সত্য আর মিথ্যা ভালোবাসা
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমাদের আশেপাশে প্রায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটে থাকে। যেই ঘটনা গুলো অনেক সময় শিক্ষনীয় হয়ে থাকে। কখনো কখনো দুর্ঘটনা, আবার কখনো মর্মান্তিক ঘটনা। এজন্য আজকে আবার ও একটা কাহিনী নিয়ে হাজির হলাম। আশা করি আমার লেখাটা পড়ে আপনাদের ভালো লাগবে।
এখন আমি সবাইকে দেখি বেশ ভালো কিছু লেখার পোস্ট আমাদের মাঝে সব সময় শেয়ার করে। আসলে তাদের পোস্টগুলো দেখে অনেক বেশি আগ্রহ জাগে যখন নিজে কোন লেখার পোস্ট লিখতে বসি। যাইহোক আজকে আমি আপনাদের মাঝে সত্য আর মিথ্যা ভালোবাসার সম্পর্কে কিছু না ধারণা দেওয়ার চেষ্টা করব। আমরা সত্য আর মিথ্যা বলতে কি বুঝি। সত্য ভালবাসাটা সবসময়ই প্রকাশে না এসে মনে গভীর থেকে নীরবেই ভালোবেসে যাওয়ার চেষ্টা করে। আর মিথ্যা ভালোবাসাটা সব সময় লোক দেখিয়ে ভালোবাসার চেষ্টা করে। দুটো ভালোবাসার মধ্যে অনেক বেশি পার্থক্য থাকে।
প্রথমে সত্য কিছু ভালোবাসা সম্পর্কে বলা যাক। ভালোবাসা এমন একটা জিনিস না চাইতেও দুটি মানুষের মনের মধ্যে হয়ে যায়। আর ভালোবাসা এমন একটা জিনিস যেটা কখনোই কষ্ট দেওয়া ছাড়া ভালোবাসা যায় না। যত বেশি কষ্ট পেয়ে ভালবাসতে হয় ততই ভালোবাসাটা গভীর হয় আমার মনে হয়। কারণ যে ভালবাসার মধ্যে শুধু হাসিখুশি থাকে সেটা আমার মতে ভালোবাসা না। কারণ সত্যিকারের ভালোবাসা গুলোর মধ্যেই সবচেয়ে বেশি কষ্ট থাকে। তাছাড়া সত্যি কারের ভালোবাসা গুলোই একই নিমেষে হারিয়ে যেতেও পারে। কারণ যারা সত্যিকারের ভালোবাসে তারা কখনোই ছলনা করতে পারে না।
তাই অন্যের ছলনায় ভরে গিয়ে নিজের কাছের ভালোবাসা টাকে হারিয়ে ফেলে সবাই। আমরা যাকেই চাই মন থেকে কষ্ট করে হলেও একসময় নিজের আপন করে নিতে। কিন্তু দিনশেষে সেই মানুষটাই হঠাৎ আমাদের কাছ থেকে অনেক দূরে হারিয়ে যায়। আমরা চাইলেও শত চেষ্টার মাধ্যমেও সেই মানুষটাকে আর ফিরে পেতে পারি না। এত দূরে হারিয়ে যায় যেখান থেকে নিজের কাছের ভালোবাসা টাকে দূরের ভালোবাসা হিসেবে পরিচয় দিতে হয়। এমনই সত্যিকারের ভালোবাসা আমি চাই খুব কম মানুষের জীবনেই থাকুক। যে ভালোবাসাটা মানুষকে কষ্ট, দুঃখ, হাসি, সুখ সব কিছু দিয়ে ঘিরে রাখতে পারবে সেই ভালোবাসাটাই মানুষ প্রকাশে আনুক।
না হলে সেই ভালোবাসা টাকেই নিজের মন থেকেই সম্মান জানিয়ে ছেড়ে দেওয়া উচিত। কারণ একসময় সেই ভালোবাসাটা চাইলেও নিজের কাছে ধরে রাখা সম্ভব না। যেই সত্যিকারের ভালোবাসা নিজে করে পেয়েছে আমি মনে করি সেই মানুষটাই পৃথিবীর সবচেয়ে বেশি লাকি মানুষ। বেঁচে থাকুক এরকম সত্যিকারের ভালোবাসা গুলো যুগ যুগ ধরে। আর মিথ্যা ভালোবাসা মানুষ খুব সহজেই ছলনা করে মনে জায়গা করে নিতে পারে। আমার নিজের চোখের সামনে এরকম অনেক ভালোবাসা প্রকাশ পেয়েছে। যেই ভালোবাসা গুলোর মধ্যে ছলনা মিথ্যা ধরা ছিল। কারণ তারা কাছের মানুষগুলোকে এমন ভাবে আকর্ষণ করে না চাইতেও তারা তাদের ভালবাসতে বাধ্য হয়।
আর দিনশেষে সেই ভালোবাসাগুলো নিজের মধ্যে সুন্দর একটি সম্পর্ক গড়ে তুলে। ওই যে কথায় আছে না মিথ্যা কখনো মানুষের সহ্য হয় না। তাই যতই মিথ্যা বলে ভালোবাসা সঠিক করার চেষ্টা করুক একদিন না একদিন সেই মিথ্যা প্রকাশে আসবেই। যে মিথ্যা দিয়ে ভালোবাসা সুন্দরভাবে সাজানোর চেষ্টা করে সেই ভালোবাসা খুব কম সময় পর্যন্ত মানুষের টিকে। কারণ এরকম মিথ্যা কিছু ভালোবাসা সম্পর্ক বিয়ের পরেও ভেঙে গিয়েছে নিজের চোখেও দেখা আছে। তাই নিজের মতে সত্যি কারের ভালোবাসাটা কষ্টের হলেও সঠিক মানুষকে ভালবাসতে সাহায্য করে। আমি চাই বিশ্বাস এমন মানুষকে করা উচিত যে শেষ নিশ্বাস পর্যন্ত হাতটা ধরে রাখবে। যাইহোক আশা করি আমার আজকের এই পোস্টটি আপনাদের বেশ ভালো লাগবে।
আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।
https://twitter.com/bdwomen2/status/1818262654886297849?t=6dbsHiVs_Imw4B5EUdCz2A&s=19
আপনি ভালোবাসা নিয়ে বেশ সুন্দর লিখেছেন আপু।এটা ঠিক বলেছেন ভালোবাসা আপনাপানি হয়।আর সত্যি ভালোবাসা জীবনে পাওয়া অনেকটা কষ্টসাধ্য বর্তমান যুগে।কেননা ঠক প্রতারক মানুষ গুলো প্রতারণার ফাঁদে ফেলে।অতঃপর মিত্থা ভালোবাসায় আকৃষ্ট করে মানুষ নিঃশেষ হয়।ভালো লাগলো লেখাটি।ধন্যবাদ সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন আপনার সুন্দর মন্তব্য পরে বেশ ভালো লাগলো
আমি অনেক দেখেছি সত্যিকারের ভালোবাসার কোন মূল্যায়ন হয় না। কারণ যেখানে ছলনা বেশি সেখানেই ভালোবাসার অভিনয়ও বেশি থাকে। আর যেখানে সত্যকারের ভালোবাসা সেখানে কষ্টও বেশি। আপনি খুব সুন্দর মূল্যবান কথাগুলো লিখেছেন আপু ভীষণ ভালো লেগেছে পড়ে।
এভাবে উৎসাহ দিয়ে আরো পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ
প্রকৃত ভালোবাসার ভিতর সুখ, দুঃখ, কষ্ট এগুলো থাকবেই। এগুলো মেনে নিয়ে যারা ভালবাসতে পারে তারাই জীবনে সফল। তাছাড়া এই কথাটাও ঠিক যে, প্রকৃত ভালোবাসা অনেক সময় সফলতা নাও পেতে পারে। তবে চোখের জল ঝরিয়েও যারা মিথ্যা ভালোবাসা দেখায় সেটা একদিন না একদিন অবশ্যই প্রকাশ পায়, এটা একদমই ঠিক কথা। তবে আপনার এই কথার সাথে আমিও একমত যে, যারা তার ভালোবাসার মানুষটাকে নিজের করে পেয়েছে তারাই হয়তো প্রকৃত সুখী।
ভালোবাসা মধুর আবার কষ্ট দিয়েও থাকে। তবে এটি একদম ঠিক সত্যিকারের ভালোবাসার মধ্যে কষ্ট বেশি। আর সত্যিকারে ভালোবাসা খুব সহজে হারিয়ে যেতে পারে না। আর মিথ্যা ভালোবাসার মধ্যে অনেক ধরনের ছলনা থাকে। আর মিথ্যা ভালোবাসার রং ভিন্ন রকম থাকে। তবে ভালোবাসা আছে বিদায় পৃথিবী এত সুন্দর। সুন্দর একটি পোস্ট করার জন্য ধন্যবাদ আপনাকে।
আজ আপনি ভালোবাসা নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। আমার দেখা চোখে অনেক দেখেছি সত্যিকারের ভালবাসার তেমন কোন মূল্যায়ন হয় না। ভালোবাসার মধ্যে সুখ দুঃখ কষ্ট এগুলো থাকবেই এগুলো মেনে নিয়ে থাকতে পারলেই জীবনে সফলতা আসবে। সত্যিকারের ভালোবাসায় কষ্ট বেশি আর মিথ্যা ভালোবাসায় রং বেশি। ভালো লাগলো আপনার শেয়ার করা পোস্টটি পড়ে। ধন্যবাদ আপু।