গল্প:- কিছু মায়ের কারণে মেয়েদের সংসার নষ্ট। ( শেষ পর্ব )

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

jpg_20230726_170438_0000.jpg

ক্যানভা দিয়ে তৈরি,

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমাদের আশেপাশে প্রায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটে থাকে। যেই ঘটনা গুলো অনেক সময় শিক্ষনীয় হয়ে থাকে। কখনো কখনো দুর্ঘটনা, আবার কখনো মর্মান্তিক ঘটনা। এজন্য আজকে আবার ও একটা কাহিনী নিয়ে হাজির হলাম। আশা করি আমার লেখাটা পড়ে আপনাদের ভালো লাগবে।

ওই ছেলের ফ্যামিলি কেউ বিয়ের আগেও রাজি ছিল না। তবে ওই ছেলেটির নাম হচ্ছে রফিক। রফিকের মা-বাবা প্রয়োজনে রফিককে বাড়ি থেকে বের করে দেবে তারপরও এই মেয়েকে বউ হিসাবে মেনে নেবে না। মাওলা ভাইয়ের ওয়াইফের নাম ছিল সুখী। কিন্তু সুখী জানতো না তার কুপালে শুধু দুঃখই আছে। এরপর কিছু মাস রফিক সুখী কে নিয়ে একটি বাসায় ভাড়া ছিল। অনেকে বলে অভাব যখন আসে ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়।

কিছু মাস থাকার পর রফিক তার ওয়াইফ সুখী কে বাসায় রেখে কোথায় যেন পালিয়ে গেলেন। এরপর সুখের মা বাসার টাকা দিয়ে সুখী কে বাড়িতে নিয়ে আসলেন। এর কয়েক মাস পর জানা গেল রফিক বিদেশ চলে গেল সুখী কে না বলে। এবং কিছু মাস পর রফিক বিদেশ থেকে সুখী কে ডিভোর্স দিয়ে দিলেন। এবং কাবিননামা টাকাসহ দিয়ে দিলেন। এর কিছু মাস পর মাওনা ভাই আবার দেশে আসলেন। দেশে এসে মাওলা ভাই আমার শ্বশুর বাড়িতে আমার হাজবেন্ডের চাচাতো বোনকে বিয়ে করলেন। বর্তমানে মাওলা ভাই অনেক সুখী একজন মানুষ।

যে সময় সেই সুখী কে বিয়ে করেছে সে সময় তার মনে কোন সুখ ছিল না। সব সময় তার ওয়াইফকে নিয়ে সে চিন্তা করতেন। গত কয়েক মাস আগে সুখী কে আবার আরেক জায়গায় বিয়ে দিলেন তার মা। ওখানে তার হাজবেন্ডের আগের একটা ছেলে আছে। ওই লোকটির ওয়াইফ মারা গেল। এরপর সুখী কে ওখানে বিয়ে দেওয়ার পর মনে করলো সুখী ওখানে সুখী হবে। কিন্তু ওখানে সুখের জামাই সব সময় সুখী কে মারধর করে। এবং সুখীর কোন দাম নেই ওখানে।

বিগত দুই তিন মাস আগে সুখী ওখান থেকেও বাড়িতে চলে আসলেন। এবং তিন নাম্বার সংসার ও সুখের নষ্ট হয়ে গেল। এখন সুখি সব সময় দোষারোপ করে তার মাকে। সুখী বলতে লাগলো যখন মাওলার কাছে তাকে বিয়ে দেওয়া হল। তার মা যদি একটু শাসন করতো তাহলে সুখের কপালে এই দুর্দশা আস্ত না। বরং সুখির মা তাকে আরো উৎস দিয়েছে। এখন মাওলা ভাই অনেক সুখী। কিন্তু তার ওয়াইফ সুখীর কপালে সুখ নেই। বিগত এক মাস আগে সুখী বিষ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করলেন।

কিন্তু তাদের পাশের এক লোক দেখে যাওয়ার কারণে খুব তাড়াতাড়ি তাকে হাসপাতালে নিয়ে গেলে এই যাত্রা সে বেঁচে যায়। এখন বর্তমানে সুখী সব সময় আফসোস করে গোলাপ মাওলা ভাইয়ের মতো হাজবেন্ড হাতছাড়া করে ফেললেন। গোলাপ মাওলা ভাই সুখীকে অনেক ভালবাসতেন। কিন্তু সুখী তার ভালোবাসার মূল্য দিলেন না। সে মাওলা ভাইকে অনেক অপমান করেছেন। সুখী মাওলা ভাইয়ের জন্য এখন আফসোস করে। সুখী মনে করে তার সংসার গুলো নষ্ট হওয়ার পিছনে তার মায়ের অপরাধ বেশি ছিল।

কারণ তার মা সুখী কে কখনো শাসন করে নাই বরং আরো প্রশ্রয় দিয়েছে। সুখি বিয়ের আগে যখন রফিকের সাথে প্রেম করতো। কারণ সুখীর বাবা অনেক বছর ধরে বিদেশ থাকে। যদি রফিকের সাথে প্রথমে বিয়ে দিতেন তাহলে এত সমস্যা হতো না। যখন মাওলা ভাইয়ের কাছে তাকে বিয়ে দিলেন। তখন সুখীর মা তাকে বলল মাওলা পছন্দ না হলে তাকে ডিভোর্স দিয়ে দেওয়ার জন্য। এই কারণে সুখী তার মাকে দোষারোপ করে। বর্তমানেও সুখী বলতেছে তার জীবন সে রাখবে না। এই হচ্ছে কিছু কিছু মায়ের জন্য মেয়ের জীবন নষ্ট হয়ে যায়। আশা করে আমার এই বাস্তব গল্পের পরে আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই জানাবেন।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

বিয়ের পর স্বামীর সাথে অনেক ঝামেলাই হয়।অনেক মা আছেন মেয়েদেরকে প্রশ্রয় দেন এবং সবসময় শুধু জামাইদের দোষ খোঁজেন। যার ফলে একটা সময় মেয়েদের সংসার ভেঙে যায়। আপনি খুবই সুন্দর একটি গল্প আমাদের সাথে শেয়ার করেছেন। মায়েদের উচিত মেয়েদেরকে ভালো বুঝ দেওয়ার যাতে তারা ধৈর্য ধারণ করে এবং স্বামীকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করে যেকোনো বিষয়। ধন্যবাদ আপু সুন্দর একটি গল্প আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

ঠিক বলেছেন আপু অনেক সময় অনেক মহিলা আছে মেয়ের দোষ না দেখে জামাইয়ের দোষ খুঁজতে থাকে। অনেক সুন্দর মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপু আপনার এই কথা সত্য আমি পুরোপুরি একমত। বর্তমান সময়ে আমরা লক্ষ্য করে দেখি যে, মেয়ে ডিভোর্স হয় শুধু মায়ের কারণে। কোন পুরুষ যদি তার স্ত্রীকে কোন কিছু বলে অমনিতেই মায়েরা বলে থাক তোর ভাত খাওয়া দরকার নেই। বাড়িতে চলে আয় আমার ভাতের অভাব। এই যে একটা দাম্ভিকতা, যার কারণে বর্তমানে সমাজের এই সমস্যাটা দিন দিন বৃদ্ধি পেয়েছে। খুব দারুণ একটা বিষয় নিয়ে আজকে আমাদের মাঝে খুব সুন্দর করে লিখেছেন ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আসলে সংসার জীবনে রাগ অভিমান এত ভালো নয়। সুখির মায়ের জন্য তার জীবনটা নষ্ট হয়ে গেল। সুন্দর মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

এখনকার বেশিরভাগ সময় মেয়েদের বিয়ের পরে তাদের ফ্যামিলিতে সমস্যা হয় একমাত্র মায়ের কারণে। অনেক মায়েরা আছে তারা শাসন না করে আরো প্রশ্রয় দেয়। সুখির বেলা তো তাই হয়েছিল। একে একে তিনটি বিয়ের পরেও তার কপালে সুখ ছিল না। আপনার পোস্ট পড়ে আমার কাছে খুব ভালো লেগেছে এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

সুখির আজ এই অবস্থার জন্য সবচেয়ে বেশি দায়ী তার মা। সুখী নিজেও তার মাকে দায়ী করে। অসাধারণ মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

একদম ঠিক কথা বলেছেন আপনি কিছু মায়ের কারণে মেয়েদের সংসার নষ্ট।বলা হয় না অতি চালাকের গলায় দড়ি।তেমিনি কিছু মা বেশি চালাকি করতে গিয়ে মেয়ের সংসার নষ্ট করে।আর সেই মায়েরা এই বিষয়টি বুঝেও না।

 3 years ago 

তবে ঠিক বলেছেন অতি চালাকের গলায় দড়ি। ওই সময় বোঝেনা পরে বোঝে চুখ ধরে কান্নাকাটি করে। অনেক অসাধারণ মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

তবে মেয়েরা আসার ব্যবহার এবং শাসন সবগুলো মায়ের কাছ থেকে শিখে এবং দেখে। যদিও সুখী যে ছেলেটিকে ভালবাসতেন। সেই রফিকের সাথে যদি বিয়ের আগে তার মা-বাবা বিয়ে দিতেন তাহলে এত ঝামেলা হতো না। প্রথম মাওলার কাছে বিয়ে দিয়ে পরে ওখান থেকে সুখী রফিকের কাছে চলে গেল। অতসহ সুখীর সেই সম্পর্কটিও টিকলো না। অন্য জায়গাতে বিয়ে হওয়ার পরও তার সম্পর্ক টিকে নাই। এখন সুখী সব সময় তার মাকে দোষারোপ করবে। যাইহোক বাস্তব গল্পটি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

সুখী তার এই পরিণতির জন্য তার মাকেই দোষারোপ করে। গল্পটি পড়ে মন্তব্য করাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগল। সত্যি বলেছেন আপু কিছু কিছু মায়ের জন্য মেয়েদের জীবন নষ্ট হয়ে যায়।আসলে সুখীর মতো এমন অনেক সুখী আছে আমাদের সমাজে। সুখী এক সময় মওলানাকে ডিভোর্স দিতে চেয়েছিল, পরবর্তীতে সেই ডিভোর্স দিয়ে দিল।ধন্যবাদ আপু সুন্দর লিখেছেন।

 3 years ago 

মাওলাকে ডিভোর্স দিয়ে সুখী অনেক বড় ভুল করেছে। পরবর্তী নিজেও বুঝতে পারলেন কিন্তু কিছু করার নেই। অনেক সুন্দর মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

যদিও এই গল্পটার আগের পর্বগুলো আমার পড়া হয়নি, তবে শেষের পর্বটা পড়ে অনেক কিছুই বুঝতে পেরেছি। আসলে এটা সত্যি কিছু কিছু মায়ের জন্য মেয়েদের জীবনটা নষ্ট হয়ে যায়। শুধু মায়ের জন্য না অনেক ফ্যামিলি রয়েছে ফ্যামিলির সবার জন্যই মেয়েদের জীবনটা নষ্ট হয়ে যায়। শেষ পর্যন্ত সুখী এরকম একটা অবস্থায় রয়েছে এটা জেনে খারাপ লেগেছে। মায়েদের উচিত মেয়েদের একটু শাসন করা। কিন্তু সুখির মা তাকে এরকম কিছুই করেনি। ভালো লাগলো পুরোটা পড়ে।

 3 years ago 

মেয়েরা ছোট থেকে বড় হওয়া পর্যন্ত সবকিছু কথাবার্তা ব্যবহার মায়ের কাছ থেকে শিখে। আপনি খুব সুন্দর মন্তব্য করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.089
BTC 59558.93
ETH 1569.99
USDT 1.00
SBD 0.42