সোনালী ধান ঘরে আনার গল্প ||১০% প্রিয় লাজুক খাঁক

হ্যালো বন্ধুরা,,,
আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি ও আল্লাহর রহমতে ভালো আছি।আজ আমি আপনাদের সাথে আমার একটি ব্যস্ততম দিনের কথা শেয়ার করব।

IMG_20211222_222041.jpg
উৎস

কয়েকদিন আগে আমাদের ধান কাটার জন্য কয়েকজন লোককে ঠিক করা হয়েছিল তাদের টাকাও দেওয়ার কথা ছিল। কিন্তু তারা আর পরের দিন আসে নাই। এই দিকে ধানের অবস্থা ও খুব খারাপ ধান পেকে একদম লাল হয়ে গেছে।তাদের সাথে কথা বললে তারা বলে সময় নাই।তাই বাধ্য হয়ে পাশের বাসার এক ভাইকে ধান কাটার জন্য দেওয়া হলো।সেই ভাই পরের দিন ধান কাটতে যাবে বলে।

IMG_20211222_222130.jpg
উৎস

সকাল বেলা মা আমাকে ডাকতেছে। আমি চোখ মুছে তাকে বলি কি জন্য আমাকে ডাকতেছেন।তারপর মা আমাকে বলল আমাকে নাকি সেই ভাইয়ের সাথে ধান কাটতে হবে।আমি ও সাথে সাথে রাজি হয়ে যাই।কারণ আমি কখনো ধান কাটতে যাইনি।তাই আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে ধান কাটার জন্য নদীর পাড়ে যাই ।সেখানে গিয়ে দেখি সেই ভাই ধান কাটতেছে।আমি ও তার সাথে সেখানে গিয়ে ধান কাটতে লাগি।কিন্তু আমি যখন ধান কেটে এক জায়গায় রাখতেছি তখন সে আমাকে দেখে হাসতেছে।তারপর সে আমাকে ধান বাধার সে সোটা ব্যবহার করা হয় তা আমাকে শিখাতে লাগল।কিন্তু আমি পারতেছিনা। অনেকক্ষণ ধরে সেটা শিখে ধান কাটতে ধরি।

IMG_20211222_222538.jpg

উৎস

প্রথম প্রথম ধান কাটতে অনেক ভালো লাগছিল।মনে হচ্ছিল সব ধান আমি একাই কেটে ফেলব। এটা কোনো কাজ হলো।এভাবে কিছু সময়৷ ধান কাটার পর আমি আর দাড়িয়ে থাকতে পারছি না।আমাট কোমর যেনে ফেটে যাচ্ছে। একবার মাথা তুলে সামনে দেখি এখন সম্পূণ জমি বাকি আছে।একবার দাড়িয়ে আবার বসে এভাবে কিছু সময় ধান কাটার পর আমি আর দাড়িয়ে থাকতে না পেরে নদীর পাড়ে গিয়ে বসি।আর দেখতেছি কি ভাবে মানুষ এতো ধান কাটে আর আমি ২ ঘন্টা ধান কাটতে পারছি না।এভাবে আরো কিছু সময় ধান কাটার পর দেখি আমাদের জন্য নাস্তা নিয়ে আসছে।

আমি আর দেরি না করে নাস্তা খাওয়ার জন্য চলে যাই। সেখানে গিয়ে নাস্তা করে নেই। আর নদীর পাড়ে ১ ঘন্টা বসে ছিলাম যাতে করে শরীর এক শান্ত হয়।তারপর আবার উপায় না পেয়ে আবার সেই ধান কাটতে যাই।কখনো ভাবি চলে যাব আবার কখনো ভাবি আমি চলে গেলে তাকে একাই কাটতে হবে।তাই বাধ্য হয়ে দুপুরের পর পর বাড়িতে চলে আসি। আর গোসল করে সাথে সাথে শুয়ে পড়ি।

Sort:  
 5 years ago 

ভাইয়া অনেক সুন্দর করে ধান কাঁটার অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য একটি রইল।

আপনাকে অনেক ধন্যবাদ যে আমার পোস্টটি আপনার কাছে ভালো লেগেছে।শুভ কামনা আপনার প্রতি❤️❤️

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 63938.21
ETH 1772.59
USDT 1.00
SBD 0.39