উত্তেজনাপূর্ণ লড়াকু ম্যাচ!

in আমার বাংলা ব্লগ8 months ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

1000064175.png

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটি পোস্ট শেয়ার করে নেবো। গতকাল নিউজিল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজ এর মধ্যে দ্বিতীয় টি২০ ম্যাচ দেখছিলাম। খেলাটা নিউজিল্যান্ড এর মাঠেই হচ্ছে এবং এর আগের ম্যাচ গুলোতেও বেশ ভালো খেলেছে উভয় টিম। ওয়েস্ট ইন্ডিজ এর অন্যান্য ফরম্যাটে যাইহোক, টি২০ ফরম্যাটে একটু ভালো আছে। এখন টি২০ ম্যাচে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, কারণ সামনের বছর টি২০ বিশ্বকাপ শুরু হতে চলেছে। যাইহোক, ওয়েস্ট ইন্ডিজ এই ম্যাচে টস জিতে আগে বোলিং এর পথ বেছে নেয়।

নিউজিল্যান্ড বেশ ভালো ব্যাটিং শুরু করেছিলো পাওয়ার প্লে ওভারে। একজন ১৫০ স্ট্রাইক রেট নিয়ে খেলা শুরু করে দিয়েছিলো। পাওয়ার প্লে তে ভালোই রান উঠেছিল। তবে দ্রুত বাকি দুইজনের উইকেট চলে যায়। কিছুই করার ছিল না আসলে, একদম পুরো ক্লিন বোল্ড ছিল। রচিন একজন বেস্ট অলরাউন্ডার তাদের, কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে ক্যাচ আউট হয়ে যায়। এই প্লেয়ার টিকে গেলে ছেড়ে কথা বলে না, একদম ঠান্ডা মাথার প্লেয়ার বলতে হয়। আইপিএল এর সময়ে তার খেলার মাঝে যেনো একটা ভালবাসা খুঁজে পাওয়া যায়।

যাইহোক, আউট হয়ে যাওয়ার পরে আরেকজন আসে এবং এসে কোনো ডিফেন্স বলে কথা নেই, একধরণের ক্রিকেটের গনপিটুনি আছে, ঠিক সেইভাবে ব্যাটিং শুরু করে দিয়েছিলো। আর ওপেন এর সেই ব্যাটসম্যান আর কিছুক্ষণের মধ্যে আউট হয়ে যায়। খেলছিলো ভালো, কিন্তু ধরা খেয়ে যায়। আসলে একজন মারতে লাগলে, বেশি বিশ্রাম নিয়ে ফেললে সেই মুডে আর থাকে না। যাইহোক, পরে এই যে ব্যাটসম্যান নেমেছিল, একাই মাঠ কাঁপিয়ে দিয়েছিলো। শুধু ব্যাটে-বলে কথা চলেছে। মাত্র ২৮ বল খেলে ৭৮ রান করেছে, ভাবা যায়!

আগেই বললাম কথাটা-গনপিটুনি। একাই রান করে দিয়ে গেছিল ৮০% এর মতো। এখানে যদি ফুল শর্ট খেলতে গিয়ে ক্যাচ না তুলত , তাহলে হয়তো ২০০ ক্রস হয়ে চলে যেতো। ২০০ রান তাও হয়ে গেছিল। যাইহোক, রান অনেকটাই ছিল ওয়েস্ট ইন্ডিজ এর সামনে। ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করতে নেমে প্রথমেই বাজে খেলা শুরু করে দিয়েছিলো। শুন্য রানে আউট হয়ে যায়। তারপরে যদিও রান অনেকটাই কভার করে ফেলেছিল দলীয় ভাবে। ওয়েস্ট ইন্ডিজও শেষ পর্যন্ত বেশ ভালো খেলেছে।

তবে শুরুতে যদি ভালো করতে পারতো, তাহলে ভালো হতো। নিউজিল্যান্ড যেমন এক তরফা ব্যাট করে রান তুলেছিল আর দলীয় তেমন প্রভাব ছিল না। এখানে ওয়েস্ট ইন্ডিজ এর দিকে বিষয়টা আলাদা, কারণ ওয়েস্ট ইন্ডিজ পুরো রান দলীয় ভাবে তুলে ধরেছে। মাত্র ৪ রানে হেরেছে। রান প্রায় করে ফেলেছিল, কিন্তু উইকেট বেশি পড়ে যাওয়ায় সমস্যা হয়ে যায়। লাস্ট মুহূর্তে ভালো একটা খেলা হয়েছে, টানটান উত্তেজনা ছিল।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 59292.90
ETH 1557.14
USDT 1.00
SBD 0.42