ছিনতাই করার গল্প ।

in আমার বাংলা ব্লগ3 years ago

সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আমার বাংলা ব্লগের দ্বিতীয় বর্ষ উদযাপন উপলক্ষে। আজকে আমি আপনাদের সাথে এমন একটি গল্প শেয়ার করব সেটি হচ্ছে অভিনব কায়দায় ছিনতাই করার একটি গল্প। এটি একটি বাস্তব গল্প যেটি আমার কাছের একজন লোকের সাথে ঘটেছিল।

B612_20230613_233301_949.jpg

অল্প কিছুদিন আগের ঘটনা। আমার দুঃসম্পর্কের একজন ফুফু উনি ফেনী থেকে দাগনভূঞা উপজেলার দিকে আসলো। দাগনভূঞা উপজেলায় এসে উনি উনার বিভিন্ন কাজকর্ম সেরে নিল। যেহেতু উনাদের গ্রাম এবং আমাদের গ্রাম একই গ্রাম। উনার মোবাইলে বিকাশ একাউন্টের মধ্যে কিছু টাকা ছিল। পরবর্তীতে উনি টাকাগুলি তোলার জন্য আমার দোকানে আসবে চিন্তা ভাবনা করল। উনি বাজারের একটি মার্কেট পার হয়ে আমার দোকানে আসার জন্য রওনা দিল।

তিনি যখন মার্কেট পার হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল ঠিক তখনই দুজন ব্যক্তি হঠাৎ করে তার পাশে আসলো এসে দাঁড়ালো। উনি যেখানে ছিল সেখানে আশেপাশে অনেক মানুষ ছিল এবং উনার পাশে ওই দুজন ব্যক্তি ছিল। ওই দুজন ব্যক্তির মধ্যে একজন উনাকে বলল আপনার কাছে একজন ব্যক্তি ৫০০০ টাকা পাঠিয়েছে আপনি একটু দাঁড়ান আপনাকে আমরা পাঁচ হাজার টাকা দিব। আপনি আপনার হাতটা দেন আমি একটি পাথর দিতেছি এটি হাতের মধ্যে রাখেন। এবং আপনার পায়ের নিচ থেকে একটি পাথর বের করুন।

এই কথাগুলি বলতে বলতে তারা এক ধরনের পাউডার তার নাকের মধ্যে দিয়ে দিল। যখনই তার নিঃশ্বাসের মধ্যে দিয়ে পাউডার গুলি প্রবেশ করল তখনই তার মস্তিষ্ক এলোমেলো হয়ে গেল। এরপর ওই দুজন ব্যক্তি উনার হাতে যে টাকাগুলো ছিল সেগুলো নিয়ে নিল এবং উনার ব্যাগের মধ্য থেকে অনেকগুলি টাকা নিয়ে নিল সর্বশেষ ওনার গলার মধ্যে যে স্বর্ণের চেইন সেটিও নিয়ে গেল। উনি শুধু তাকিয়ে দেখতেছে এবং উনারা যা বলতেছে সে অনুসারে সব দিয়ে দিচ্ছে।

পরবর্তী যখন সবগুলি নিয়ে চলে গেল তারা অল্প কিছুক্ষণ পরেই ওনার মস্তিষ্ক ঠিক হলো এবং উনি আফসোস করতে লাগলো। পরবর্তীতে উনি সেখান থেকে তাড়াতাড়ি করে আমার প্রতিষ্ঠানের দিকে আসলো এবং আমার দোকান থেকে বিকাশ একাউন্টের টাকা গুলি তুলে এবং আমাকে সম্পূর্ণ ঘটনা খুলে বলল। এবং আমি তাড়াতাড়ি উনাকে সান্তনা দিলাম এবং একটি গাড়ি নিয়ে উনাকে বাড়িতে পাঠিয়ে দিলাম। এটি ছিল একটি বাস্তব ঘটনা অল্প কিছুদিন আগে যেটি ঘটেছিল। আশা করছি আপনাদের কাছে আমার এই গল্পটি ভালো লাগবে। এই গল্প থেকে অনেক কিছু শেখার আছে আশা করছি আপনারা ভবিষ্যৎ জীবনে সচেতন ভাবে চলাফেরা করবেন ধন্যবাদ সবাইকে।

পোস্ট বিবরণ

শ্রেণীজেনারেল
ফটোগ্রাফার@ahp93
ডিভাইসPoco X3-Pro
লোকেশনবাংলাদেশ

আমার পরিচয়

images (9).jpeg

আমার নাম এমরান হোসেন পাটোয়ারী। আমার স্টিমিট অ্যাকাউন্ট @ahp93। আমি ডিসেম্বর 2022 থেকে Steemit ব্যবহার করছি। আমি ভ্রমণ এবং ফটোগ্রাফি পছন্দ করি। আমি কাজের ব্যস্ততার মাঝে যখনই সময় পাই ভ্রমণ করি। আমি তথ্য প্রযুক্তিতে খুব আগ্রহী। আমি প্রযুক্তি সম্পর্কে আরও জানতে চাই এবং আমি প্রযুক্তি সম্পর্কে শেখাতে চাই।


IMG-20221013-WA0015.jpg

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

আমাদের আশেপাশে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়। বাংলাদেশের অনেক জায়গায় অসাধু কিছু লোক রয়েছে যারা এ ধরনের কাজগুলো করে থাকে। মানুষকে ঠকানোই যেন তাদের পেশা। মহিলাটির জন্য খারাপ লাগতেছে। এদের বিচার ও সৃষ্টিকর্তা করবে একদিন।

 3 years ago 

এসব প্রতারণা গুলো এখন সব জায়গাতে হচ্ছে। কি যেন এক পাউডার আছে এগুলো দিয়ে মানুষের নাকের মধ্যে গেলে সাথে সাথে সেই তার হিতাহিত জ্ঞান থাকে না। আসলে আপনার দোর সম্পর্কের আত্মীয়র জন্য খারাপ লাগলো। কিছুদিন আগে আমাদের এক আত্মীয়ের সাথে এরকম ঘটনা হয়েছিল। তারও গলার সেন এবং কিছু নগদ টাকা নিয়ে গেল। তবে আশেপাশের লোকগুলো টের ফেলে হয়তো বা ভালো হতো। তবে চোরগুলো অনেক চালাক। যেমন আপনা আত্মীয় থেকে দুইজন মিলে সব নিয়ে গেল। সত্যি বলতে আপনার আত্মীয়কে সান্তনার দাওয়া ছাড়া আর কিছুই নেই। আল্লাহ তাকে ধৈর্য ধরার তৌফিক দান করুক।

 3 years ago 

ভাইয়া এই ধরনের সিনতাই এখন সব জায়গাতে কম বেশি হচ্ছে। বিভিন্ন কৌশল করে মানুষের থেকে ছিনতাই করে থাকে। আপনার আত্মীয় থেকে কৌশলে এক ধরনের পাউডার দিয়ে এগুলো ঘ্রাণ নিলে আর কিছুই হুঁশ থাকে না। তারা যা বলবে তাই করে। আমাদের বাড়ি তো এরকম একটা ঘটনা হয়েছে। তবে আমাদের বাড়ির ঘটনাটি মহিলারা করেছে। আপনার আত্মীয়র সাথে পুরুষ লোকে করল। আর এইসব লোক গুলো খুব সহজে দারাও খায় না। সবাইকে যেন আপদ বিপদ থেকে রক্ষা করে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64212.21
ETH 1845.19
USDT 1.00
SBD 0.38