গল্প :- সম্মান // পর্ব:-০৫।

in আমার বাংলা ব্লগ2 years ago



হ্যালো বন্ধুগণ,
আমি @bidyut01. একজন বাঙালি ব্লগার।সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।



আজ মঙ্গলবার। ৩০ ই জানুয়ারি, ২০২৩ ইং।


আসসালামু আলাইকুম।

সুপ্রিয় বন্ধুগণ, আপনারা সবাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা গ্রহণ করবেন। আমি আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক ভাল আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহপাকের দয়ায় অনেক ভাল আছি। আজকে আমি আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি।

religion-2689453_1280.jpg

Source



সুজন যখনই সাপটির দেহে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে গেল ঠিক তখনই সাপটির চারপাশ দিয়ে সাদা রঙ্গের ধোয়া বের হতে লাগলো। খুবই অল্প সময়ের মধ্যে সাদা ধোঁয়ায় চারিদিক পরিপূর্ণ হয়ে গেল। হঠাৎ করে এরকম আজগুবি সাদা ধোয়া দেখে চোর কালু তো প্রসাব করে তার পরনে থাকা লুঙ্গি ভিজিয়ে ফেলেছে। কালু তার মুখ দিয়ে আর কোন কথা বের করতে পারছে না, শুধুমাত্র পালানোর পথ খুঁজছে। অথচ তার পেছনে চারিদিকে ফাঁকা মাঠ কিন্তু পালানোর জ্ঞান হারিয়ে ফেলেছে। আর এমন অবস্থায় সুজনের কথা কালু কেমন করেই বা মনে রাখবে। এরকম অদ্ভুত ঘটনা দেখে কালু ভয়ে কাঁপতে কাঁপতে সম্পূর্ণরূপে জ্ঞান হারা হয়ে মাটিতে পড়ে গেল।

তারপর কিছুক্ষণের মধ্যেই সাদা ধোয়া হারিয়ে যেতে লাগলো। একই সাথে চোর কালুর আস্তে আস্তে জ্ঞান ফিরে আসলো। তারপর কালুর যখন সম্পূর্ণরূপে জ্ঞান ফিরে আসলো তখন সে মাটি থেকে এক লাফ দিয়ে উঠে দাঁড়ালো। মাটি থেকে দাঁড়িয়ে কালু সুজনকে বলতে লাগলো, চলো এখনই আমরা এখান থেকে পালিয়ে যাবো।এখানকার পরিবেশ সুবিধাজনক মনে হচ্ছে না । যেকোনো সময় মারাত্মক দুর্ঘটনা ঘটে যেতে পারে। এমনকি আমাদের প্রাণ পর্যন্ত চলে যেতে পারে। তাই এখানে চুরি করার আশা বাদ দিয়ে যত দ্রুত পারা যায় চলো এখান থেকে আমরা পালিয়ে যায়। কিন্তু কে শোনে কার কথা। কালু শুধু বলেই যাচ্ছে আর সুজন শুধু শুনেই যাচ্ছে। কিন্তু কালুর কথায় সুজন বিন্দুমাত্রও সাড়া দিচ্ছে না।

সুজন যখন কালুর কথায় কোন সাড়া দিল না তখন কালু বেশ ভয় পেয়ে গেল। তখন কালু লাইটের আলো দিয়ে সুজনের একেবারেই সামনে গিয়ে দাঁড়ালো। সুজনের সামনে গিয়ে কালু দেখল যে, সুজন পুরো মূর্তির মতো হয়ে দাঁড়িয়ে আছে। অর্থাৎ যেভাবে ধারালো অস্ত্র হাতে ধরে সাপটির শরীরে আঘাত করতে গিয়েছিল ঠিক সেভাবেই মূর্তি হয়ে গেছে জ্যান্ত সুজন। সুজনের এই দশা দেখে কালু বুঝতে পারলো যে, এটা সেই ধার্মিক লোকের এক ধরনের কারিশমা। তারপর কালু আশপাশে খুঁজে সেই কালো রংয়ের সাপটিকে দেখার চেষ্টা করলো কিন্তু কোথাও সেই সাপটি নেই। তখন চোর কালু বুঝতে পারলো যে, ধার্মিক লোকের বাগানে চুরি করতে এসে তারা মহাবিপদের সম্মুখীন হয়েছে।

কালু তখন হঠাৎ করেই একটি প্লান করলো। সে যেকোনো ভাবেই সুজনকে কাঁধে করে নিয়ে এখান থেকে চলে যাবে। তারপর কালু তার প্লান অনুসারে সুজনকে যখনই কাঁধে নিতে গেল তখন হঠাৎ করেই কে যেন কালুর গালে ঠাস করে একটা চড় মেরে দিল। তারপর চড় খাওয়ার সাথে সাথে কালু ভুল করেই তার মুখ দিয়ে বিশ্রী ভাষায় একটি গালি দিয়ে দিলো। তারপর হঠাৎ করেই কারা যেন কালুর মাথার চুল চারিদিক দিয়ে টানাটানি করতে লাগলো এবং টেনে ছিড়ে দিতে লাগলো। কালু তখন অত্যন্ত ভয় পেয়ে ভূত ভূত বলে চিৎকার দিতে লাগলো। কিন্তু কালুর চিৎকার বেশিদূর পর্যন্ত পৌঁছালো না। তারপর কে যেন এসে কালুর মাজার উপর একটি লাথি মেরে দিলো, সঙ্গে সঙ্গে কালু ডিগবাজি দিয়ে সুজনের সামনে মাটিতে পড়ে গেল। সুজনের দিকে তাকিয়ে কালু দেখলো যে, সুজন তার দিকে তাকিয়ে বড় বড় দাঁত বের করে হাসছে। এ যেন এক বিশ্রী হাসি, সুজন যতই হাসছিল কালু ততই ভয় পেয়ে কাঁপছিল। এ কোন বিপদে পড়লো চোর দুইটি। আর কিভাবে তারা এই বিপদ থেকে উদ্ধার পাবে?

গল্পটির চতুর্থ পর্বটি পড়ার লিঙ্ক





গল্পটি চলমান থাকবে। গল্পটির ষষ্ঠ পর্বটি আগামী সপ্তাহে শেয়ার করা হবে।


১০% বেনিফিসারী প্রিয় লাজুক খ্যাকের জন্য বরাদ্দ।



Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

আপনার লেখা সম্মান গল্পটা সবগুলো পর্ব আমার পড়া হয়েছে। দেখতে দেখতে সম্মান গল্পটার পাঁচটা পর্ব শেষ হয়ে গিয়েছে। সব টাকে আঘাত করার সময় দেখছি, সব তার মধ্য থেকে সাদা দোয়া বের হচ্ছিল। আর সুজন দেখছি একেবারে মূর্তির মত হয়ে গিয়েছিল। কালু তো অনেক বেশি ভয় পেয়েছিল যখন তার শরীরের সাথে এরকম হচ্ছিল। কেউ চুল ধরে টানতেছে, কেউ লাথি মারতেছে। তবে সবকিছু দেখে কিন্তু আমার কাছে খুব ভালোই লেগেছে। এখন দেখা যাক এই গল্পের পরবর্তীতে কি হয়।

 2 years ago 

সম্মান গল্পটার সবগুলো পর্বই আমার পড়া হয়েছে। তারা দুইজন চুরি করার জন্য যাওয়ার পর দেখছি অনেক সমস্যার সম্মুখীন হয়েছে। আর এরকম কাণ্ড দেখলে ভয় তো পাওয়ারই কথা। তারা পালাতে চাচ্ছিল কিন্তু পালাতে পারছে না দেখলাম। এমন কি রয়েছে সেখানে যেগুলো তাদেরকে এরকমটা করেছে। আর সুজন দেখলাম একেবারে অদ্ভুত আচরণ করছিল শেষ পর্যায়ে। সে কেনই বা মূর্তির মত হয়ে গিয়েছিল?? আশা করছি এই সবকিছু পরবর্তী পর্বে দেখতে পাবো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.092
BTC 63142.90
ETH 1787.16
USDT 1.00
SBD 0.39