শেষ ফোনকলের রহস্য ( পর্ব ৯ )

in আমার বাংলা ব্লগ2 days ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

1000085633.png

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে একটা নতুন গল্প শেয়ার করে নেবো। গল্পটির নাম হলো "শেষ ফোনকলের রহস্য"। এর নবম পর্ব শেয়ার করবো। তারপর তুমি কাঁদতে কাঁদতে বলেছিলে, যদি সত্যিটা মনে থাকে, তাহলে অনেক মানুষ মারা যাবে। ঘরের বাতাস হঠাৎ ভারী হয়ে উঠল এবং ঠিক তখনই বাইরে বজ্রপাত হলো। এক ঝলক আলো ঘর ভরে দিল। বৃদ্ধ উঠে জানালা বন্ধ করতে গেলেন। সেই সুযোগে অর্ণব ফাইলের শেষ পাতাগুলো দেখতে লাগল। হঠাৎ একটি সিল করা খাম চোখে পড়ল। তার ওপর লেখা- শুধুমাত্র অর্ণব নিজে খুলবে, অন্য কেউ নয়। অর্ণব খামটি হাতে নিতেই বৃদ্ধ ফিরে এলেন। এক মুহূর্তের জন্য দু'জনের চোখাচোখি হলো, কিন্তু বৃদ্ধ কিছু বললেন না।

শুধু মাথা নাড়লেন আর বললেন এখন সময় হয়েছে। অর্ণব তখন ধীরে ধীরে খামটি খুলল আর দেখলো ভেতরে একটি অডিও সিডি।আর একটি ছোট্ট চিঠি, চিঠিটি তার নিজের হাতের লেখায়। প্রথম লাইন পড়েই তার হাত কেঁপে উঠল। প্রিয় অর্ণব, যদি তুমি এটা পড়ছ, তার মানে তুমি সব ভুলে গেছ- যেমনটা আমি চেয়েছিলাম।চিঠির প্রতিটি শব্দ তার নিজের লেখা, কিন্তু সে জীবনে এমন কোনো চিঠি লেখার কথা মনে করতে পারছে না। পরের লাইন- মেঘলা মারা যায়নি যেভাবে সবাই জানে। আর আমি নির্দোষও নই আবার সম্পূর্ণ দোষীও নই। অর্ণবের চোখ ঝাপসা হয়ে এল। আরও নিচে লেখা- যদি সত্যিটা জানতে চাও, তাহলে প্রথমে রুদ্রজিৎ রায়কে খুঁজে বের করো। কারণ সে এখনও বেঁচে আছে। অর্ণব বিস্ময়ে উঠে দাঁড়াল আর বললো- অসম্ভব!

রুদ্রজিৎ তো বহু বছর আগে নিখোঁজ! তাহলে... ঠিক সেই মুহূর্তে ড. সৌমিত্রের বাড়ির বিদ্যুৎ হঠাৎ চলে গেল। চারপাশ অন্ধকার, বাইরে ঝড় শুরু হয়েছে। অর্ণব মোবাইলের টর্চ জ্বালাতেই দেখল, বৃদ্ধ নেই। একটু আগেও যিনি সামনে বসেছিলেন, তিনি যেন হাওয়ায় মিলিয়ে গেছেন। ডাক্তারবাবু!কোনো উত্তর নেই। এরপর সে ঘরের ভেতর এগিয়ে গেল। হঠাৎ করিডোরের শেষ প্রান্ত থেকে খুব আস্তে একটি পরিচিত কণ্ঠ ভেসে এল- অর্ণব... মেঘলার গলা! সে দৌড়ে এগিয়ে গেল।শেষ ঘরের দরজা আধখোলা, দরজা ঠেলে ভেতরে ঢুকতেই টর্চের আলো পড়ল দেয়ালজুড়ে টাঙানো অসংখ্য ছবি আর মানচিত্রে। প্রতিটি ছবির কেন্দ্রে একটাই জায়গা লাল কালি দিয়ে গোল করে চিহ্নিত- প্ল্যাটফর্ম নম্বর তিন।

আর ঘরের মাঝখানে একটি বড় টেবিলের ওপর ছড়িয়ে রয়েছে পুরোনো খবরের কাগজ, সিসি টিভি প্রিন্ট, ফোন রেকর্ড, হাতে আঁকা নোট এবং লাল সুতো দিয়ে যুক্ত করা অদ্ভুত সব সংযোগচিত্র।মনে হচ্ছে, বহু বছর ধরে কেউ এই রহস্যের তদন্ত করে গেছে। টেবিলের এক কোণে একটি টেপ রেকর্ডার এখনও চলছে। অর্ণব প্লে বোতাম চাপতেই একটি ক্লান্ত পুরুষ কণ্ঠ শোনা গেল- যদি তুমি এই রেকর্ডিং শুনে থাকো, তাহলে বুঝবে আমি আর বেঁচে নেই। আমি রুদ্রজিৎ রায় আর যাকে সবাই মৃত ভাবছে, সে হয়তো এখনও আমাদেরই খুব কাছে আছে। রেকর্ডিং হঠাৎ বিকট শব্দে কেটে গেল। ঠিক তখনই অর্ণব অনুভব করল, তার ঠিক পেছনে কেউ দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে সে ঘুরে দাঁড়াল। টর্চের আলো পড়তেই দেখা গেল...একজন মানুষের অবয়ব।....


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Sort:  
 2 days ago 

hello brother,
i hope you will be fine, i am inviting you to join SteemLudo game - First Decentralized Multiplayer Game
Play Steem Ludo, challenge your friends using STEEM, and earn 1.9X STEEM rewards with every match you win.

Game: https://www.steemx.org/ludo

Discord: https://discord.gg/JyW7v8STG

ludobanner gif.gif

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 66846.21
ETH 1932.08
USDT 1.00
SBD 0.38