ভাইয়ের শত্রু ভাই।

in আমার বাংলা ব্লগ3 years ago

IMG-20230616-WA0000.jpg

ক্যানভা দিয়ে তৈরি,

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি।আজকে আমি আপনাদের মাঝে একটি বাস্তব গল্প শেয়ার করব। আশা করবো গল্পটি আপনাদের ভালো লাগবে। আমাদের চারপাশে প্রায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটে থাকে। যেগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়ার অনেক বিষয় রয়েছে। এজন্য এই সকল বিষয়গুলো আপনাদের শেয়ার করলে আপনারাও অনেক কিছু শিখতে পারবেন। এমনকি অনেকগুলো বিষয় সম্পর্কে অবগত হবেন। এইজন্য আমি চেষ্টা করি বিভিন্ন বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। এখন মানুষের আসলে ভরসা নেই। একেকজন একেক ধরনের, এবং একেক জন একেক ধরনের মানসিকতার।

আজকে আমি আপনাদের মাঝে বাস্তব একটি ঘটনা শেয়ার করব। আমাদের দূর সম্পর্কের এক আত্মীয়র ফ্যামিলির ঘটনা। একটি ফ্যামিলিতে দুটি সন্তান এবং একটি মাত্র মেয়ে আছে। তাদের বাবা একসময় এলাকার ইউপি মেম্বার ছিলেন। তাদের ফ্যামিলি খুব সুখী। ছেলের দুটির নাম হচ্ছে মহিন এবং শাহীন। আর তাদের আদরের মেয়েটির নাম হচ্ছে জেসমিন। বলতে গেলে তাদের ফ্যামিলি অনেক সুখী একটা ফ্যামিলি। তাদের মেয়ে জেসমিনকে খুব ভালো একটি ফ্যামিলিতে বিয়ে দিয়েছে। কারণ মেয়েটি পড়ালেখা এবং সৌন্দর্য সব দেখেছিল। ছেলে দুটি মহিন এবং শাহীন মোটামুটি পড়ালেখা করেছেন।

এরপর প্রথমে বড় ছেলে মহিনকে বিদেশ পাঠিয়েছে তার বাবা। এবং সে বিদেশে ভালো অবস্থানে ছিল। তার দুই তিন বছর পর ছোট ছেলে শাহীন কে বিদেশে পাঠিয়েছেন। দুই ছেলের ইনকাম এবং বাবা দেশে সম্পত্তিগুলো দেখাশুনা করে। এবং ছেলে দুটি টাকা দিয়ে বাড়ির আশেপাশে অনেকগুলো জায়গা সম্পত্তি কিনলেন তার বাবা। এভাবে কয়েক বছরে অনেকগুলো জায়গা সম্পতি কিনলেন। এরপর শাহীন এবং মহিন তাদের মা অনেক অসুস্থ হয়ে পড়লেন। এমন সময় দুটি ছেলেকে তার বাবা কল দিলেন তাড়াতাড়ি দেশে আসার জন্য। এবং কিছুদিনের মধ্যে তাদের দুটি ছেলে দেশে আসলেন। এবং তাদের মায়ের অবস্থা ভালো নয় বিদায় দুই সন্তানকে একসাথে বিয়ে করার জন্য তার বাবা মেয়ে দেখতেছে।

কিছুদিনের মধ্যে দুই ছেলেকে পছন্দ করে তার বাবা বিয়ে করলেন। ছেলে দুটির বিয়ের এক সপ্তাহ পর তাদের মা মারা গেলেন। এদিকে তার বাবা তাদের মায়ের শোকে একদম ব্যাকুল হয়ে পড়েছেন। বাই দুটি ছোটকাল থেকে অনেক মিল ছিল। বিয়ের পরে তারা ভাই দুটি আস্তে আস্তে ঝগড়া করা শুরু করে দিলেন। এদিকে বড় ছেলে বলতে লাগলো সে আর বিদেশ যাবে না দেশে ব্যবসা করবে। এবং ছোট ছেলেও বলতে লাগলো সেও আর বিদেশে যাবে না দেশে ব্যবসা করবে। এদিকে তাদের বাবা বলতে লাগল তোমাদের ভবিষ্যৎ তোমাদের। কারণ তাদের টাকা পয়সা কমতি ছিল না।

বিয়ের দুই তিন মাস পর বাই দুটি অনেক বড় ধরনের ভেজাল করে বসলো। তারা দুইজন বাবাকে বলতে লাগলো বিদেশ থেকে অনেক টাকা দিয়েছে। বড় সন্তান মহিন বলতেছে সে টাকা দিয়েছে। ছোট ছেলে বলতে লাগলো সেই টাকা দিয়েছে। এদিকে তার বাবা বলতে লাগল তাদের দুজনের টাকা দিয়ে জায়গা এবং ফ্যামিলি দেখাশোনা করেছে। এরপর হঠাৎ করে বিয়ের ৬ মাস পর দুটি ভাই পৃথক হয়ে গেলেন। এখন তাদের মুরুব্বির মধ্যে তার বাবা আছে এবং মাঝেমধ্যে তার বোন জেসমিন আসবে। বাড়ির অন্যান্য লোক ঠিক করে দিয়েছে ১৫ দিন করে তাদের বাবা বড় ছেলে এবং ছোট ছেলের দিকে খাওয়া-দাওয়া করবে। এবং জারদিকে থাকবে খাওয়া খাবে ওই সময় তার ওষুধ পত্র সেই দেখাশোনা করবে।

আর ছোট বোন আসলে দুইটি পরিবার মিলিয়ে ভালো করে তার মেহমানদারি করতে হবে। একথা শুনে দুইটি ভাই রাজি হয়েছে এবং তাদের জাগা সম্পত্তিগুলো দুই ভাইকে ভাগ করে দিলেন। এভাবে অনেকদিন যেতে লাগল এবং এক ভাইয়ের সাথে এক ভাই কথা বলেনা। কিছুদিন আগে হঠাৎ করে একটি তুচ্ছ ঘটনা নিয়ে দুই ভাইয়ের ওয়াইফ অনেক ঝগড়া লেগে গেল। এবং তাদের ওয়াইফের সাথে সাথে বাইদুটিও অনেক ঝগড়া লেগে গেল। এমন সময় ছোট ভাই শাহীন বড় ভাইয়ের মাথার উপর অনেক জোরে একটি লাঠি দিয়ে আঘাত করলেন। সাথে সাথে বড় ভাইয়ের মাথা ফেটে গেল। তাড়াহুড়া করে বড় ভাইকে হাসপাতালে নিয়ে গেলেন।

আঘাতটি এত বড় ছিল অনেকে ধারণা করেছে বড় ভাই মারা যাবে। এদিকে বড় ভাই তার ওয়াইফ ছোট ভাইয়ের নামে মামলা করলেন। সাথে সাথে ছোট ভাই বাড়ি থেকে পালিয়ে গেল তার ওয়াইফকে নিয়ে। অথচ তার বাবা একসময় এই এলাকায় বিচার করতেন। আর এখন তার ফ্যামিলির বিচার করতে বাইরের লোক আসতেছে। এই কথা চিন্তা করতে করতে মহিন এবং শাহিনের বাবা অনেক অসুস্থ হয়ে পড়লেন। বড় ভাই মামলা করার কারণে ছোট ভাই বাড়িতে আসতেছে না। এই হচ্ছে ভাইয়ের শত্রু ভাই। সামান্য কিছু ঘটনা নিয়ে দুই ভাই একজনের শত্রু একজন হয়ে দাঁড়ালো।

আমার পরিচয়

IMG_20221006_094439.jpg

আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
Loading...

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 3 years ago 

ভাই আমরা একটা প্রবাদ বাক্য জানি, "ভাই বড় ধন রক্তের বাঁধন যদি পৃথক হয় নারীর কারণ"। কথাটি একদম বাস্তব সত্য কথা। কেননা আমার চোখে দেখা এরকম অনেক পরিবারই আছে যে পরিবারগুলো অনেক সুখে শান্তিতে থাকে, যখনই ভাইদের বিয়ে দিয়ে দেয়া হয় তখনই বিশৃঙ্খলা সৃষ্টি হয়। হয়তো অনেক পরিবারে এরকম হয়না, তবে বেশিরভাগ পরিবারে মাহিন এবং শাহীন এর মত পরিস্থিতি লক্ষ্য করা যায়। যে ব্যক্তি একদিন অন্যের বাসায় বিচার করে আসতো, আজ দুই ভাইয়ের কারণে তাদের বাড়িতে অন্য লোকেরা বিচার করতে আসে। আর এরকম ঘটনা সত্যি খুবই কষ্টকর।

 3 years ago 

ঠিক বলেছেন তাদের বাবা এক সময়ে অন্যের বাড়িতে গিয়ে বিচার করতেন ।আর এখন তার বাড়িতে অন্য লোক আছে বিচার করতেছে। সুন্দর মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আমাদের সমাজে এরকম হাজারো ঘটনা রয়েছে। ভাই বোনের সাথে শত্রুতা,ভাই বোনের মধ্যে শত্রুতা, চাচা-ভাতিজার মধ্যে শত্রুতা শুধুমাত্র সম্পদ নিয়ে।পরিবারের দুটি সন্তান বা তিনটে ছেলে থাকলে সেই পরিবারে এক হয়ে থাকার একটু কঠিন হয়ে যায় যখন তাদের বউ আসে ঘরে।তবে সকল পরিবার এক নয় কিছু কিছু পরিবার রয়েছে ভাই ভাই মিলে থাকতে চাইলেও বউদের জন্য সম্ভব হয় না। আজ বাস্তবতার সাথে মিল রেখে একটিগল্প শেয়ার করেছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপনার চমৎকার মন্তব্য শুনে অনেক ভালো লাগলো তাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ভাইয়ে ভাইয়ের সম্পর্ক গুলো বোধ হয় এমনই হয়। একটা সময় ভাই ভাই খুব সুন্দর শান্তিতে থাকলেও পরবর্তী সময় তাদের একসাথে থাকাটা যেন অশান্তি শুরু হয়। কিন্তু বিয়ে হওয়ার পরে কেন যাও এ অশান্তি গুলো হয় তাহলে বোঝা কষ্টকর। ছোট ছোট ঝগড়া থেকে শুরু করে এমন একটি পর্যায়ে গেল যে ছোট ভাই বড় ভাইকে মাথা ফাটিয়ে পর্যন্ত দিল। এসব সমস্যা আমাদের সমাজ এ অহরহ ঘটছে।

 3 years ago 

হ্যাঁ এসব সমস্যা আমাদের সমাজে অহরহ করতেছে। খুব সুন্দর মন্তব্য করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ভাইয়ে ভাইয়ে বিভেদ মনে হয় যেন ঘরেই লেগে আছে। খুব সুন্দর একটা ফ্যামিলি ছিল তাদের দুই ভাই এক বোন। কিন্তু আস্তে আস্তে সে সুন্দর ফ্যামিলি ধ্বংসের দিকে চলে গেল। যতক্ষণ পড়ছিলাম পোস্টটি খুবই খারাপ লাগছিল। দুই ভাই বিয়ে হওয়ার পর আস্তে আস্তে ঝগড়া করতে করতে করতে তারা এখন এক ভাই আরেক ভাইয়ের শত্রু হয়ে দাঁড়ালো। সমাজের এমন কাহিনী গুলোর জন্য আমরা মানুষেরা লজ্জিত।

 3 years ago 

আমি নিজেও জানিনা বিয়ের পরে কেন ভাইয়ের শত্রু ভাই হয়ে যায়। অনেক সুন্দর করে মন্তব্য করায় আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

বিয়ের আগে এরকম অনেক ফ্যামিলি দেখেছি যারা ভাই ভাই ভালো সম্পর্ক থাকে। বিয়ের পরে হঠাৎ করে সেই সম্পর্ক আর থাকেনা। এরকম প্রথম বউদের থেকে ঝগড়া শুরু হয়। তবে শামীম ভুল করেছে বড় ভাইয়ের গায়ে হাত তুলে। অন্তত তারা প্রথমে চিন্তা করার ছিল কি কারনে ঝগড়া লেগেছে। আমিও আপনার সাথে একমত এখনকার সময় বাইরে শত্রু ভাই।

 3 years ago 

আপনি ঠিক বলেছেন শামীম ভুল করেছে বড় ভাইয়ের গায়ে হাত তুলে। সুন্দর মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.31
JST 0.074
BTC 63723.62
ETH 1680.06
USDT 1.00
SBD 0.42