বর্ষাকালে মাছ ধরার গল্প।

in আমার বাংলা ব্লগ3 years ago

সবাইকে কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আমি আপনাদের সবার মাঝে আরো নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজকে আমার পোষ্টের আলোচ্য বিষয় হচ্ছে বর্ষাকালে মাছ ধরার গল্প। কোন এক সময় বর্ষাকালে বিভিন্ন সময় মাছ ধরতাম সেই গল্পটি আজকে আপনাদের সবার মাঝে শেয়ার করতেছি। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে।

IMG-20230717-WA0116.jpg

অনেক আগের ঘটনা যখন বৃষ্টির দিন ছিল তখন গ্রামগঞ্জে বিভিন্ন জায়গায় মাছ ধরতে যেতাম। তখন আমি শুধু একা নয় আমার সাথে আরো অনেকজনই যেত। বর্তমানে এ সময়ে এই মুহূর্তগুলি পাওয়াটা খুবই কষ্টকর। কারণ এই প্রযুক্তিময় দুনিয়ায় সবাই প্রযুক্তি নিয়ে ব্যস্ত। অনেকেই মোবাইল নিয়ে, সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটের মাঝে ডুবে থাকে সার্বক্ষণিক। অনেকে গেমস নিয়ে সার্বক্ষণিক ব্যস্ত থাকে যার কারণে আগের মত এই মুহূর্তগুলি এখন আর দেখা যায় না।

আমরা আমাদের গ্রামের অনেকজন একসাথে মাছ ধরার জন্য বের হতাম। যখন বৃষ্টি হত তখন বিভিন্ন পুকুর পাড়ে গিয়ে দেখতাম কোথাও থেকে মাছ উঠতেছে কিনা। আবার কোন সময় জমিতে গিয়ে দেখতাম কোন মাছ দেখা যাচ্ছে কিনা। খাল বিল থেকে কোন মাছ জমিতে উঠতেছে কিনা এগুলি সব সময় লক্ষ্য করতাম। পরবর্তীতে দেখামাত্রই মাছগুলো ধরে নিতাম। তখনকার সময় গ্রামের অনেক মানুষ এভাবে মাছ ধরতেন। কেউ খালের মধ্যে, কেউ পুকুরের মধ্যে, কেউ জমির মধ্যে ও বিভিন্ন জায়গায় মাছ ধরা নিয়ে সবাই ব্যস্ত থাকতো।

বর্তমান প্রেক্ষাপটে সেই অতীতের মুহূর্ত গুলোকে অনেক বেশি মিস করি। এখন আর আগের মত মাছ ধরার সময় হয় না এখন নিজস্ব কর্ম জীবনে সব সময় ব্যস্ত থাকি। তবে ওই সময়ের মুহূর্তগুলো ছিল অসাধারণ। যেটি হয়তো আর কখনো পাওয়া সম্ভব হবে না। এই ছিল আমার বর্ষাকালে মাছ ধরার গল্প। আপনাদের সবার কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন। আমার এই পোস্ট ভিজিট করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।

পোস্ট বিবরণ

শ্রেণীজেনারেল
ফটোগ্রাফার@ahp93
ডিভাইসPoco X3-Pro
লোকেশনবাংলাদেশ

আমার পরিচয়

images (9).jpeg

আমার নাম এমরান হোসেন পাটোয়ারী। আমার স্টিমিট অ্যাকাউন্ট @ahp93। আমি ডিসেম্বর 2022 থেকে Steemit ব্যবহার করছি। আমি ভ্রমণ এবং ফটোগ্রাফি পছন্দ করি। আমি কাজের ব্যস্ততার মাঝে যখনই সময় পাই ভ্রমণ করি। আমি তথ্য প্রযুক্তিতে খুব আগ্রহী। আমি প্রযুক্তি সম্পর্কে আরও জানতে চাই এবং আমি প্রযুক্তি সম্পর্কে শেখাতে চাই।


IMG-20221013-WA0015.jpg

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

আশা করি ভাইয়া ভালো আছেন? আসলে বর্ষাকালে মাছ ধরার অনুভূতি সত্যি খুব দুর্দান্ত হয়ে থাকে। আপনার গল্প পড়ে আমরা মাছ ধরার কথা মনে পড়ে গেলো ‌। মাছ ধরতে কি যে আনন্দ তা আসলে বলে বুঝানো সম্ভব নয়। মাছ ধরার অনুভূতি গুলো এখনো মনে পড়লে বেশ ভালোই লাগে‌। মাছ ধরার চমৎকার অনুভূতি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

আগে তাহলে এক বন্ধুকে নিয়ে বৃষ্টি হলে মাছ ধরতে যেতেন। তবে ঠিক বলেছেন এখন প্রযুক্তির যুগ সবাই মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। তবে আমরাও ছোট থাকতে বৃষ্টি হলে বাইরে এবং পুকুরের পারে যেতাম মাছ আছে কিনা দেখতাম। হালকা বৃষ্টি হলে জমিতে খাল বিল ও মাছ পাওয়া যেত আগে। তবে এখন সেগুলো অতীত সেই অতীত মনে পড়লে সত্যিই অনেক কিছু মনে পড়ে যায়। আপনার মাছ ধরার অনুভূতি পড়ে অনেক ভালো লাগলো।

 3 years ago 

আসলে আগে বেশিরভাগ মানুষকে দেখা যেত বিভিন্ন পদ্ধতিতে খাল বিল, পুকুরে অথবা জমিতে মাছ ধরতে। তবে এখন এইসব কিছুর প্রচলন অনেক কমে গিয়েছে এটা সত্যি। এখন তো এরকম করে মাছ ধরতে কাউকেই একেবারে দেখা যায় না। এখন বেশিরভাগ মানুষ মোবাইল নিয়ে বসে থাকে। অনেকেই তো রয়েছে ঘর থেকেও বের হয় না। যাইহোক মাছ ধরার গল্পটা শেয়ার করলেন দেখে ভালো লেগেছে।

 3 years ago 

বর্ষাকালে মাছ ধরার অনেক স্মৃতি আমার জীবনেও জড়িয়ে রয়েছে ভাইয়া। ছোটবেলায় সবাই মিলে বের হয়ে কতই না মাছ ধরতাম আগে। তবে এখন সেই অনুভূতি একেবারে নেই বললে চলে। বর্ষার সময় মাঝে মাঝেই সেই অনুভূতিগুলো মনে পড়ে। আপনাদের মত আমরা সবাই একসাথে হয়ে মাছ ধরতে বের হতাম। আমি তো খুবই পছন্দ করি মাছ ধরতে। আর যদি হয় বর্ষাকালে তাহলে তো কোন কথা নেই। আমার স্মৃতিগুলো মনে পড়ে গিয়েছে আপনার এই পোস্ট পড়ে।

 3 years ago 

বর্ষাকালে মাছ ধরার এরকম অনেক স্মৃতি আমার ও আছে। বৃষ্টি এবং হালকা বিজলী হলে আমরা চাচাতো ভাই জ্যাঠাতো ভাই কয়জন মিলে মাছ ধরতে যেতাম। আপনার মত আমরা কুকুরের পারে এবং জমিতে মাছ ধরার চেষ্টা করতাম। আপনার পোস্টটি পড়ে ছোটকালের স্মৃতি মনে পড়ে গেল। অনেক সুন্দর করে পোস্টটি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আমার জীবনে মাছ ধরার হিস্টরি অনেক রয়েছে ভাইজান। আপনি আজকে বর্ষার সময় মাছ ধরা দারুন একটি গল্প উপস্থাপন করেছেন। ভালো লাগলো এই গল্পটি পড়ে। আপনার জীবনের দারুন একটা মুহূর্ত জানতে পারলাম পোস্টের মধ্যে থেকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64603.72
ETH 1877.42
USDT 1.00
SBD 0.38