গল্প: দুই বন্ধুর প্রেম কাহিনী।

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো সবাইকে

কেমন আছেন সবাই ?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি আল্লাহর রহমতে। আজকে আরও একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দুই বন্ধুর প্রেম কাহিনীর গল্প আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে আমার এই পোস্টটি ভালো লাগবে।

1000045218.jpg

আজকে আর একটি নতুন গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। গল্প পড়তে এবং গল্প লিখতে দুটোই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তবে ভূতের গল্প পড়তে সব থেকে বেশি ভালো লাগে কারণ সে ধরনের গল্প গুলোর মধ্যে অনেক বেশি কৌতূহল জাগে। তাছাড়া সবাই গল্প শেয়ার করে সেই গল্পগুলো পড়েও খুবই ভালো লাগে। আজকে আমি নতুন আরেকটি গল্প নিয়ে হাজির হয়েছি। আমার আজকের গল্পটি হচ্ছে দুই বন্ধুর প্রেম কাহিনী। প্রেম সবার জীবনেই আসে কিন্তু কেউ সে প্রেমে সফল হয় আবার কেউ ব্যর্থ হয় আবার কেউ কেউ হয় প্রতারণা শিকার। সফল হলে তো খুবই ভালো কিন্তু প্রেমে যখন ব্যর্থ হয় সেটাও মেনে নেওয়া যায় সময়ের ব্যাপার যদিও। যখন প্রেমের প্রতারণা পাওয়া যায় তখন সেটা খুবই কষ্টের ব্যাপার হয়ে থাকে।

আজকে আমি সেরকমই একটি গল্প আপনাদের মাঝে নিয়ে এসেছি। দুই বন্ধুর ছোটবেলা থেকেই তারা একসাথে চলাফেরা করে বড় হয়েছে। তাদের বন্ধুত্ব অনেক গভীর কোন কিছুই তাদের বন্ধুত্বের মাঝখানে আসতে পারেনা। তো তাদের দুই বন্ধুর মধ্যে একটা মেয়ের প্রেমে পড়ে। মেয়েটা দেখতে খুবই সুন্দর ছিল যে কারোরই ভালো লাগার মতই ছিল। বেশ কয়েকদিন মেয়েটার সাথে তার কথাবার্তা হতো। খুব সুন্দর ভাবেই দিন কাটছিল। সেই মেয়েটির পেছনে সে অনেক টাকা-পয়সা খরচ করেছে। তার বাবার যদি অনেক টাকা পয়সা ছিল সে বড়লোক পরিবারের ছেলে ছিল। কিন্তু মেয়েটির পরিবারের কোন প্রতারক ছিল যা তার জানা ছিল না।

মেয়েটির লক্ষ্য ছিল বড়লোক বাড়ি ছেলেদের সাথে প্রেম করে টাকা পয়সা হাতিয়ে নেওয়া। দুই বন্ধুর মধ্যে যে বড়লোক তাকে বেছে নেয়। বেশ কিছুদিন কাটানোর পর মেয়েটি ওই বড়লোক ছেলেটাকে অনেক বেশি ভয় দেখাতো। বিভিন্ন ছবির কথা বলে সে অনেক ভয় দেখাতো এবং মেয়েটির পরিবারের সবাইও ছেলেটিকে টাকা পয়সার জন্য অনেক চাপ দিত। একটা সময় মেয়েটির পরিবার এবং মেয়েটি ছেলেটিকে অনেক ভয় দেখিয়ে তার থেকে অনেক টাকা পয়সা আদায় করে নেয়। ছেলেটি তার সব টাকা পয়সা ওই মেয়েটিকে দিয়ে দেয়। টাকা পয়সা নেওয়ার পর মেয়েটি ছেলেটির সাথে কোনদিন যোগাযোগই করত না। পরবর্তীতে এই বিষয়গুলো যখন তার বন্ধু জানতে পারে যে তার সাথে অনেক বেশি অন্যায় হয়েছে।

এই অন্যায়ের ফল তাকে পেতেই হবে। সেজন্য তার দ্বিতীয় বন্ধুটি গিয়েও সেই মেয়েটির সাথে বিভিন্নভাবে প্রেম করার চেষ্টা করে। সে বোঝায় যে আসলে সে অনেক বেশি পয়সাওয়ালা। পয়সাওয়ালা শুনে মেয়েটির ছেলেটির সাথে প্রেম রাজি হয়ে যায়। পরবর্তীতে এই ছেলেটা থেকে অনেক ছবি দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা করে। পরিবারে মানুষ বলে টাকা না দিলে বিয়ে করতে হবে তখন ছেলেটি বলে আমি তো তাকে ভালোবাসি আমি তাকে বিয়ে করতে অবশ্যই রাজি। পরবর্তীতে তারা মেয়েকে এত বড়লোক ছেলের মনে করে বিয়ে দিয়ে দেয়। বিয়ের পর যখন মেয়েটিকে সে বাড়িতে নিয়ে যায় এবং পরবর্তীতে তারা জানতে পারে যে আসলে ছেলেটা পয়সাওয়ালা নয়।

তখন মেয়েটি করে তুমি আমার সাথে প্রতারণা করেছো মিথ্যে কথা বলে আমাকে বিয়ে করেছ। এরপর ছেলেটাও তখন মনে করিয়ে দেয় যে তার বন্ধুর সাথে মেয়েটি কি রকম প্রতারণা করেছিল। পরবর্তীতে মেয়েটি তার ভুল বুঝতে পারে এবং সবকিছু বুঝে ফেলে কিভাবে এখন কোন কারণে এই ছেলেটি থাকে বিয়ে করেছে। মেয়েটা অনেক সুন্দর ছিল পরবর্তী নিজের ভুল বুঝতে পারে এই ছেলেটির সাথে সংসার করে সুন্দর করে। এ ছিলো আজকে দুই বন্ধুর প্রেম কাহিনী গল্প। আশা করি আপনাদের কাছে আমার আজকের এই গল্পটি ভালো লাগবে।

পোস্ট বিবরণ

শ্রেণীজেনারেল
ফটোগ্রাফার@fasoniya
ডিভাইসVivo Y15s
লোকেশনবাংলাদেশ


আমার পরিচয়

1664774022741.jpg

আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি।আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।


1 (1).png

IMG-20221013-WA0015.jpg

1000041574.jpg

Sort:  
 2 years ago 

আপু আপনি খুব সুন্দর একটি গল্প শেয়ার করেছেন। যে যেমন তার সাথে তেমনি ব্যবহার করতে হয়। মেয়েটি যদি প্রথম ছেলেটির সাথে প্রতারণা না করতো, সত্যিকারের ভালোবাসতো তাহলে হয়তো তার জীবনটা আরও সুন্দর হতো। তবে এটাকেই হয়তো বন্ধুত্ব বলে,যে বন্ধুর বিপদে পাশে থাকে। যাই হোক অবশেষে মেয়েটি প্রতারণার শিকার হয়ে তার ভুল বুঝতে পেরেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ সুন্দর একটি গল্প শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ আপু যেমন কর্ম তেমনি ফল ভোগ করবে আর মেয়েটির সাথেও সেটাই হয়েছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য থাকে এজন্য।

 2 years ago 

ছেলেটি মেয়েটিকে একদম যোগ্য জবাব দিয়েছে আপু। আপনি গল্পটা দারুন লিখলেন। এর মাধ্যমে একটা বার্তাও ছড়িয়ে দিতে চাইলেন। কাউকে ঠকালে পরে তার বিপরীতমুখী প্রতিক্রিয়ার সম্মুখীন হতে হবেই। এক্ষেত্রেও ঠিক তাই হল। মেয়েটি পরে বুঝতে পারল যে সে কি ভুল করে ফেলেছে।

 2 years ago 

মেয়েটির ওই ছেলের সাথে যেটা করেছে এই ছেলেটিও তার সাথে ঠিক সেরকমই করল। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য

 2 years ago 

আজকে আপনি অনেক সুন্দর প্রতারণা প্রতারণা প্রেম কাহিনী শেয়ার করেছেন। আসলে যারা রূপের অহংকার করে বা প্রতারণা করে বেড়ায় তাদের শিক্ষা দেওয়া প্রয়োজন। ঠিক তেমনি কিছুটা বিষয় লক্ষ্য করলাম এই গল্পের মধ্যে। পড়তে বেশ ভালো লাগলো আমার।

 2 years ago 

যে যেমন কর্ম করবে তার ফলও তেমন হবে আপু। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago (edited)

আসলে প্রেমে ব্যর্থ হলে সেটা মানা যায় কিন্তু প্রতারণার শিকার হলে সেটা কখনোই মানা যায় না।তবে কাউকে ঠকিয়ে খেলে সেটার মূল্য একদিন না একদিন ঠিকই পাবে।যাইহোক পরে মেয়েটি তার সব ভুল বুঝে সুন্দর করে সংসার করে জেনে ভালো লাগলো।ধন্যবাদ আপু পোস্ট টি শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে আপনি আমার আজকের এই গল্পটি পড়েছেন দেখে খুবই ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.31
JST 0.075
BTC 63639.73
ETH 1662.42
USDT 1.00
SBD 0.42