গল্প:- কিছু মায়ের কারণে মেয়েদের সংসার নষ্ট হয়। (প্রথম পর্ব)
ক্যানভা দিয়ে তৈরি,
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমাদের আশেপাশে প্রায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটে থাকে। যেই ঘটনা গুলো অনেক সময় শিক্ষনীয় হয়ে থাকে। কখনো কখনো দুর্ঘটনা, আবার কখনো মর্মান্তিক ঘটনা। এজন্য আজকে আবার ও একটা কাহিনী নিয়ে হাজির হলাম। আশা করি আমার লেখাটা পড়ে আপনাদের ভালো লাগবে।
আজকে আমি আপনাদের মাঝে বাস্তব একটি ঘটনা শেয়ার করব। ঘটনাটি হচ্ছে আমার হাজবেন্ডের এক বন্ধুর ঘটনা। আপনারা হয়তো অনেকে জানেন আমার হাজব্যান্ড আগে বিদেশ ছিলেন। তার সাথে পাশের এলাকায় একটি লোক থাকতেন। ওই লোকটি বিদেশ থেকে আসার সময় আমার হাজব্যান্ড কিছু
জিনিস দিয়েছেন। লোকটি বাড়িতে আসার পর আমার হাজবেন্ডের জিনিসগুলো আনার জন্য কাকে পাঠাবে। কারন আমার শ্বশুর অনেক বছর ধরে অসুস্থ।
এই কারণে আমার শশুর তার বন্ধু গোলাপ মাওলাকে বলল সামানগুলো এনে দেওয়ার জন্য তাদের বাড়ি থেকে। এরপর মাওলা ভাই জিনিসগুলো আনার জন্য গেলেন। ওখানে যাওয়ার পর আমার হাজবেন্ডের সাথে যে লোকটি থাকে তার সাথে দেখা করে কথাবার্তা বলেন। কিন্তু লোকটি বয়স্ক আমার হাজব্যান্ড তাকে মামা ডাকে। ওই সময় তার একটি মেয়ে ছিল বিয়ের বয়সী। মাওলা ভাই দেখে ওই মেয়েটিকে পছন্দ করলেন। ওই সময় মাওলা ভাইয়ের জন্য বিয়ের জন্য পাত্রী দেখতেছে। তখন বাড়িতে এসে মাওলা ভাই তার ফ্যামিলিকে বললেন মেয়েটি তার পছন্দ হয়েছে।
এদিকে মাওলা ভাই ওবিদেশ থাকেন ওমানে। এরপর মাওলা ভাইয়ের ফ্যামিলি মেয়েটিকে গিয়ে দেখলেন। এবং তাদের পছন্দ হলো। মেয়েটি একদম সুন্দর ছিল। আর মাওলা ভাই হালকা কালো ছিল। এদিকে দুই ফ্যামিলি কথা বলে মেয়েটির সাথে মাওলা ভাইয়ের বিয়ে ঠিক করলেন। দিন তারিখ দেখে তাদের বিয়ে হয়ে গেল। যখন মাওলা ভাই দেশে ছিলেন তখন মেয়েটি সবসময় মাওলা ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করতেন। কারণ তার ওয়াইফের আগে অন্য একটি ছেলের সাথে সম্পর্ক ছিল।
যদিও সম্পর্কটি বাড়ির পাশে একটি ছেলের সাথে ছিল। বিয়ের আগে মাওলা ভাইয়ের ওয়াইফ তার মাকে এবং ফ্যামিলিকে বলেছে। কিন্তু দুই ফ্যামিলি কেউ রাজি হয়নি। মাওলা ভাই বিয়ের তিন মাস পর যখন বিদেশ চলে গেলেন। তখন মাওলা ভাইয়ের ওয়াইফ আগের প্রেমিকের সাথে আবার কথাবার্তা বলে বিভিন্ন জায়গাতে ঘুরতে যায়। এই কথাগুলো যখন মাওলা ভাই শুনে তার শাশুড়িকে বললেন। এবং তার শাশুড়ি কোন বিচার করে নাই।
এবং মাওলা ভাইকে আরো খারাপ ভাষা ব্যবহার করলেন। এদিকে তার শাশুড়ি চিন্তা করলেন মেয়েটি তার স্বামীকে পছন্দ করে না। যদি প্রেমিকের সাথে বিয়ে হয়ে যায় তাহলে ভালো হবে। এরকম চিন্তা করলেন মাওলা ভাইয়ের শাশুড়ি। কিছু মাস যাওয়ার পর মাওলা ভাইয়ের ওয়াইফ তাকে ডিভোর্স লেঠার পাঠিয়ে দিলেন। এর কিছুদিন পর মাওলা ভাইয়ের শাশুড়ি তার ওয়াইফকে ওই ছেলের সাথে চুরি করে কোর্টে গিয়ে বিয়ে দিয়ে দিলেন। এদিকে যে ছেলের সাথে মাওলা ভাইয়ের ওয়াইফের বিয়ে হয়েছে। পরবর্তীতে কি হয়েছে তা নিয়ে আরেকটি পোস্ট আপনাদের মাঝে হাজির করব। আশা করি আজকের পর্ব ভাল লাগবে।( চলবে )
আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।
https://twitter.com/bdwomen2/status/1684161058087530501?t=VJwId_bBOLudWs0QGbvWjw&s=19
কিছু কিছু মায়ের কারণে মেয়েদের সংসার গুলো একদম তছনছ হয়ে যায়। যদিও মাওলার ওয়াইফ এবং শাশুড়ি আগে চিন্তা করতেন তাহলে আজকে এই পরিস্থিতিতে আসতো না। যারা প্রথম স্বামীকে দাম দেয় না পরে তারা অন্য কোথাও নিজে দাম পাই না। আর মাওলার শাশুড়ি যদি প্রথমে তার মেয়েকে ধমক দিয়ে কন্ট্রোলে রাখতেন তাহলে আজকে তার দ্বিতীয় বিয়ে হত না। দেখা যাক পরের পর্বে কি ঘটে সে অপেক্ষায় রইলাম। পোস্টটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
ঠিক বলেছেন প্রথম স্বামীকে যদি স্ত্রী দাম না দেয়। তার সংসার নষ্ট হয়ে অন্য সংসারে গেলে তার আর কোন দাম থাকে না। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।
এটি একদম ঠিক কিছু কিছু মায়ের কারণে মেয়েদের সংসার ভেঙ্গে চুরমার হয়ে যায়। আপনার মাওলা ভাইয়ের শাশুড়ি যদি তার মেয়েকে একটু শাসন করতো তাহলে হয়তো আপনার মাওলা ভাইয়ের সাথে তার স্ত্রীর ছাড়াছাড়ি হতো না। আপনার মাওলা ভাইয়ের স্ত্রীকে লুকিয়ে বিয়ে দেওয়ার পর কি ঘটলো তা জানার অপেক্ষায় রইলাম।
সুন্দর মন্তব্য করাই আপনাকে ধন্যবাদ। পরের পর্বের জন্য অপেক্ষায় থাকেন। সম্পূর্ণ ঘটনা জানতে পারবেন।
আসলে বর্তমানে আমাদের সমাজে এমন অহরহ ঘটনা ঘটছে যারা প্রেম করছে এক জায়গায় বিয়ে করছে আরেক জায়গায়। যার কারণে সংসারে অশান্তি ঘটছে। মাওলা ভাইয়ের বউ আগের প্রেমিকার সাথে চলে গিয়ে তার মায়ের সাহায্যে বিয়ে করে ফেলেছে। এদিকে ডিভোর্স লেটার ও পাঠিয়ে দিয়েছে। এতে করে নিশ্চয়ই মাওলা ভাইয়ের জীবনে দুর্যয় নেমে এসেছে। পরবর্তী পর্বের জন্য অপেক্ষায় রইলাম।
অনেক মেয়ে আছে প্রেম করে এক জায়গা বিয়ে হয় অন্য জায়গাতে। পরে তাদের সংসারে অনেক অশান্তি হয়। অসাধারণ মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।
আজকে আপনি বেশ গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে লিখেছেন আপু।এই কথাটি সত্য আসলেই।আমিও দেখেছি অনেক জায়গায় এরকম।টপিকটি বেশ ভালো ছিল ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপনাকে স্বাভাবিক মন্তব্য করার জন্য।
অনেক সুন্দর উদাহরণ দিয়ে আপনি গল্প শেয়ার করলেন অনেক শিক্ষনীয় একটি পোস্ট ছিল আজকের। আসলে কিছু কিছু মায়েরা আছেন যারা মেয়েদের সংসার ভাঙতে দায়বদ্ধ থাকেন। এই ধরনের মাদের কারণে মেয়েরা সুখী হতে পারে না সংসার জগতে। মায়ের কারণে আজকে মেয়ের এই দশা। গল্পটি পড়ে অনেক কিছু জানতে পেরেছি খুব ভালো লাগলো ধন্যবাদ।
মাওলার ওয়াইফের বাবা বিদেশ থাকতো। যদি তার মা তাকে শাসন করত তাহলে এই সমস্যা হতো না। অনেক অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।