গল্প :- শশুরের সাথে ঘটে যাওয়া মজার ঘটনা।

in আমার বাংলা ব্লগ3 years ago

Blue Paint & Paper Sales Ad Instagram Post_20230909_195246_0000.jpg

ক্যানভা দিয়ে তৈরি,

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমাদের আশেপাশে প্রায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটে থাকে। যেই ঘটনা গুলো অনেক সময় শিক্ষনীয় হয়ে থাকে। কখনো কখনো দুর্ঘটনা, আবার কখনো মর্মান্তিক ঘটনা। এজন্য আজকে আবার ও একটা কাহিনী নিয়ে হাজির হলাম। আশা করি আমার লেখাটা পড়ে আপনাদের ভালো লাগবে।

আজকে আমি আপনাদের মাঝে খুব মজার একটি ঘটনা শেয়ার করব। ঘটনাটি হচ্ছে আমার শশুরের সাথে। আমার শ্বশুর অতিরিক্ত বয়স্ক লোক। তাই সে বাড়িতে বসে থাকে। যদিও আমার হাজব্যান্ড মাদ্রাসা থেকে বাড়িতে আসে তখন তাকে বাহিরে নিয়ে যায় ঘুরানোর জন্য। এবং সকাল বিকাল আমি ঘরে নাস্তা বানাই প্রথমে তাকে দিই নাস্তাগুলো খাওয়ার জন্য। তবে আমার শাশুড়ি আছে সেও বয়স্ক। শশুর শাশুড়ি দুইজন আমাদের সাথে থাকে। আমার শ্বশুর-শাশুড়ি বলেছে যত দিন বাঁচবে সে আমার হাজবেন্ডের সাথে থাকবে।

এই কারণে আমার শ্বশুর-শাশুড়ি আমাদের সাথে রয়েছে। কিছুদিন আগে আমি দুপুর বেলা কচু এবং মাংস দিয়ে তরকারি রান্না করেছি। রান্না করার সময় আমার শশুর আমাকে জিজ্ঞেস করতে লাগলো কি রান্না করতেছি। তখন আমি তাকে বললাম কচু এবং মাংস দিয়ে রান্না করতেছি। এবং আমার শ্বশুরকে আমি জিজ্ঞেস করলাম তরকারি রান্না হলে খাবে কিনা। সে আমাকে বলল রান্না হলে তাকে দেওয়ার জন্য সেই খাবে। কিছুক্ষণ পরে আমার হাজব্যান্ড আমাকে মোবাইলে কল করে বলল মাদ্রাস থেকে আসার সময় কি নিয়ে আসবে খাওয়ার জন্য।

তখন আমি তাকে বললাম ছোট চানাচুর গুলো নিয়ে আসার জন্য। যদিও আমার হাজবেন্ড আসার সময় কিছু না কিছু আমাদের জন্য নিয়ে আসে খাওয়ার জন্য। সেই দিন আমি ছোট চানাছুরের কথা বললাম। এবং কিছুক্ষণের মধ্যে আমার হাজবেন্ড ও বাড়িতে চলে আসলেন। এমন সময় আমি আমার শ্বশুরকে মাংস এবং কচু দিয়ে তরকারি রান্না করা এক প্লেট তরকারি দিলাম। এমন সময় আমার হাজব্যান্ড ও আমার শ্বশুরকে একটি চানাচুর পাইকেট কেটে দিলেন। চানাচুর বাইকের একটি টেবিলের উপর রেখে সেই তরকারি গুলো খাচ্ছে।

তরকারিগুলো খাওয়ার সময় হঠাৎ করে মুখ দিয়ে নাকের মধ্যে তরকারি ঝুল উঠে গেল। এমন সময় আমার হাজব্যান্ড তাড়াতাড়ি এসে তার মাথাটি এবং বুক সুন্দর করে মালিশ করে দিলেন। এরপর বিছনার মধ্যে তাকে ছুয়ে দিলেন। ওই সময় আমি চিন্তা করলাম চানাচুর প্যাকেটটি যখন খুলে ফেলেছে তখন নষ্ট হয়ে যাবে। তখন আমি ওই চানাচুর পাইকারটির চলাচুর গুলো খেয়ে ফেললাম। খাওয়ার দুই মিনিট পর আমার শ্বশুর বলতেছে চানাচুর গুলো কই সে এগুলো খাবে।

তখন আমি হাসতে হাসতে অবাক হয়ে গেলাম। কারণ চানাচুর গুলো আমি খেয়ে ফেলেছি। এরপর আমি আমার শ্বশুরকে না বুঝার মত করে আমি বলতেছি চানাচুরগুলো আমি রেখেছি আপনাকে এনে দিতেছি। যদিও আমার হাজব্যান্ড আসার সময় এরকম ছোট ১০ টি চানাচুর পাইকেট এনেছে। পরে আমি অন্য একটি চানাচুর প্যাকেট কেটে তাকে দিলাম খাওয়ার জন্য। সত্যি বলতে কথাটি মনে পড়লে আমার খুব হাসি আসে। আমি মনে করলাম চানাচুর গুলো নষ্ট হয়ে যাবে এই কারণে খেয়ে ফেললাম। এই ঘটনাটি আমার কাছে খুব মজার মনে হল তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি পোস্টটি পড়ে আপনাদের অনেক ভালো লাগবে।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

আসলেই এই ঘটনাটা কিন্তু অনেক মজার ছিল। আমি তো শেষের দিকে পড়ার সময় হাসতে হাসতে শেষ। নষ্ট হয়ে যাবে বলে আপনি খেয়ে ফেলেছিলেন, কিন্তু আপনার শশুর কিছুক্ষণ পরে চানাচুর গুলো খাবে বলেছিল। আমি তো ভাবছি ওই মুহূর্তে আপনার অবস্থা এবং মনের ভেতর কিরকমটা হয়েছিল। অনেক সুন্দর করে গল্পটা আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো।

 3 years ago 

সত্যি ওই দিনের ঘটনা আমার অনেকদিন মনে থাকবে। সুন্দর করে পড়ে মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

সত্যি আপু আপনার শশুরের সাথে ঘটনা পড়ে অনেক ভালো লাগল। আসলে আপু বয়স্ক মানুষেরা এমনি হয়। তারা চায়না কোন কিছু ফেলে দেওয়া হোক।তবে আপনি খেয়েছেন সেটা উনি জানলে হয়তো কিছু বলতো না।যাইহোক আপু গল্পটা অনেক মজার ছিল। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ঐদিন আমার হাজব্যান্ড অনেকগুলো ছোট ছোট চানাচুর প্যাকেট আনছে। এই কারণে আমি পরে তাকে অন্য একটি চানাচুর এর প্যাকেট দিয়েছে। আপনার মন্তব্য শুনে ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অনেক মজার একটা ঘটনা লিখেছেন দেখছি আজকে। মজার ঘটনাটা পড়ে হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে গিয়েছে। আসলে আমাদের সবার সাথে এরকম কিছু ঘটনা ঘটে যেগুলো নিজেরা মনে করে নিজেরাই হাসি। তেমনি আপনিও এরকমটা করেছিলেন। ভাগ্যিস চানাচুর আরও ছিল, না হলে আপনার শ্বশুরকে কি দিতেন আমি তো তা ভাবছি। আর তখন ওনাকে কি বলতেন?

 3 years ago 

সত্যি ওই দিন চানাচুর প্যাকেট যদি না থাকতো আর আমি তাকে কি বলতাম নিজেও জানিনা। আমার হাজব্যান্ড অনেকগুলো ছোট চানাচুর প্যাকেট আনার কারণে ভালোই হলো।

 3 years ago 

আসলে অনেক মজার ঘটনা লিখেছেন। মজার ঘটনাটি পড়ে আমার কাছে খুব ভালো লেগেছে। যে চানাচুরের প্যাকেট আপনি নষ্ট হয়ে যাবে মনে করে খেয়ে ফেলেছেন। কিন্তু কিছুক্ষণ পর আপনার শ্বশুর চানাচুর খাওয়ার জন্য চেয়েছিল। ভাগ্য ভালো চানাচুর আরো ছিল। না হলে বিষয়টি আরো মজার হত। মজার একটি ঘটনা শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

ওই দিনের কথা মনে পড়লে আমার এখনো হাসি আসে। আসলে কিছু কিছু ঘটনা অনেকদিন পর্যন্ত মনে থাকে। ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর করে মন্তব্য করেছেন ।

 3 years ago 

বয়স্ক মানুষ যেহেতু এখন অনেক কিছুই খেতে ইচ্ছে করতে পারে। যদিও এই বয়সে চানাচুর খাওয়া বেশ ক্ষতিকর বটে। তবে বিষয়টা ভেবে ভীষণ হাসি পেয়েছে। চানাচুর ঘরে না থাকলে তো বিপদে পড়ে যেতেন। সবসময় বেশি বেশি চানাচুর এনে রাখবেন বাসায় 😂। যাইহোক এমন বিনোদন মূলক একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 62921.37
ETH 1741.53
USDT 1.00
SBD 0.39