আমি চুরির মজার ঘটনা।

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো সবাইকে

কেমন আছেন সবাই ?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি আল্লাহর রহমতে। আজকে আরও একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আপনাদের সাথে ঘটনা শেয়ার করব। আজকে আমি আপনাদের সাথে আম চুরির মজার একটি ঘটনা শেয়ার করব। আশা করি আপনাদের কাছে আমার এই পোস্টটি ভালো লাগবে।

B612_20230421_233919_572.jpg

আজকে আপনাদের সবার সাথে একটি গল্প শেয়ার করব। কিছুদিন আগে আমরা বান্ধবীরা মিলে একটি গাছ থেকে আম চুরি করেছিলাম এবং আমগুলোকে একসাথে সবাই মিলে লবন মরিচ দিয়ে খেলাম। আমটি সেই ঘটনাটি আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি।

বর্তমানে আমাদের দেশে আমের মৌসুম। এই মৌসুমে চারিদিকে আম গাছের মধ্যে অনেক আম ধরেছে। আমরা বাড়ির মধ্যে সমবয়সী অনেকগুলো বান্ধবী রয়েছি সবাই মিলে ভাবলাম আম খাব। পরবর্তীতে সবাই ওদের নিয়ে পাশের বাড়ির একটি গাছে দেখলাম অনেকগুলো আম ধরেছে তখন আর লোভ সামলাতে পারিনি। সবাই মিলে গেলাম আম চুরি করার জন্য। সময়টা ছিল বিকেল বেলা। সবাই মিলে ওই গাছ থেকে আম চুরি করলাম এবং অনেকগুলি আম নিয়ে আসলাম বাড়িতে।

আমি আসার পর সবাই মিলে নিস্তব্ধ একটি জায়গায় বসলাম আমি গুলি খাওয়ার জন্য এর মধ্যে কাউকে দায়িত্ব দিলাম আম কাটার জন্য কাছে নিয়ে আনতে। কাউকে দায়িত্ব দিলাম লবন মরিচ নিয়ে আসতে। তবে ভাগ্য ভালো আমরা যখন আম চুরি করতেছি তখন কেউ আমাদেরকে দেখেনি। কোথায় আছে না চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না খায় ধরা।

অবশেষে সবাই মিলে আমগুলি কাটলাম এবং কাটার পর লবণ মরিচ দিয়ে অনেক মজা করে খেলাম। সত্যি বলতে আমের মৌসুমে আম চুরি করে খাওয়ার মজাটাই অন্যরকম। আমরা যারা আম চুরি করেছি সবার কাছে টুকটাক অল্প কমবেশি আম গাছ রয়েছে কিন্তু তারপরে আম চুরি করে খাওয়ার মধ্যে যে মজা সে মজা নিজের গাছের আমের মধ্যে পাওয়া যায় না। এ ছিল আমার আম চুরির গল্প আজকে আপনাদের সাথে শেয়ার করলাম ।

পোস্ট বিবরণ

শ্রেণীজেনারেল
ফটোগ্রাফার@fasoniya
ডিভাইসVivo Y15s
লোকেশনবাংলাদেশ


আমার পরিচয়

1664774022741.jpg

আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি।আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।


1 (1).png

IMG-20221013-WA0015.jpg

Sort:  
 3 years ago 

আম চুরির কিংবা অন্য ফল চুরির অনেক অভিঙ্গতা আছে আপু। ছোটকালে চুরি করে অনেক কিছু খাওয়ার কথা মনে পড়লো আপনার আম চুরির গল্প পড়ে। সবাই মিলে লবণ দিয়ে খেলে অনেক ভাল লাগবে খেতে।

 3 years ago 

ছোটবেলায় আম ও বিভিন্ন ফল চুরি স্মৃতিগুলো মধুর। ধন্যবাদ সুন্দর একটি কমেন্ট করে পাশে থাকার জন্য।

 3 years ago 

সবাই মিলে আম চুরি করার গল্পটি পড়ে আমার কাছে খুব ভালো লাগছে। সবাই মিলে কোন কিছু এরকম চুরি করে খাওয়ার মজাটাই আলাদা। লবণ মরিচ দিয়ে সবাই মিলে আম খেতে আমার কাছে খুবই ভালো লাগে। খুব সুন্দর একটি মুহূর্ত কাটিয়েছেন। ধন্যবাদ আপনাকে আম চুরি করার ঘটনা আমাদের মাঝে তুলে ধরার জন্য।

 3 years ago 

সবাই মিলে আম চুরি করে লবণ মরিচ দিয়ে খেলে তার টেস্ট যেন অসাধারণ মনে হয়। ধন্যবাদ আপু

 3 years ago 

সময় উপযোগী একটি গল্প আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। হয়তো ছোটবেলায় এমন কোন ঘটনা আমার নেই তবুও ঘটনা জানি। পাশের বন্ধুরা এমন কাজে লিপ্ত থাকতো। যাই হোক আপনার আজকের এই ঘটনার মধ্য দিয়ে ছোটবেলার অনেক স্মৃতি মনে ভেসে আসলো। ফিরে পেলাম সেই মধুর সময়টা আপনার আজকের এই গল্প পড়ে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঈদ মোবারক।

 3 years ago 

ঠিকই বলেছেন ছোটবেলার স্মৃতি গুলো মনে পড়লে খুবই ভালো লাগে। ধন্যবাদ আপনাকে ঈদ মোবারক

 3 years ago 

যদিও এখন সব বাড়িতেই আমের গাছ আছে। তারপরও আম চুরি করে খাওয়ার মজাই আলাদা। আর যদি সব বান্ধবীরা একসাথে থাকা হয় তাহলে তো কোন কথাই নেই। সবাই মিলে আম চুরি করে তাহলে ভালো আম ভোজন করা হয়েছে। যাই হোক খুব ভালো লাগলো আপু আম চুরি করার মুহূর্তে পড়ে।

 3 years ago 

ঠিকই বলেছেন যতই নিজের গাছের আম খাওয়া হয় না কেন বন্ধু-বান্ধবদের সাথে একত্রে আম চুরি করে খাওয়ার মজাই আলাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.080
BTC 58264.43
ETH 1536.77
USDT 1.00
SBD 0.42