প্রকৃতির সান্নিধ্যে কিছু মুহূর্ত || আমার বাংলা ব্লগ

in আমার বাংলা ব্লগ3 years ago

Picsart_23-04-28_22-51-51-085.jpg

আজ-শুক্রবার

১৪ এ বৈশাখ, ১৪৩০বঙ্গাব্দ
এপ্রিল, ২৮, ২০২৩ খ্রিষ্টাব্দ

🌺 চলুন শুরু করি 🌺

হ্যালো বন্ধুরা

আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন ? আছেন আশা করি মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমিও অনেক ভালো আছি আজকে প্রতিদিনের মতো আবারো নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে আমি আমার কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা এবং প্রকৃতির সান্নিধ্যে কিছুক্ষণ সময় কাটানোর মুহূর্তগুলো আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি আমি আশা করি আজকের এই পোস্টটি বেশ ইন্টারেস্টিং হবে তাই চলুন আর বেশি দেরি না করে আজকের পোস্ট শুরু করি।

IMG_20230428_155757_949.jpg

Location

IMG_20230428_160915_222.jpg

Location

প্রকৃতি আমার ছোটবেলা থেকেই অনেক ভালো লাগে এবং আমরা প্রতিটি মানুষ প্রকৃতির উপর নির্ভরশীল আজকে আমি এবং আমার একটা আংকেল প্রকৃতিকে উপভোগ করার জন্য বের হয়েছিলাম আমাদের বেশিরভাগ সময়ই বাড়িতেই কাটানো হয় কারণ নিজের কিছু ব্যক্তিগত কাজ এবং পাশাপাশি পড়াশোনা করতে গিয়ে বাহিরে তেমন যাওয়া হয় না তবে আমরা যদি সময় পাই তাহলে বাহিরে ঘোরা ঘুরি করার মুহূর্তটা মিস করি না তাই সে ধারাবাহিকতায় আজকে একটু বাইরে গেছিলাম ঘুরতে এবং তখন প্রথমে আমার চোখে পড়ল একটা আকুনদি গাছে একটা পোকা গাছটির পাতা খাচ্ছে আমার মনে হয় এগুলো খেয়েই এরা বেঁচে থাকে।

IMG_20230428_161111_494.jpg

Location

ছোটবেলায় এগুলো পড়েছি শুনেছি এবং বইতে অনেক দেখেছি যাই হোক আজকে এর ফটোগ্রাফি করে আমার অনেক ভালো লেগেছে। এছাড়াও আজকে আম গাছ থেকে কয়েকটা আম পেরে ছোটবেলায় আম চুরি করার কথা অনেক মনে পড়ছিল আমার মনে আছে আমি যখন ছোট ছিলাম তখন ফোলজি গাছের আম থেকে অনেক আম পেড়ে খেতাম এবং খেতে অনেক সুস্বাদু ছিল ছোটবেলায় আমরা দল বেঁধে এভাবে অনেক আম পেড়ে খেয়েছি এখন তো এগুলো আর করা হয় না তবে এখন এগুলোর কথা অনেক মনে পড়ে।

IMG_20230423_154011_339.jpg

Location

এভাবে কিছুক্ষণ আম পেরে খাওয়ার পরে আমি এবং আমার একটা বন্ধু মিলে আমরা আমাদের গ্রামের একটা বড় এলাকায় ভ্রমণ করতে গেলাম সেখানে একটা গাঙ্গ রয়েছে এবং তখন আমরা ওখানে গিয়ে আমরা নৌকাতে উঠেছি এবং অনেকগুলো ফটোগ্রাফি করেছি তখন দেখলাম ওখানকার গ্রামের গাঙ্গে পানি প্রায় শুকিয়ে গেছে এবং তেমন বেশি পানি নাই ওখানে প্রায় হাঁটু পর্যন্ত পানি এবং মাঝখানে হয়তোবা মাজা পর্যন্ত পানি হবে তবে এখানে দেখছিলাম ছোট মানুষের অনেক মাছ ধরছিল এবং তারা এগুলো অনেক ইনজয় করছিল। যাহোক আজকে এই পর্যন্তই আবার নতুন একটি পোস্টে দেখা হবে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন।

  • বেনিফিসার প্রিয় @shy-fox কে দেওয়া হয়েছে।

🫂ধন্যবাদ!!!🤵


ফটোগ্রাফার@emonv
ফটোগ্রাফি ডিভাইসInfinix hot 11s
[[🔉‌‌প্রিয় স্টিমিট ইউজারগন,,]]👩‍💻"ইমন ব্লগ"👩‍💻 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা। আমার নাম মোঃ ইমন রেজা। বর্তমানে আমি একজন মাধ্যমিক🏫 শিক্ষার্থী। আমি প্রায়শই নিজেকে আবিস্কার করি। কেননা এটা আমার কথায় এবং লিখাই নতুন স্বাদ যুক্ত করে, যার ফলে আমি নিজের সবথেকে ভালো টুকু আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি। আমি প্রতিদিন একবার নিজের সাথে কথা বলি, কারণ এটা আমার নিজের প্রতি আত্মবিশ্বাস আরো বাড়িয়ে দেয়। আমি ভ্রমণ করতে এবং ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। আমি প্রতিনিয়ত নতুন ,নতুন মানুষদের সাথে মিশে তাদের জীবনের অভিজ্ঞতার ভালোটুকু আমার জীবনে বাস্তবায়িত করতে পছন্দ করি।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjVagCKakAuSTsQyj2bkd5a1qGy627tazWyRR8KvSGF5XUzUYGAJxbEm1Wagp...Lv2At2mGmrfEMg6f1U32Fbx5AMXoYvtwxPoGN64iEBA4Rv1YhRRuUftAwRmKthwLZXLSTwWxtFD7Sj1QyBBErTgPny6vsjAKSJvXy9ovR9TDNhx7vqPZQ8nKqg.png


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

Sort:  
 3 years ago 

প্রকৃতির অপরূপ সৌন্দর্যময় মুহূর্ত উপভোগ করেছেন। সত্যি প্রকৃতির মধ্যে মুহূর্তগুলো উপভোগ করতে পেরে খুবই ভালো লাগে। আপনার প্রকৃতির এই সৌন্দর্যময় মুহূর্তগুলো দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। ফটোগুলো অসাধারণ হয়েছে।

 3 years ago 

প্রকৃতিকে ভালবেসে প্রকৃতির সান্নিধ্যে গিয়ে খুব চমৎকার কিছু সময় অতিবাহিত করেছেন।আর সেটি ফটোগ্রাফির মাধ্যমে আমাদের মাঝে তুলে ধরেছেন।তবে প্রকৃতিকে ভালবেসে আরো কিছু ফটোগ্রাফি শেয়ার করলে আরো ভালো লাগতো ভাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ভাইয়া সারাদিন বাসায় না কাটিয়ে মাঝেমধ্যে এরকম প্রকৃতির মাঝে ঘুরে আসবেন আসলেই খুব ভালো লাগে। আর প্রথম যে ফুলটির কথা বলেছেন এই ফুলটি অনেক দেখেছি কিন্তু নাম আজকে প্রথম শুনলাম।আম পারাতে আম চুরি করার কথা মনে পড়ে গিয়েছে জেনে ভালো লাগলো। আবার নৌকায় করেও বেশ ঘুরেছেন দেখছি। ভালই সময় কাটিয়েছেন বোঝা যাচ্ছে।

 3 years ago 

বেশ ভালোই ঘোরাঘুরি করেছেন আপনারা। প্রকৃতির মাঝে এভাবে ঘোরাঘুরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনারা আম পেরে খেয়েছিলেন। তারপরে একটা গ্রামের ওখানে গিয়েছিলেন। যেখানে একটি গাঙ্গ ছিল এবং সেখানে নৌকার মধ্যে উঠে খুবই ভালো মুহূর্ত কাটিয়েছিলেন। সেইসাথে খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফিও করেছিলেন। ভালো লাগলো সম্পূর্ণটা পড়ে এবং ফটোগ্রাফি দেখে।

 3 years ago 

ধন্যবাদ আপু আপনাকে সম্পূর্ণ পোস্টটি পড়ে এমন সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

প্রকৃতির মাঝে এভাবে সময় অতিবাহিত করতে আমার কাছে ভীষণ ভালো লাগে। প্রকৃতির মাঝে সময় কাটাতে আমি সব থেকে বেশি পছন্দ করি। আপনি তো দেখছি প্রকৃতির মাঝে খুবই ভালো ঘুরাঘুরি করেছিলেন। আপনার ফটোগ্রাফি দেখে বুঝতে পারছি আপনার মুহূর্তটা খুবই ভালো কেটেছে। আপনার বন্ধুরা আম খেয়েছিলেন। তারপরে আবার নৌকায় উঠেছিলেন। সব মিলিয়ে আপনার সম্পূর্ণ পোস্টটি অসম্ভব ভালো ছিল।

 3 years ago 

ঠিক বলেছেন ভাই প্রকৃতির মধ্যে ঘুরতে আমার নিজেরও অনেক ভালো লাগে ধন্যবাদ আপনাকে

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 65120.31
ETH 1941.58
USDT 1.00
SBD 0.37