"ভেন্না বীজের নামের রহস্য উদঘাটন ও তা সংগ্রহ করার গল্প"

in আমার বাংলা ব্লগ8 months ago

নমস্কার

সকলকে জানাই শুভ দীপাবলির অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা 🪔💐
বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।যাইহোক আজ আমি একটি সম্পূর্ণ ভিন্নধর্মী গল্পের পোষ্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।

"ভেন্না বীজের নামের রহস্য উদঘাটন ও তা সংগ্রহ করার গল্প"

GridArt_20251021_000127950.jpg

ভেন্না বীজ,শুনতে নতুন মনে হতে পারে।তবে গ্রাম বাংলার অনেকের কাছেই আবার এটি পুরোনো মনে হবে।আসলে ছোটবেলা থেকেই মা- ঠাকুমার কাছ থেকে জেনে এসেছি হেন্না গাছের বীজ দিয়ে তেল হয় আর এই বীজ বেঁটে নাকি তারা তরকারি রান্না করেও খেতেন মাঝে মাঝেই।তো সেই হিসেবেই কমবেশি চিনি ও জানি যে হেন্না গাছের বীজ কেমন!

দীর্ঘ বছর পর যখন গতবারই একটি বাড়ির পিছনে পরিত্যক্ত জায়গায় অনেকগুলি হেন্না গাছ রয়েছে আর গাছের বীজগুলো পেকে ফাটল ধরেছে। তখন বাবা আশেপাশের মানুষের জায়গা জিজ্ঞাসা করে কিছু বীজ সংগ্রহ করলো বেটে তরকারি খাবে বলে।কিন্তু এখানকার মানুষ জানেই না এর আসল নাম কি বা এটি কতটা উপকারী বীজ।যাইহোক কিছু ফল বাড়ি নিয়ে আসলে শুরু হলো এটি নিয়ে চর্চা।

IMG_20251020_235832.jpg

তারই মাঝে একটু গুগলে সার্চ করা, কিন্তু অবাক করার বিষয় হচ্ছে ছোটবেলা থেকে শুনে ও জেনে আসা হেন্না বীজ সার্চ করতেই চলে আসে মেহেদী গাছের কথা।তার বদলে হয়ে যায় ভেন্না বীজ,অর্থাৎ এই বীজের প্রকৃত নাম হচ্ছে ভেন্না।এর অর্থ হচ্ছে এতদিন আমরা ভুল জানি কিংবা ভুল জেনে এসেছি।যেটা গুগল থেকে ছবি দেখে সঠিকভাবে জানতে পারলাম।তো ভেন্না বীজের নামের রহস্য উদঘাটন করা হলো।তবে এটি এই একটি নামে সীমাবদ্ধ নেই,এর অন্যান্য নাম গুলো হল---রেড়ি, ভেরেন্ডা ও ক্যাস্টর অয়েল প্ল্যান্ট।

ওই বাগানটি যেহেতু পরিত্যক্ত আর আশেপাশের মানুষ এই গাছকে নিশ্চয়ই বুনো ভাবে।এইজন্য অবহেলায় ফলগুলো পেকে গাছেই নষ্ট হয়ে যাচ্ছে।গুগলে সার্চ করে জেনেছি ভেন্না বীজ থেকে উৎপাদিত তেল ক্যাস্টর অয়েল নামে পরিচিত।যেটি বাজারে খুবই দামী ও উপকারী একটি তেল।তাই সিদ্ধান্ত নেওয়া হলো ওই বীজগুলো আমরা গাছ থেকে সংগ্রহ করবো।তারপর অনেক বীজ আমরা সংগ্রহ করেছিলাম।

IMG_20251021_000004.jpg

কারন ভেন্নার তেল হলো এক ধরণের ঔষুধী গুণসম্পন্ন তেল।এটি হালকা হলুদ বর্ণের এবং এর একটি স্বতন্ত্র গন্ধ ও স্বাদ রয়েছে।যদিও এই ভেন্না গাছগুলো বর্তমানে প্রায় বিলুপ্তির পথে।তবুও মাঝে মাঝেই রাস্তার পাশে হতে দেখা যায়।ভেন্নার তেল চুল ও ত্বকের জন্য ভীষণই উপকারী।আর প্রাচীনকাল থেকে এটি বিভিন্ন স্বাস্থ্য ও প্রসাধনী কাজে ব্যবহৃত হয়ে আসছে এবং আধুনিক সময়েও এর অনেক ব্যবহার রয়েছে।এছাড়া বিভিন্ন সমস্যার সমাধানে এটি ব্যবহার করা হয়।

IMG_20251020_235856.jpg

মজার বিষয় হচ্ছে--ভেন্না আবার ছোট-বড় অনেক প্রজাতির রয়েছে।তবে ছোট্ট ভেন্নাগুলি দিয়ে আমরা ছোটবেলায় খেলাধুলা করতাম।এই ধরুন, নিজেরা ক্লিপ হিসেবে চুলে যেমন ভেন্নার কাঁচা বীজগুলো ব্যবহার করতাম।তেমনি একদল দুস্টু ছেলেমেয়ে লুকিয়ে চুলের মধ্যে ফলগুলো আটকে দিতো এমনভাবে যে এই বীজ চুল থেকে ছাড়ানো মুশকিল হয়ে যেন।আর ভেন্নার বীজের গায়ে রয়েছে অসংখ্য কাঁটা।যাইহোক কিভাবে বীজগুলো আমরা সংগ্রহ করেছিলাম সেই পদ্ধতি পরবর্তী কোনো পোষ্টে ধাপে ধাপে আমি অবশ্যই শেয়ার করবো আপনাদের সঙ্গে।


আশা করি আমার আজকের গল্পটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীগল্প
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.083
BTC 61221.02
ETH 1642.72
USDT 1.00
SBD 0.42