ছোট বেলায় বন্ধুদের সাথে একটি ঘটনা।

in আমার বাংলা ব্লগ4 years ago
ভালোবাসি স্টীমিট প্লাটফর্ম
ছোট বেলায় বন্ধুদের সাথে একটি ঘটনা
"সবার সুস্বাস্থ্য কামনা করছি"
Polish_20221206_060218778.jpg

"ছবিটি পিক্সাবে থেকে নিয়ে পলিস এপস দিয়ে তৈরি"

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। শুভ সকাল 🌅 আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল সদস্যদের কে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি। আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। সবার সুস্বাস্থ্য কামনা করছি। ভালো থাকা সৃষ্টিকর্তার বড় নিয়ামত। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি পোস্ট নিয়ে। ছোট বেলায় বন্ধুদের সাথে একটি ঘটনা। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুরু করা যাক।

ছোট বেলায় বন্ধুদের সাথে একটি ঘটনা

ছোট বেলার জীবনটা হচ্ছে অনেক সুন্দর। আর ছোট বেলায় বন্ধুত্ব গুলো গড়ে উঠে মধুর সম্পর্ক। আমার ছোট বেলা কেটেছে গ্রামে। গ্রামের রাস্তা খেলার মাঠ নদী আর ও ইত্যাদিতে আমার মধুর স্মৃতি গুলো জড়িয়ে রয়েছে। আমাদের গ্রামটি চমৎকার একটি গ্রাম। যেখানে গেলে প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করা যায়। আমার কাছে মনে হয় গ্রামে গেলে শান্তি খুঁজে পাওয়া যায়।

আমাদের গ্রামে ছেলের সংখ্যা ছিলো বেশি। তাহলে বুঝতে পারছেন আমার ছেলে বন্ধু ও বেশি। সত্যিই আমার বন্ধু ছিলো অনেক ছোট বেলায়। আমরা বন্ধুরা সবাই মিলে অনেক দুষ্টুমি করতাম। মাঝে মধ্যেই তো আমার দুষ্টামির কারনে বাসায় নালিশ ও আসতো। আমাদের বন্ধুদের মধ্যে সবার কেনো জানি ডাব খাওয়ার প্রতি একটু অন্য রকম ভালোলাগা ছিলো।

আমার এক বন্ধুর নাম হচ্ছে বল্টু। বল্টু আমাদের বন্ধুদের সবার থেকে বেশি ডাব খেতে পছন্দ করে। ডাবের দাম ছিলো বেশি তাই আমরা বন্ধুরা মিলে বাজারে থেকে কিনে খেতাম না। গ্রামের মধ্যে ডাব গাছ কোথায় কোথায় আছে এগুলো বল্টু খুঁজে বেরাতো। একদিন ডাব গাছ বল্টু দেখতে পেলো । ডাব দেখে তো বল্টুর ইতিমত ডাব খাওয়ার ভুত চেপেছে।

পরের দিন খুব সকালে ভোর বেলায় আমরা সব বন্ধু মিলে একসাথে হলাম। এবার আমরা সবাই ডাব গাছের দিকে রওনা দিলাম। একটু পরে ডাব গাছের এখানে পৌঁছালাম। এবার আমাদের মধ্যে বল্টু ডাব গাছে ভালো উঠতে পারে। সে এবার ডাব গাছে উঠলো। অনেক গুলো ডাব পারলো। এবার ডাব পারা হয়ে গেলে আমরা সবাই একটি মাঠের মধ্যে চলে আসলাম। এবার আমরা সবাই মিলে জমিয়ে ডাব খেলাম। সবার থেকে বল্টু বাবা খেলো বেশি। আমি যদিও মাত্র একটা খেয়েছিলাম আমি বেশি খেতে পারতাম না। এভাবে আমরা সবাই মিলে গাছ থেকে ডাব পেরে পেরে খেতাম।

কিছুদিন পর আবার ও ডাব গাছ খুঁজে বের করলো বল্টু। আবারো আমরা সব বন্ধু মিলে ডাব খাওয়ার জন্য ডাব গাছের এখানে গেলাম। বরাবরের মতো বল্টু ডাব গাছে উঠলো। এবার কেনো জানি বল্টু ডাব গাছে উঠে যখন ডাব পারতে যাবে তখনি সাপ সাপ বলে চিৎকার করতে থাকে। বল্টু পরে ডাব গাছে সাপ দেখে ভয়ে ডাব গাছ থেকে নিচে পরে যায়। পরে গিয়ে বল্টু অনেক ব্যাথা পায়। একটা পা তো মচকে গিয়েছিলো। পরে আমরা বন্ধুরা মিলে কোন রকম ভাবে বল্টুদের বাসায় নিয়ে যাই। পরে বল্টুর বাবা ডাক্তার কে ফোন করে। কিছুক্ষণ পর ডাক্তার আসে। ডাক্তার এসে চিকিৎসা করে। বল্টু প্রায় দুই থেকে তিন মাস পরে সুস্থ হয়ে উঠে। আর এদিকে তো আমাদের সবাইকে বল্টুর বাবা রাগ দেখায়।

আসলে বন্ধুর এমন ঘটনার আমরা সব বন্ধুরাই ভীষণ কষ্ট পেয়েছিলাম। যাক পরে বল্টু সুস্থ হয়েছিলো এতেই আমরা সকল বন্ধুরা ভীষণ খুশি হয়েছিলাম। আল্লাহ রহমতে বল্টুর বেশি ক্ষতি হয়নি। বড় ধরনের বিপদ ও হয়ে যেতে পারতো। সেদিন থেকে আর আমরা কেউ ডাব গাছে উঠিনি। ডাব খেতে ইচ্ছা হলে আমরা বন্ধুরা সবাই টাকা জমিয়ে ডাব খেয়েছি।

এই ছিলো আমার ছোট বেলায় বন্ধুদের সাথে একটি ঘটনা। আশাকরি আপনাদের সবার ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আশাকরি আপনারা সকলেই পাশে থাকবেন ইনশাল্লাহ। এই ছিলো আমার আজকের আয়োজন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় এই কামনাই করি।

ছবির বিবরণ
বিভাগগল্প
ডিভাইজVivo Y12A
বিষয়ছোট বেলায় বন্ধুদের সাথে একটি ঘটনা।
লোকেশনবাংলাদেশ 🇧🇩
ফটোগ্রাফার@limon88

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য
💞 ধন্যবাদ 💞

divider-2461548__480.webp

আমার পরিচয়
1654188256412.jpg

আমি মোঃ লিমন হক। আমার স্টীমিট একাউন্ট @limon88. আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো।

[("অন্যকে সাহায্য করুন তার স্বপ্ন ছুঁতে দেখবেন আপনি আপনার স্বপ্ন এর কত কাছে চলে গেছেন")]

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

banner-abbVD.png


আমাদের উইটনেসকে সাপোর্ট করুন

"Please support Bangla Witness"

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

https://steemitwallet.com/~witnesses



VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

💞 আল্লাহ হাফেজ 💞

Sort:  
 4 years ago 

সত্যি বলতে বন্ধু-বান্ধব মিলে অনেক সময় মজা করে ডাব খাওয়ার জন্য বের হয়। তবে বল্টুর যে ঘটনাটি ঘটলো সেটি আসলে দুর্ভাগ্যজনক ভাবে ঘটলো। আর তার উসিলায় কিন্তু আপনারা এই ডাব চুরির অপশনটি বাদ দিয়েছেন। আর এটাও স্বাভাবিক বল্টুর আব্বা অবশ্যই নারাজ হবে। যেহেতু তার সন্তান পড়ে পা মুছেকে গেছে তার রাগ হওয়াটাও স্বাভাবিক। ধন্যবাদ আমাদের মাঝে তুলে ধরার জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 4 years ago 

যাই হোক আপনার বন্ধু সুস্থ হয়েছে এটাই অনেক। ডাব কাছেই সাপ ছিল? শুনে শরীরের লোম গিয়েছে। সব জায়গায় লক্ষ্য করলেই দেখা যায় গ্রামের ছেলেরা সবাই এভাবেই ডাব খায়। যাই হোক আপনার বন্ধু বল্টু আপনার জন্য শুভকামনা রইল।

 4 years ago (edited)

জি আপু সাপ ছিলো। আপনার জন্য ও শুভ কামনা রইলো ভালো থাকুন।

 4 years ago 

আসলেই ছোটবেলার স্মৃতিগুলো সব সময় সোনালী অতীত হিসেবে রয়ে যায়। তবে আপনার বন্ধু বল্টুর সাথে ঘটে যাওয়া ঘটনাটি আসলেই অনেক দুঃখজনক ছিল। সবাই মিলে একটি কাজ করতে গেলে আর একজন যদি এমন দুর্ঘটনার শিকার হয় তাহলে সবার মন খারাপ হবে এটাই স্বাভাবিক।

 4 years ago 

ঠিক বলেছেন ভাইয়া।

 4 years ago 

ছোটবেলার বন্ধুদের সাথে ঘটনাটি পড়ে আমার কাছে প্রথমে খুবই ভালো লেগেছিল। গল্পের শেষে আপনার বন্ধুর গাছ থেকে পড়ে যাওয়ার কথাটা শুনে খুবই খারাপ লেগেছে। যাইহোক একটু সময় লাগলো যেকোন বড় ধরনের ক্ষতি হয়নি এটাই সবচেয়ে বড়। সবাই মিলে একটা কাজ করতে গেলে আর যদি একজনের কোন বিপদ হয় সবার মন খারাপ হওয়ারই কথা। আপনার গল্পটা পড়ে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

ঠিক বলেছেন আপু। ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

বল্টু ডাব খেতে অনেক পছন্দ করত জন্যই ডাব গাছে উঠতে পারতো। ডাব গাছে সাপ থাকে তা তো জানা ছিল না। নিশ্চয়ই সে উপরে সাপ দেখেছিল জন্যই ভয়ে নিচে পরে গিয়েছিল। তাও তো ভালো যে এতো উপর থেকে পরেও শুধু পা মচকেছে। ভালো মতোই মচকেছিল। তা না হলে এতদিন সময় লেগেছে সারতে। আর বল্টুর বাবার তো রাগ করাই স্বাভাবিক ছেলের এই অবস্থা দেখে। যাই হোক বল্টুর এই দুর্ঘটনার জন্য আপনাদের অন্যের কাছ থেকে চুরি করে ডাব খাওয়ার অভ্যাস দূর হয়েছে।

 4 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপু।

 4 years ago 

আপনার গ্রামটি দেখতে যেতে ইচ্ছে করতেছে। আপনি বলেছেন আপনার গ্রামটি অনেক সুন্দর। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আমার ভীষণ ভালো লাগে। ভাই ডাব চোরের ঘটনা আমাদের সবার জীবনে রয়েছে। আপনার বন্ধু নারিকেল গাছের উপর সাপ দেখে যখন চিৎকার করতে শুরু করল তখন আমি পেয়ে গেলাম। এরপরেই দেখি বল্টু গাছ থেকে পড়ে গিয়েছে। পা ভেঙে দুই তিন মাস ঘরের মধ্যে ছিল। এ ধরনের ঘটনা গুলো অনাকাঙ্ক্ষিত। এরপর থেকে আপনারা টাকা জমিয়ে ডাব খান শুনে অবাক হলাম। স্মৃতিগুলো এখন মনে পড়লে ভীষণ খারাপ লাগে। এখন আর ওই বন্ধুগুলোকেও খুঁজে পাওয়া যায় না। স্মৃতি মনে করিয়ে দিলেন আপনি।

 4 years ago 

ধন্যবাদ আপনাকে।

 4 years ago 
আপনার ছোটবেলার ঘটনা পড়ে আমি খুব মজা পেয়েছি। আপনারা বন্ধুরা মিলে অনেক আনন্দ করেছেন। আসলে গ্রামে থাকলে এটা সেটা না বলে পেরে খাওয়া হত। আপনাদের ডাব খাওয়ার ব্যাপারটা মজার ছিল কিন্তু অনেক রিস্কি ছিল। বল্টু ভাইয়ের আরও বড় ক্ষতি হতে পারত। ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.079
BTC 65668.86
ETH 1768.31
USDT 1.00
SBD 0.42