাকেন।
ঠিকই বলেছেন আপনি আল্লাহ আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী।
সৎ পথে থাকলে অবশ্যই সফলতা আসবে।
এই কথাটার সাথে কিন্তু আমি পুরোপুরি ভাবে একমত। আসলে আল্লাহ তা'আলা যা করেন তা আমাদের ভালোর জন্য করেন। আর আমরা যদি সেই কাজে শুকিয়ে জানাই তাহলে নিশ্চয়ই আমাদের সাথে ভালো হবে। এই পোস্টটির মধ্যে থেকে কিন্তু আমরা অনেক শিক্ষা অর্জন করতে পারি। ওই ঘোড়াটা চলে যাওয়ার কারণেই তো আরো তিনটি ঘোড়া এসেছিল সেই ঘোড়াটির সাথে। আর কৃষক এখন সত্যি অনেক আনন্দিত। ভালো লেগেছে পুরো গল্পটা আমার কাছে।
অবশ্যই আল্লাহ তা'আলা যা করেন আমাদের ভালোর জন্য করেন এ জন্যই কৃষক আজ সার্থক।
ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন কৃষকের দারুন এক গল্প। আপনার শেয়ার করা গল্পটি পড়ে সত্যি আমি পুরো মুগ্ধ হয়েছি ভাই। কৃষকের একটি ঘোড়া ছিল এবং ঘোড়াটি তিনি কৃষি কাজের ক্ষেত্রে ব্যবহার করতেন ও আরো অন্যান্য ক্ষেত্রে ব্যবহার করতেন। কৃষকের ঘোড়াটি হারিয়ে গিয়েছিল এবং কিছুদিন পর আবারো বাড়িতে ফিরে এসেছিল আসলে ভাই এটি কিন্তু দারুণ একটি ব্যাপার। মহান সৃষ্টিকর্তা প্রত্যেকটি মানুষের জন্য যা করে মঙ্গলের জন্যই করে।আমার কাছে মনে হচ্ছে ভাই আপনার গল্পটি লেখা একটু ছোট হয়েছে আরেকটু যদি বড় হতো বেশ ভালো হতো। ধন্যবাদ এত সুন্দর একটি গল্প শেয়ার করার জন্য।
আসলেই গল্পের মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করেছি য, আল্লাহ আমাদের জন্য যা করেন নিশ্চয়ই তার মধ্যে কোন মঙ্গল রয়েছে।
ধন্যবাদ ভাইয়া মন্তব্য করার জন্য।
অবশ্যই আমাদেরকে আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে। তার প্রতি বিশ্বাস হারা হলে ঈমান থাকবে না। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করছে সে কখনো ক্ষতির মুখে পড়বে না। যেকোনো দিক থেকে সে সফল লাভ করবে। আপনার গল্পটি পড়ে অনেক ভালো লাগলো। আমাদের সকলের উচিৎ এইভাবে আল্লাহর উপরে ভরসা করা। ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আমরা যদি পরিপূর্ণভাবে আল্লাহকে বিশ্বাস করে কোন কাজ করি সঠিক পথে থেক, তাহলে অবশ্যই সফলতা আসবে।
অনেক সুন্দর একটা টপিক তুলে ধরেছেন তো। একেবারে বাস্তবিক এবং সত্য কথা বলেছেন। আল্লাহ যে কাজটাই করুক না কেন তা আমাদের মঙ্গলের জন্য করে এটা কিন্তু সত্য। আল্লাহর উপরে বিশ্বাস থাকলে অনেক কিছুই হয়। আল্লাহর প্রতি বিশ্বাস থাকাটা অনেক গুরুত্বপূর্ণ। কৃষক কিন্তু একটুও চিন্তা করে নাই তার ঘোড়ার কথা। সে আল্লাহর উপর বিশ্বাস রেখেছিল। আর পরবর্তীতে তার আরো তিনটি ঘোড়া বেশি এসেছিল। এটা আসলেই খুশির সংবাদ তার ফ্যামিলির জন্য।
আমরা যদি সব কাজে আল্লাহকে বিশ্বাস কর। এবং তার দেখানো পথ অনুযায়ী চল। অবশ্যই আমরা সফলতা অর্জন করতে পার। এবং ভালো থাকবো।