মানব সেবায় প্রাণ বিসর্জন (দ্বিতীয় পর্ব)

কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


কয়েকদিন আগে দেশের একটা অঞ্চল বন্যার শিকার হয়েছে। হঠাৎ করে হয়ে যাওয়া এই বন্যায় সেখানকার মানুষজনের জীবন ভয়াবহ সংকটের মুখে পড়েছে। গত কয়েকদিন ধরে টেলিভিশন খুললেই শুধু সেই বন্যার খবর দেখা যায়। মানুষের করুণ অবস্থা দেখে মুগ্ধর বুকের ভেতরে হু হু করে ওঠে। ইতিমধ্যে মুগ্ধ বন্যার্তদের সাহায্যদের করার জন্য বেশ কিছু জায়গায় ওর জমানে কিছু টাকা দিয়েছে। আসলে সে স্টুডেন্ট মানুষ যার ফলে খুব বেশি টাকা দেয়া তার পক্ষে সম্ভব না। তাই মুগ্ধ কয়েকদিন ধরে চিন্তা করছিলো।

What kinds of change steemit can bring in our society_20240830_234928_0000.png

কিভাবে এই বন্যায় বিপর্যস্ত মানুষগুলোকে সাহায্য করা যায়। আলোচনার একপর্যায়ে ঠিক করা হোলো দলটাকে দুই ভাগে ভাগ করা হবে। একটা দল ঢাকায় থেকে বিভিন্ন জায়গা থেকে চাঁদা সংগ্রহ করবে। আরেকটা দল সেই টাকায় কেনা ত্রান সামগ্রী নিয়ে গিয়ে বন্যার্তদের কাছে পৌঁছে দেবে। দলে যেহেতু তখনও খুব বেশি লোক হয়নি। তাই সবাই মিলে পরামর্শ করলো সবার পরিচিত বন্ধুবান্ধব বা আত্মীয়-স্বজনকে যেনো এই কাজে যোগ দেয়ার আহ্বান জানানো হয়। আরো বেশ কিছু বিষয় নিয়ে আলাপ আলোচনা করে সেদিনের মতো মিটিং শেষ হয়ে গেলো।

মিটিং শেষ হওয়ার আগে তারা জানালো পরের দিনও চাঁদা কালেকশন করার পরে ফাইনাল মিটিং করা হবে। সেই মিটিংয়ে ঠিক করা হবে কে কোথায় কোন দায়িত্ব পালন করবে। সেদিনের মিটিং শেষে মুগ্ধ আর সবুজ বাড়ি ফেরার পথে আলোচনা করতে লাগলো। মুগ্ধ সবুজকে জানালো সে স্বেচ্ছাসেবক হিসাবে যে দল ত্রান দিতে যাবে তাদের সাথে কাজ করবে। মুগ্ধর কথা শুনে সবুজ জানালো সেও সাথে যাবে। মুগ্ধ জানতো সে যেতে চাইলে সবুজও তার পিছে পিছে রওনা দেবে। (চলবে)

আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।


PUSS_Banner2.png



ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.080
BTC 61291.61
ETH 1623.62
USDT 1.00
SBD 0.42