গল্প :-পর কখনো আপন হয় না।

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমাদের আশেপাশে প্রায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটে থাকে। যেই ঘটনা গুলো অনেক সময় শিক্ষনীয় হয়ে থাকে। কখনো কখনো দুর্ঘটনা, আবার কখনো মর্মান্তিক ঘটনা। এজন্য আজকে আবার ও একটা কাহিনী নিয়ে হাজির হলাম। আশা করি আমার লেখাটা পড়ে আপনাদের ভালো লাগবে।


winter-2002125_1280.jpg

আজকে আমি আপনাদের মাঝে বাস্তব একটি গল্প শেয়ার করব। গল্পটি আমি শুনেছিলাম আমার শাশুড়ির মুখ থেকে। আমার শাশুড়ির এক ভাইয়ের ওয়াইফ এর কথা। আমার শাশুড়ির তিনটি ভাই আছে। মেজো ভাইয়ের ওয়াইফ এক বাবার এক মেয়ে ছিল। তার কোন বোন ছিল না। যদিও আমার শাশুড়ির ভাই কলেজের প্রফেসর ছিল। এবং তার ওয়াইফ একটু অহংকারী ও ছিল। যখন তার ওয়াইফ এর কোন বোন বা ভাই ছিল না। তখন সেই একটি মহিলাকে বোন বলে ডেকেছে।

তবে এরকম অনেক জায়গাতে দেখা যায় কারো ভাই বোন না থাকলে কাউকে না কাউকে ভাই বোন ডাকে। সে হিসাবে আমার মামি শাশুড়ি ও একটি মহিলাকে বোন ডেকেছে। যদিও সে অনেক বছর আগে ওই মহিলাকে বোন ডেকেছে। এবং দুইজন বিবাহিত ছিলেন। ওই মহিলাটি আমার শাশুড়ির ভাইয়ের বাড়িতে আসতো। এবং আমার মামী শাশুড়ি ও তার পরিবার তাদের বাড়িতে যেতেন। বলতে গেলে সুখে দুখে তারা দুইজন একজনের পাশে একজন এসে দাঁড়াতেন। এই কারণে আমার মামি শাশুড়ি তার হাজবেন্ড এর বোনদেরকে তেমন ভালো করে দেখতে পারবেন না।

সারাক্ষণ ওই মহিলাকে আমার বোন বোন বলে ডাকতেন সবার সামনে। এবং বলতেন আল্লাহ আমার একটি বোন উপর থেকে পাঠিয়েছেন। এভাবে অনেক বছর যাওয়ার পর আস্তে আস্তে তার বানানো বোনটি তার হাজবেন্ডের সাথে সম্পর্ক করে ফেলেছে। যদিও আমার মামী শাশুড়ি প্রথমে বুঝতে পারে নাই। পরে যখন বুঝতে পারলো বোনে বোনে সম্পর্ক নষ্ট হতে লাগলো। এভাবে কয়েক বছর তাদের সম্পর্ক খারাপ যেতে লাগলো। যদিও তার বোনটি বলতেছে সম্পূর্ণ কথা মিথ্যে। তোমার হাজবেন্ড আমার ভাই তার সাথে আমার কোন সম্পর্ক নাই।

এরকম বলল মহিলাটি আমার মামি শাশুড়িকে। ওই মহিলাটি তার একটি মেয়ে বিয়ে দিয়ে দিলেন অন্য জায়গাতে। যদি ওই মহিলার হাসবেন্ড বিদেশ থাকে। এবং আমার মামা শ্বশুরের ছেলে মেয়েও বড় হয়ে গেল। হঠাৎ করে কি কারনে আমার মামা শ্বশুর ওই মহিলাটিকে বিয়ে করে ফেলেছেন। প্রথমে কয়েক মাস সম্পর্কটি গোপন ছিল বিয়ের। পরে জানাজানি হওয়ার পর তাদের মুখের বোন দুটির সম্পর্ক নষ্ট হয়ে গেল। এক সময় একজনের জন্য একজন কত আন্তরিকতা ছিল। এখন দুইজন দুই জায়গার বাসিন্দা হয়ে গেল।

তবে আমার শাশুড়ি বলেছে তার ভাইয়ের ওয়াইফ নাকি এখন ওই মহিলার নামও শুনতে পারে না। তবে এই মহিলার কারণে আমার মামি শাশুড়ির সুখের ঘর ভেঙে তছনছ হয়ে গেল। বলতে গেলে আমার মামি শাশুড়ির ঘরে সুখ নেই বললেই চলে এখন। আসলে কিছু কিছু কারণে সুখের সংসারে অশান্তি নেমে আসে। আমার শাশুড়ি আরো বলতেছে আমরা কখনো গেলে আমার ভাইয়ের ওয়াইফ আমাদেরকে তেমন খেয়াল করতেন না। এবং আমার শাশুড়ি যখন বাবার বাড়িতে যেত তখন ওই মহিলাটি আসতো।

আসলে কিছু কিছু মানুষ কখনো রক্তের মানুষের সম্পর্ক নিতে পারে না। এই মহিলাটিকে বোন বানিয়ে আমার মামী শাশুড়ি অনেক অহংকার করেছে। অথচ ওই মহিলার কারণে তার সংসার একদম নষ্ট হয়ে গেল। যদিও এখন এই মহিলাটি আমার মামা শ্বশুরের সংসার করতেছে। আর ওই মহিলাটির কথা আমার মামি শাশুড়ির ঘরে কেউ শুনতে পারে না। আসলে পর কখনো আপন হয় না। আর কাউকে নিজের বোন বা ভাই বানালে কখনো আপন করতে পারে না। এই হচ্ছে আমার শাশুড়ির মুখ থেকে শোনা বাস্তব একটি ঘটনা।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 2 years ago 

পর কখনো আপন হয় না তবে কিছু কিছু ক্ষেত্রে পরকে আপন করে নিতে হয় বেঁচে থাকার তাগিদে জীবন ধারণের তাগিদে, তবে সেই মানুষ অবশ্যই মনের মত হতে হবে। তবে যাই হোক সুন্দর একটা বিষয় নিয়ে আপনার আলোচনা দেখে ভালো লাগলো, বেশ কিছু সম্পর্কে ধারণাও পেয়ে গেলাম।

 2 years ago 

মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

একদমই ঠিক বলেছেন আপনি রক্তের সম্পর্কের সাথে সব সম্পর্ক বৃথা।পাতানো বোনের কারণে ননদদেরকে দেখতে পারতেন না আর শেষমেশ ঐ পাতানো বোনেই আপনার মামী শ্বাশুড়ির সুখের সংসার তছনছ করে দিলেন। আসলে বেশি অহংকার করলে সৃষ্টি কর্তা কোন না কোন ভাবে প্রতিশোধ নেন। ধন্যবাদ পোস্টটি আমাদের সঙ্গে ভাগ করে নেয়ার জন্য।

 2 years ago 

এটি একদম ঠিক বলেছেন সম্পর্কে বোন বানানোর কারণে তা সুখের সংসার নষ্ট হয়ে গেল। গল্পটি পড়ে মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার মামি শাশুড়ি চাইলেই তো তার ননদদের বোন বানাতে পারতো। এর চেয়ে বরং সম্পর্ক আরো ভালো হতো। তিনি তা না করে বাইরের একটি মহিলাকে বোন বানিয়ে নিজের সংসারে এরকম বিপদ ডেকে আনলো। যে কিনা তার হাজবেন্ডকেই নিয়ে গেল। আপনার মামি শাশুড়ি অহংকারের কারণেই এই পতন ঘটেছে। তারপরও উনার জন্য খারাপ লাগছে। তিনি বিশ্বাসের মর্যাদা পেল না।

 2 years ago 

হ্যাঁ আমি শুনেছি আমার মামির শাশুড়ি নাকি অনেক অহংকারী। তার এই অহংকারের কারণে আজ এই অবস্থা। তবে আপনার মন্তব্য শুনে খুব ভালো লাগলো।

 2 years ago 

এটি ঠিক বলেছেন পর কখনো আপন হয় না। আসলে মহিলাটি অন্য মহিলাকে তার বোন বানিয়েছে। এবং এই বোনের সম্পর্ক নিয়ে সে অনেক বড় অহংকার করেছে। আর এই বোনের কারণে লাস্ট পর্যন্ত তার সুখের ঘরে অশান্তি সৃষ্টি হয়েছে। কিছু কিছু মহিলার কারণে অনেক সময় সম্পর্ক নষ্ট হয়ে যায়। আর রক্তের সম্পর্ক মানুষ কখনো এত বড় গাদ্দারি করে না। তবে আপনার গল্পটি পড়ে বেশ ভালই লাগলো।

 2 years ago 

হ্যাঁ এই মহিলার কারণে তার সুখের ঘরে অশান্তি হয়েছে। আপনার সুন্দর মন্তব্য শুনে অনেক ভালো লাগলো তাই ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.087
BTC 60250.37
ETH 1580.64
USDT 1.00
SBD 0.42