গল্প :- সম্পত্তি।

in আমার বাংলা ব্লগ8 months ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি।আজকে আমি আপনাদের মাঝে একটি বাস্তব গল্প শেয়ার করব। আশা করবো গল্পটি আপনাদের ভালো লাগবে। আমাদের চারপাশে প্রায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটে থাকে। যেগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়ার অনেক বিষয় রয়েছে। এজন্য এই সকল বিষয়গুলো আপনাদের শেয়ার করলে আপনারাও অনেক কিছু শিখতে পারবেন। এমনকি অনেকগুলো বিষয় সম্পর্কে অবগত হবেন। এইজন্য আমি চেষ্টা করি বিভিন্ন বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। এখন মানুষের আসলে ভরসা নেই। একেকজন একেক ধরনের, এবং একেক জন একেক ধরনের মানসিকতার।

IMG_20251028_232255.jpg

আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব সম্পত্তি নিয়ে একটি গল্প। সম্পত্তি নিয়ে ঝগড়া এবং সম্পত্তি নিয়ে একতরফা দখল করা অনেক জায়গাতে এরকম লোক আছে। আমাদের এইখানে এরকম একটি পরিবার আছে। পরিবারের দুটি মাত্র ভাই এবং পরিবারে আর কোন বোন বা অন্য কেউ নেই। এবং পরিবার দুটো ছেলে বিয়ে সাদি করে আলাদা হয়ে গেল। বড় ছেলে বাড়িতে থাকে আর ছোট ছেলে শহরে থাকে। বড় ছেলে বাড়িতে নিজের কাজ কাম করে এবং চাষবাস করে। আর ছোট ছেলে শহরে ছোট্ট একটি চাকরি করে। তবে তাদের ঘরে শুধু বাবা আছে মা নেই। তাদের মা আরও অনেক বছর আগে মারা গেল। আর বাবা বড় ছেলের ঘরে থাকে এবং সেখানে খাওয়া-দাওয়া করে।

যদিও ছোট ছেলে বাবার জন্য বড় ভাইয়ের কাছে টাকা পাঠায়। আর বড় ভাই সব সময় বাবাকে বলে ছোট ভাই তার খোঁজ রাখে না এবং তার জন্য টাকা পাঠায় না। বড় ভাইয়ের নাম হচ্ছে খোকন। তবে খোকন দেখতে খুব সহজ সরল মনে হল তার ভিতরে কিন্তু অনেক চালাকি আছে। আর ছোট ভাই যখন বাড়িতে আসে তখন বড় ভাই সারাক্ষণ বাবার সাথে থাকে তেমন কথা বলতে দেয় না। আর বড় ভাই ছোট ভাইকে বলে তুমি বাড়িতে বাবাকে নিয়ে টেনশন করো না আমি আছি সব সময় তার খেয়াল রাখবো। এই কথা বলে ছোট ভাইকে শেষ সান্তনা দিয়ে থাকে। আর অন্যদিকে তার বাবাকে বলে ছোট ভাই তার খোঁজ খবর রাখে না।

যদিও খোকন ভাইদের টাকা তেমন নেই তবে সম্পত্তি আছে অনেক। ক্যাশ টাকা তেমন হাতে নেই তাদের। তবে খোকন ভাই তার বাবাকে খুব কেয়ার করতেন । এভাবে কিছু বছর যাওয়ার পর খোকন ভাইয়ের বাবা মারা গেল। আর বাবা মারা যাবার পর ছোট ভাই শহরে তার মত আছে বড় ভাই বাড়িতে তার মত করে রইল। যখন ছোট ভাই কয়েক বছর পর বাড়িতে আসলো ঘর দেওয়ার জন্য। এবং সেই চিন্তা করল ছেলে মেয়ে বড় হয়েছে বাড়িতে ঘরবাড়ি করে থাকবে। আর বাড়িতে যখন ঘর করার জন্য আসলো তখন বড় ভাই তাকে বাধা দিলেন। এবং বড় ভাই বলতে লাগলো তুমি বাড়িতে ঘর দিতে পারবে না। তখন ছোট ভাই বলল বাড়িতে আমার সম্পত্তি আছে আমি কেন ঘর দিতে পারবো না।

তখন বড় ভাই খোকন আস্তে আস্তে তার রূপ দেখাচ্ছে। বলতে লাগলো বাড়িতে তোমার কোন জায়গা সম্পত্তি নেই। এখানে জায়গা সম্পত্তি তোমার নামে কিছুই রাখে যায়নি বাবা। তখন ছোট ভাই বলতে লাগলো তাহলে আমার সম্পত্তি কোথায় গেল। তখন বড় ভাই বলতে লাগলো সব সম্পত্তি আমার। বাবা সব সম্পত্তি আমাকে দিয়ে গেলেন। এখন এইখানে তোমার কোন সম্পত্তি নেই। ছোট ভাই বড় ভাইয়ের সাথে ওই সময় ঝগড়া লেগে গেল এবং জানতে চাইলে কিভাবে সম্পত্তি সে নিলেন। তখন বড় ভাই সম্পত্তি কিভাবে নিলেন সেটা কিছু বলে নাই। পরে আস্তে আস্তে জানতে পারলো সব সম্পত্তি সে তার বাবা থেকে নিয়ে নিলেন।

এরপর গ্রাম্য বিচার বসলেন দুই ভাইয়ের নামে। তখন ছোট ভাই তার কথাগুলো বলতে লাগলো। বাবার জন্য আমি শহর থেকে টাকা পাঠালাম খরচের জন্য। আর ওই টাকা আমি বড় ভাইয়ের হাতে দিলাম সে বাবাকে দেখাশোনা করে তার জন্য। এখন আমার সম্পত্তি গুলো সেই বাবা থেকে নিয়ে নিলেন। তবে বড় ভাই কারো কথা শুনতে রাজি না। বলতে লাগলো সম্পত্তিগুলো তার এবং বাবা তাকে দিয়ে দিলেন। আর কোন কথা বলতে চাইলে বাবার সাথে বলার জন্য বলল। অথচ আপন বড় ভাই ছোট ভাইয়ের সম্পত্তি দখল করেছে। এবং কৌশলে বাবা থেকে তার সম্পত্তিগুলো নিয়ে নিলেন। আর এই কারণে আপন ভাইদের এখন বিশ্বাস করা যায় না। দেখে খোকন ভাই অনেক জায়গা সম্পত্তির মালিক হয়ে গেলেন। অন্যদিকে ছোট ভাই কোন জায়গা সম্পত্তির মালিক হবেন না। এই হচ্ছে জায়গা সম্পত্তি নিয়ে কাহিনী। আশা করি আমার পোস্ট পড়ে আপনাদের কাছে অনেক ভালো লাগবে।

আমার পরিচয়

IMG_20221006_094439.jpg

আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

IMG-20240904-WA0027.jpg

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 59856.77
ETH 1554.43
USDT 1.00
SBD 0.42