"নীল অপরাজিতা ফুল থেকে সাদা অপরাজিতা ফুল হয়ে ওঠার গল্প"
নমস্কার
নীল অপরাজিতা ফুল থেকে সাদা অপরাজিতা ফুল হয়ে ওঠার গল্প:
বন্ধুরা,প্রতিনিয়ত আমি ভিন্ন ভিন্ন পোষ্ট করতে পছন্দ করি।তেমনি আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সম্পূর্ণ ভিন্নধর্মী একটি পোস্ট নিয়ে।আজকের পোস্টটি শেয়ার করবো আমাদের বাড়ির নীল অপরাজিতা ফুল বাগানের কিছু ফটোগ্রাফি ও গল্প নিয়ে।আশা করি ভালো লাগবে আপনাদের কাছে, তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক---
বেশ মজার একটি বিষয়।আসলে আমার বাগানে আমি নীল অপরাজিতা ফুল গাছ লাগিয়েছিলাম।যদিও বাবা প্রতিবছর এগুলোকে উপড়ে দেন তবুও আবার ঠিক জন্মায়।কারন একবার লাগালে এর পত্তন মারা সহজ ব্যাপার নয়।বীজ মাটিতে পড়ে ঠিক বৃষ্টির জল পেয়ে নতুন চারা গাছ জন্মায় তারপর গাছে আশ্রয় নিয়ে ফুল ফোটে।সারা বাড়িময় এখন যেখানে সেখানে তাই দুই একটি নীল অপরাজিতা ফুল তাই দেখা পাওয়া যায়।যেখানে একটা ফুল গাছও ছিল না আমি লাগানোর পর এখন আশেপাশের বাড়িগুলিতেও এই ফুল দেখা যায়।
কয়েকটি দিন পূজা দেওয়া হয় না।তাই ঠাকুর ঘর পরিষ্কার-পরিচ্ছন্ন করে যখন গতদিন ফুল তুলতে গেলাম আমি তো অবাক।ওমা দেখি,একটি গাছে দুটি সাদা রঙের অপরাজিতা ফুল ফুটে রয়েছে।আর বাকি সব নীল অপরাজিতা ফুল।এই সাদা রঙের অপরাজিতা ফুল আবার এলো কোথা থেকে!মাকে ডেকে দেখালাম মা বলছে,হয়তো একটি সাদা জাতের ফুল গাছ হয়েছে তাই ধরেছে।সাদা অপরাজিতা ফুল রয়েছে তবে আমি তো আর বাগানে কখনো লাগায় নি,তবে হবে কি করে।
এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে কয়েকটি ছবি তুলে নিলাম।ফুলগুলো দেখতে এতটা সুন্দর লাগছিলো কি বলবো।ঠিক সাদা রং নয়,সাদার মধ্যে নীলচে ভাব রোইয়েই গেছে।যাইহোক বাবা গতদিন ক্ষেতে বিষ দেওয়ার পর বলছিলো ফুল গাছেও বিষ দিয়ে দেবে।তাই বাবাকে বললাম, তখন বাবা বললো বিষ দিয়েছিলো।তবে যে গাছে ফুল গাছে বিষ দিয়েছে সেই ফুল গাছে অনেকগুলি নীল অপরাজিতা ফুল ফুটে আছে।সেগুলো তো ঠিকই আছে।
আমার মনের প্রশ্নগুলো তখন অন্যখানে ঘুরপাক খাচ্ছে।যেখানে বিষ দিয়েছে সেগুলো ঠিক রং ধরে রেখেছে।কিন্তু এই ফুলগুলোতে বিষ পড়ে কি নীল রং ঝলছে গিয়ে ফিকে হয়ে গেছে ।তাই হালকা নীলচে ভাব রইয়ে গিয়েছে।নাকি সত্যিই আমার বাগানে এক নতুন সাদা অপরাজিতা ফুলের উৎপত্তি ঘটেছে।সেটা আরো কয়েকটি ফুল ফুটলে হয়তো বুঝতে পারবো।তো আমি সেই অপেক্ষায় রয়েছি,আজ এই পর্যন্তই।
| আশা করি আমার আজকের লেখা অনুভূতিটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন। |
|---|
পোষ্ট বিবরণ:
| শ্রেণী | ফটোগ্রাফি |
|---|---|
| ডিভাইস | poco m2 |
| অভিবাদন্তে | @green015 |
| লোকেশন | বর্ধমান |
| আমার পরিচয় |
|---|
টাস্ক প্রুফ:
কমেন্টস লিংক--
https://x.com/green0156/status/1985142277510160479?t=V1e-6zYpFXb04orMueXe2Q&s=19
https://x.com/green0156/status/1985497655527748065?t=Yg12InLEofXnt8G0HcKH2w&s=19