গল্প :- ভালবাসা নাকি অপরাধী।

in আমার বাংলা ব্লগ10 months ago

ক্যানভা দিয়ে তৈরি,

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি।আজকে আমি আপনাদের মাঝে একটি বাস্তব গল্প শেয়ার করব। আশা করবো গল্পটি আপনাদের ভালো লাগবে। আমাদের চারপাশে প্রায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটে থাকে। যেগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়ার অনেক বিষয় রয়েছে। এজন্য এই সকল বিষয়গুলো আপনাদের শেয়ার করলে আপনারাও অনেক কিছু শিখতে পারবেন। এমনকি অনেকগুলো বিষয় সম্পর্কে অবগত হবেন। এইজন্য আমি চেষ্টা করি বিভিন্ন বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। এখন মানুষের আসলে ভরসা নেই। একেকজন একেক ধরনের, এবং একেক জন একেক ধরনের মানসিকতার।

IMG_20250908_123613.jpg

আজকে আমি আপনাদের মাঝে বাস্তব একটি কাহিনী শেয়ার করব। আমাদের এলাকার একটি ছেলে কিছুদিন আগে বাইক এক্সিডেন্টে মারা গেল। এবং ছেলেটির বয়স ১৮ বছর হবে। আর এই ছেলেটি লেখা পড়া করতেছেন বর্তমানে। যদিও ছেলেটির বর্তমানে এসএসসি পাস করে কলেজে ভর্তি হলেন। এবং ছেলেটির নাম হচ্ছে রাহাদ। রাহাদ দেখতে খুব সুন্দর এবং ভদ্র একটি ছেলে। আর বিগত এক মাস আগে সেই একটি বাইক নিলেন। যদিও তার পরিবার তাকে জিজ্ঞেস করল বাইক কোথায় পেল। কারণ মৃত্যুর আগে যখন ছেলেটি প্রায় এক মাস এই বাইক চালিয়েছেন ‌‌। তখন ছেলেটির মা বাবা বারবার জিজ্ঞেস করল এই বাইক কোথায় পেল।

কারণ ছেলেটির মা বাবা এবং পরিবার হচ্ছে গরিব। তাদের কাছে তেমন কোন টাকা নেই। আর ছেলেটি যখন বাইক চালায় তখন তেলের পয়সা কোথায় পায় সেটা তার বাবা মা জানতে চাইলো। তখন রাহাদ বলল এই বাইকটা তার এক বন্ধুর। যখন কিছুদিন আগে ছেলেটি রাস্তায় গাড়ি এক্সিডেন্ট করে মারা গেলেন। তখন তার মা-বাবা বলতে লাগলো তার কোন বন্ধুর বাইক নিয়ে এসে চালানোর কারণে তার ছেলেটি আজ মারা গেল। আর বর্তমানে দেখা যায় অল্প বয়সে যারা বাইক চালায় তারা অনেক জোরে বাইক চালায়। এই কারণে বেশিরভাগ সময় দেখা যায় এক্সিডেন্ট করে। তখন তার বন্ধুকে জিজ্ঞেস করল তুমি তাকে কেন বাইক দিলে।

তখন তার বন্ধু বলতে লাগল এই বাইক সেই কিনলেন। এবং ওই সময় রাহাদ এর মা-বাবা জিজ্ঞেস করল সে টাকা কোথায় থেকে পেল। আর বাইক কিনার মত তো আমাদের কাছে কোন টাকা নেই। প্রথমে রাহাদ এর বন্ধু কিছু বলতে চাইলো না। পরবর্তীতে সবাই জিজ্ঞেস করতে লাগলো এই বাইক কিনার টাকা সেই কোথায় পেলেন। এরপর রাহাদ এর বন্ধু সত্য কথা বলে দিলেন। রাহাদের বন্ধু বলল পাশের এলাকায় এক মেয়ের সাথে সম্পর্ক সেই এই টাকা দিল বাইক কেনার জন্য। আর ওই মেয়েটির হাসবেন্ড বিদেশ থাকে। বিগত কয়েক মাস ধরে আর রাহাদ এর সাথে ওই মেয়েটির সম্পর্ক। এবং মেয়েটির একটি ছেলে সন্তান আছে।

এবং ওই মেয়েটির হাজবেন্ডের অনেক টাকা। সে ওইখান থেকে কিছু টাকা দিলেন রাহাদকে বাইক কেনার জন্য। এবং ওই টাকার বাইক কিনে সে আজকে অ্যাক্সিডেন্ট করা মারা গেলেন। এবং কি বাইক চালানোর তেলের পয়সা পর্যন্ত ওই মেয়েটি তাকে দিতেন। তবে কিছু কিছু নারী-পুরুষ আছে বিয়ের পরও অন্য মানুষের সাথে সম্পর্ক করে। তাদের এই সম্পর্কের কারণে পরিবার ছোট হয় এবং অনেক জনের ক্ষতি হয়। আর পরবর্তীতে জানতে পারলো মহিলাটি বাড়ি কোথায় এবং তার উদ্দেশ্য কি। মূলত যখন সেই এসএসসি পরীক্ষা দিলেন। তখন ওই মহিলাটির সাথে তার সম্পর্ক হল। তার একটি ছোট বাচ্চা আছে সে তার কথা একবারও চিন্তা করল না। সেই রাহাদ এর সাথে সম্পর্ক করেছেন।

আর যে ছেলে সুন্দরভাবে চলাফেরা করার টাকা নেই। এবং সেই ছেলে অন্য মহিলা থেকে টাকা নিয়ে বাইক কিনে জীবনটা সুন্দর করার চেষ্টা করল। তবে এই বাইক যে তার জীবনে মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে কেউ কল্পনাই করে নাই। যদিও পরবর্তীতে ওই মহিলাকে জিজ্ঞেস করলেন কেন তাকে টাকা দিলেন। তখন ওই মহিলাটি রাহাদকে সেই চিনে না। এই কথা বলে সে নিজে এড়িয়ে গেলেন। তবে কিছু কিছু ভুলের কারণে মানুষ নিজেকে ছোট করে তেমনি নিজের ক্ষতিও করে। তবে আমি মনে করি যারা বিবাহিত তারা যেন ভুল না করে। কারণ একজনের কারণে পরিবার অনেক মানুষ কষ্ট করবে। হয়তোবা রাহাদ ওই মহিলা থেকে টাকা নিয়ে শখের বাইক কিনে নিলেন। এই কারণে তার জীবনটা অল্প দিনে চলে গেল। আশা করে আমার পোস্ট পড়ে আপনাদের ভালো লাগবে।

আমার পরিচয়

IMG_20221006_094439.jpg

আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

IMG-20240904-WA0027.jpg

Sort:  

Congratulations!

Your post has been manually upvoted by the SteemPro team! 🚀

upvoted.png

This is an automated message.

💪 Let's strengthen the Steem ecosystem together!

🟩 Vote for witness faisalamin

https://steemitwallet.com/~witnesses
https://www.steempro.com/witnesses#faisalamin

 10 months ago 

IMG_20250908_194347.jpg

 10 months ago 

বাস্তব অর্থই অনেক সময় ভালোবাসা সঠিক না ভুল বুঝাই যায় না। তবে এইখানে লোকটি বাইক এক্সিডেন্ট করে মারা গেলেন। তবে লোকটি বন্ধুর বাইক বলে মা-বাবাকে বুঝালেন। আর মৃত্যুর পর অনেক কিছু আবার উদঘাটন হল। তবে বিয়ের পর অন্য মানুষের সাথে সম্পর্ক বা কিছু করা আসলে এটি আমি মনে করি অপরাধ। যাই হোক বাস্তব কথা দিয়ে একটি পোস্ট করছেন তাই ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.094
BTC 61744.19
ETH 1726.11
USDT 1.00
SBD 0.39