গল্প:-চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ে ধরা!’

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

IMG-20240424-WA0001.jpg

ক্যানভা দিয়ে তৈরি,

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি।আজকে আমি আপনাদের মাঝে একটি বাস্তব গল্প শেয়ার করব। আশা করবো গল্পটি আপনাদের ভালো লাগবে। আমাদের চারপাশে প্রায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটে থাকে। যেগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়ার অনেক বিষয় রয়েছে। এজন্য এই সকল বিষয়গুলো আপনাদের শেয়ার করলে আপনারাও অনেক কিছু শিখতে পারবেন। এমনকি অনেকগুলো বিষয় সম্পর্কে অবগত হবেন। এইজন্য আমি চেষ্টা করি বিভিন্ন বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। এখন মানুষের আসলে ভরসা নেই। একেকজন একেক ধরনের, এবং একেক জন একেক ধরনের মানসিকতার।

আজকে আমি আপনাদের মাঝে একটি চুরির ঘটনা শেয়ার করব। ঘটনাটি হয়েছে আমাদের পাশে বাড়িতে চুরির ঘটনা। সম্পর্কে আমাদের এক ভাতিজা হয় সে ব্যবসা করে। বলতে গেলে সেই অনেক বড় ধরনের ব্যবসা করতেছে বর্তমান সময়ে। বাড়িতে তার ওয়াইফ এবং দুটি ছেলে সন্তান আছে ছোট ছোট। এবং তার বাড়ির ঘর টি হচ্ছে টিন এবং বেড়া দিয়ে। প্রত্যেক দিনের মত সে ঘরের দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়লো। রাত্রেবেলা তার ঘরের পিছন দিয়ে অনেক বড় একটি মাটি খনন করে গর্ত করলো কে বা কারা।

এবং ওই মাটির গর্ত দিয়ে তার ঘরের মধ্যে প্রবেশ করল চোর। এরপর তার ঘরের মধ্যে ঢুকে তার ব্যবসার টাকাগুলো নিয়ে নিলো চোরে। এবং তার মোবাইল গুলো নিয়ে নিলেন। আর অন্য কিছু চুরে নেই নাই। এবং রাত্রেবেলা যখন সে বাথরুমে যাবে তখন দেখতেছে তার ঘরের দরজা খোলা। তখন শাহেদ চিন্তা করল রাত্রেবেলা হয়তোবা দরজাটি ঠিক মত দেয়নি। এই কারণে সেই দরজাটি দিয়ে রাত্রে বেলা আবার ঘুমিয়ে পড়লো। সকালবেলা তাদের পাশের ঘরের লোক বলাবলি করতেছে এবং তাদেরকে ডাকতেছে।

এবং তারা ওঠার পর বলতেছে তোমাদের ঘরে রাত্রে চোর ঢুকেছে। তোমাদের ঘরেরপিছনে অনেক বড় একটি গর্ত করলো মাটি খনন করে। এরপর ওই লোকটি তাড়াতাড়ি তার টাকাগুলো দেখতেছে ঠিকমতো আছে কিনা। এবং আমার ভাতিজার নাম হচ্ছে শাহেদ। দেখতেছেন টাকা এবং মোবাইলগুলো নিয়ে গেল চোরে। এরপর শাহেদ অনেক কান্নাকাটি করতে লাগলো এতগুলো টাকা চুরি হয়ে গেল। যখন কেবা কারা চুরি করেছে কেউ বলতে পারে নাই তাই কাউকে সন্দেহ করতে পারল না।

এবং শাহেদ যাদের সাথে ব্যবসা করে তারা টাকার জন্য শাহেদ এর সাথে আজেবাজে কথা বলতে লাগলো। বলতেছে টাকাগুলো চুরি হয়ে গেছে আমি আস্তে আস্তে সব শোধ করব। কিছুদিন পরে আমাদের বাড়ির পাশের একটি ফ্যামিলিতে দুটো ভাই আছে। তারা দুইজন অনেক ঝগড়া লেগে গেল। ঝগড়া করতে করতে এক সময় বলতে লাগলো অমুক দিন রাত্রে বেলা তুমি ওদের ঘরের টাকা চুরি করেছ। তুমি আমার আপন ভাই বিদায় আমি কাউকে বলি নাই। তুমি চোর ছোট ভাই বড় ভাইকে বলতে লাগলো।

এবং বড় ভাইও বলতে লাগলো ওই চুরির টাকা আমি তোমাকেও ভাগ দিলাম। আর এখন তুমি আমাকে চোর বলতেছো। যদিও গ্রামাঞ্চলের ঝগড়ার সময় আশেপাশের লোকগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝগড়া গুলো দেখে। এই কারণে কথাগুলো সবাই শুনে গেলেন। এবং সাথে সাথে শাহেদকে কথাটি সবাই জানালেন। এরপর আমাদের ভাতিজা শাহেদ ইউপি চেয়ারম্যান এবং মেম্বারকে জানালেন। এরপর গ্রাম্য বিচারের মাধ্যমে তাদের সাজা হলো শাহেদের টাকা এবং মোবাইল দিতে হবে।

যদিও শাহেদ যেত গুলো টাকা বলতেছে তারা সেই টাকা নেই নাই বলে অস্বীকার করতে লাগলো। যেহেতু তারা চোর তাই ইউপি চেয়ারম্যান যতগুলো টাকা ধার্য করে দিল ওই টাকা দিতে হলো। এবং চোর দুটির মা বলতে লাগলো এত বছর চুরি করলে কখনো ধরা খেলি না। আজকে নিজেরা নিজেরা ঝগড়া করে চোরের কথা বলে বিপদে পড়লি। এতে বুঝা যায় চুর দুটির মা জানে তার ছেলেগুলো চুরি করে। এই হচ্ছে বাস্তব একটি চুরির ঘটনা।

আমার পরিচয়

IMG_20221006_094439.jpg

আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 2 years ago 

ভাই আপনার গল্পটি পড়ে সত্যিই ভীষণ মজা পেয়েছি ।চুরি তো ঠিকই করেছিল পরবর্তীতে নিজেদের ঝগড়ার কারণে নিজেরাই চুরির ঘটনা স্বীকার করল। আর সব শেষে যে কথাগুলো পড়লাম ওই কথাগুলো পড়ার পর আমার মনে হয়েছে চোরের মায়ের বড় গলা কথাটা আসলে ঠিকই। বেশ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

হ্যাঁ আপু চুরি করে নিজেরা নিজেরা ঝগড়া করে চুরের ঘটনা স্বীকার করলো। তবে আপনার সুন্দর মন্তব্য শুনে অনেক ভালো লাগলো।

 2 years ago 

অনেকে বলে চুরি করলে একসময় সত্য এমনিতে বের হয়ে আসে। আপনাদের বাড়ির পাশে শাহেদ এর বাড়িতে চুরি হয়েছে। কিন্তু ওই সময় কে চুরি করেছে ধরতে পারে নাই। তবে দেখেন দুই ভাই ঝগড়া করে চুরি করেছে সত্য কথা বলে দিলেন। আর সব জায়গাতে কমবেশি দেখা যায় চোরের মায়ের বড় গলা। আর এই চোর গুলোর মাও বলতেছে নিজেরা নিজেরা ঝগড়া করে চুরি করার কথা বলে দিলি। যাই হোক খুব সুন্দর একটি বাস্তব গল্প আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 years ago 

এটি আমি নিজেও শুনেছি চুরি করলে একসময় সত্য এমনিতে বের হয়ে আসে। তবে আপনার মন্তব্য শুনে অনেক ভালো লাগলো।

 2 years ago 

বাক্যটি সম্ভবত এটা হবে: ‘চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ে ধরা!’

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া এটা হলে খুব সুন্দর মিলতো। আসলে আমি আমার নিজের মতো করে লিখেছিলাম। তবে আমি এখন টাইটেলটা আবার চেঞ্জ করে দিচ্ছি। অনেক ধন্যবাদ ভাইয়া বিষয়টা বলার জন্য।

 2 years ago 

হাহাহাহা চোরদের কথা ও চোরের মায়ের কথা শুনে তো আমি হাসতে হাসে শেষ। চোর নিজেরাই তাদের চুরির কথা স্বিকার করেছে।আসলে সৃষ্টি কর্তা কোন না কোন ভাবে চোরদের ধরা ফেলবে তাই এরকম ঝগরা লেগে গেছে এবং চুরির কথা সবাই জেনে গেলো। ভালো হয়েছে চুরির কাহিনি ধরা পরার জন্য এবং সবার মাঝে জানাজানি হওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 59571.00
ETH 1563.34
USDT 1.00
SBD 0.42