ভাইদের সম্পত্তি দখল।
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি।আজকে আমি আপনাদের মাঝে একটি বাস্তব গল্প শেয়ার করব। আশা করবো গল্পটি আপনাদের ভালো লাগবে। আমাদের চারপাশে প্রায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটে থাকে। যেগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়ার অনেক বিষয় রয়েছে। এজন্য এই সকল বিষয়গুলো আপনাদের শেয়ার করলে আপনারাও অনেক কিছু শিখতে পারবেন।
আমাদের পাশের বাড়ির ঘটনা। একটি ফ্যামিলিতে চারটি ভাই। এবং তাদের অনেক জায়গা সম্পত্তি আছে। বড় তিনটি ভাই ওমান থাকে এবং ছোট ভাই আফ্রিকায় থাকে। সবগুলো ভাই বিবাহিত এবং তাদের ছেলে মেয়ে আছে। বিগত পাঁচ বছর আগে হঠাৎ করে ছোট ভাই আফ্রিকাতে মারা যান। তার শুধু একটি মাত্র মেয়ে আছে। এর কিছুদিন পর তার ওয়াইফকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেই তার ওয়াইফের ফ্যামিলি। ছোট ভাইয়ের মেয়েটির বর্তমান বয়স ১০ বছর।
এরমধ্যে বাকি তিন ভাইয়ের মধ্যে বড় ভাই বিগত দুই বছর যাবত বাড়িতে আছে। এই দুই বছরের মধ্যে তার তিন নম্বর ভাইটি ও হঠাৎ করে করোনা মারা যায়। বিদেশ থেকে ছুটিতে দেশে আসার পর। তার দুটি ছেলে আছে। ছেলে দুটি মোটামুটি একটু বড় হয়েছে। কিছুদিন আগে হঠাৎ করে তার তিন নম্বর ভাইটিও ওমানে মারা যান। তার শুধু একটি মাত্র মেয়ে আছে। মেয়েটির বর্তমান বয়স ১৩ বছর হয়েছে। এখন মেয়েটি এবং মেয়েটির মা একসাথে আছে। কিন্তু পরিবারের সবাই বড় যে ভাইটি সে এখনো জীবিত আছে। লোকটি এত বড় ছালাক তার সাথে কেউ বুদ্ধিতে টিকে না।।
এবং বাড়িতে এবং বাড়ির আশেপাশে সবাই তার কথা শুনে। ছোট ভাই এবং মেজো ভাই বিদেশে মারা যান। এবং তিন নম্বর ভাইটি দেশে মারা যান। বড় ভাইটি এখন সবাইয়ের সম্পত্তি কিভাবে নিজের নামে করে ফেললেন। এখন অন্য ভাই গুলোর ছেলে-মেয়েকে সম্পত্তিগুলো দিচ্ছে না। এখন বলতেছে সম্পত্তি গুলো তার। এবং এই সম্পত্তি গুলো নাকি তার বাবা তার নামে দিয়ে গেছে। এই নিয়ে তাদের ফ্যামিলির মধ্যে অনেক ঝামেলা চলতেছে। অনেক ধরনের সমাধান করার চেষ্টা করল কিন্তু লোকটি অনেক চালাক তার সাথে ফেরে উঠতে পারছি না সবাই।
এবং বাড়ির লোক গুলো সেই যে কথা বলে তার উপর কিছুই বলে না। সারাক্ষণ মানুষকে বুদ্ধি দিয়ে থাকে। কিন্তু কোন ভালো পরামর্শ কাউকে দেয় না। তিনটি ভাইয়ের সম্পত্তি সেই একাই ভোগ করতে লাগলো। বড় ভাইয়ের দুটি ছেলে আছে। ছেলে একটি বিদেশে থাকে অন্য একটি দেশে পড়ালেখা করতেছে। এবং ছেলেগুলো তার বাবার সাথে একমত। অথচ অন্য তিনটি ফ্যামিলি খেতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। এত সম্পত্তির মাঝেও তারা কোন কিছুই পাচ্ছে না। এবং সব সময় বড় বড় কথা বলে থাকে তার কাছে অনেক সম্পত্তি।
কিছুদিন আগে হঠাৎ করে এই লোকটি ব্রেনস্টক করে বোবা হয়ে গেছে। মানে বড় ভাইটি এখন অনেক অসুস্থ। এক হাত এবং এক পা প্যারালাইসিস হয়ে গেছে। সে ঠিকমতে চলাফেরাও করতে পারে না। হুইলচেয়ার মধ্যে বসে থাকতে হয়। লোকটির কারণে আশের পাশের মানুষ এত অতিষ্ঠ ছিল। সে এখন নিজেই চলাফেরা করতে অনেক কষ্ট হয়। সবাই এখন বলতে থাকে ভাইয়ের সম্পত্তি গুলো দখল করে নিজে একাই ভোগ করতে লাগলো। এখন পাপে তাকে ঠিকই ধরল। মুখ দিয়ে অনেক কথা বলতে চাই ঠিকমতো কথাই বলতে পারছে না। এই হলো এখন বড় ভাইয়ের ঘটনা। মারাও যাচ্ছে না এবং নিজে চলাফেরও করতে পারছেনা।
আমার পরিচয়
আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
বর্তমান সময়ে সম্পত্তি এমন একটা জিনিস কেউ এক বিন্দু পরিমাণ ছেড়ে দিতে চায় না। ছেড়ে তো দিতে চায় না আবার যদি সুযোগ হয় অন্যের সম্পত্তি নিজের নামে করে নিতেও তেমন একটা দ্বিধাবোধ করে না সেটাই হয়তো এই ব্যক্তিটির ক্ষেত্রে ঘটেছে। সে হয়তো বা জোর করে মিথ্যা কথা বলেই নিজের নামে সকল সম্পত্তি চালিয়ে নিয়েছে কিন্তু কথায় আছে পাপ বাপকেও ছাড়ে না। এখন সে অনেকটাই অসুস্থ সত্যি বলতে তাকে নিন্দা করছি না তবে একটা কথা সবসময় মাথায় রাখা উচিত, যার যতটুকু আছে ঠিক ততটুকু নিয়েই খুশি থাকা উচিত অন্যের সম্পত্তির দিকে কখনোই লোভ বাড়ানো উচিত নয়। আল্লাহ্ তাকে ক্ষমা করুক এবং হেদায়েত দান করুক।
ধন্যবাদ আপনাকে খুব সুন্দর করে মন্তব্য করার জন্য।