দবির মিয়ার অন্তহীন সংগ্রাম (শেষ পর্ব)
এর ভিতরে হঠাৎ করে কি একটা জিনিস যেনো তাকে পেছন থেকে ধাক্কা দিলো। দবির মিয়া সাঁতরানো অবস্থায় পেছনে তাকিয়ে দেখে একটি কলা গাছ। কলাগাছটি দেখতে পেয়ে দবির মিয়া সাথে সাথে সেটি জড়িয়ে ধরে। একসময় সেই কলা গাছ ধরে ভাসতে ভাসতে সে একটা নৌকার দেখা পায়। সেই নৌকায় করে সে তার স্ত্রী আর বাচ্চাদের কাছে চলে যায়। কয়েকদিন পর যখন বন্যার পানি নেমে যায়। তখন দবির মিয়া বাড়িতে ফিরে দেখে সেখানে আর বাড়ি বলতে কোনো কিছু অবশিষ্ট নেই।
সে চিন্তা করতে থাকে কিছুদিন আগেও তার বাড়িতে বড়ো একটা খামার ছিলো। সেই খামারে হাঁস, মুরগি, গরুর, ছাগল সবই ছিলো। কিন্তু এই কয়েকদিনের বন্যায় সে সবকিছু হারিয়ে পুরোপুরি নিঃস্ব হয়ে গিয়েছে। আবার শুরু হয় দবির মিয়ার জীবনের সংগ্রাম। (সমাপ্ত)
(চলবে)
আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।
দবির মিয়া পেয়েও সবকিছু হারিয়ে ফেললো বন্যার পানির কারণে। দবির মিয়ার বাকি জীবনটা সংগ্রাম করেই কাটবে মনে হচ্ছে। তবে ভাগ্য সহায় হলে দবির মিয়ার পরিবার আবারও স্বচ্ছল হবে। যাইহোক এতো চমৎকার একটি গল্প আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।