লাস্ট ম্যাচে অসাধারণ ব্যাটিং রোহিতের!
| হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
|---|
Image Created by OpenAI
আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটা পোস্ট শেয়ার করে নেবো। গত পরশু ইন্ডিয়া আর ইংল্যান্ড এর মধ্যে শেষ ওয়ানডে ম্যাচ খেলা ছিল। এইটা দুই টিমের জন্য মরণ বাঁচন ম্যাচ ছিল। কারণ যদি ইন্ডিয়া জিতে যায়, তাহলে সিরিজ ইন্ডিয়া জিতবে আর যদি ইংল্যান্ড জিতে যায়, তাহলে তারা জিতে যাবে। বর্তমানে ইন্ডিয়া টিমে একটা রাজনৈতিক পরিবেশ তৈরী হয়েছে। কারণ মূলত টিমে যাদের খেলানো উচিত, তাদের বাদ দিয়ে কিছু কিছু এমন প্লেয়ার নামিয়েছে, যাদের আইপিএল খেলা হয়েছে কিনা আদৌ ঠিক নেই। কারণ এই নামগুলো আমার কাছে প্রথম মনে হলো। আর প্রতিটা ম্যাচে ১০০ এর গায়ে রান দিচ্ছে।
লাস্ট ম্যাচে যা জঘন্য বোলিং করেছে, সেটা আর বলার মতো না। ইংল্যান্ড এর ওপেনিং ব্যাটসম্যান অনেক রানের পার্টনারশিপ গড়ে দিয়েছিলো, প্রায় ২৫০+ রান। ওপেনিং পার্টনারশিপ না ভাঙতে পারলে সেই ম্যাচের রূপ তারাই বদলে দিতে পারে। তবে এটা সম্পূর্ণ ব্যাটিং পিচ ছিল যদিও, তবুও এত রান করতে পারে না যদি অসম্ভব খারাপ বোলিং না হয়। সব ভালো ভালো বোলিং আর ব্যাটিং বসিয়ে রেখে সব ফালতু অনভিজ্ঞ প্লেয়ার দিয়ে খেলাচ্ছে। ইন্ডিয়ার মূলত ব্যাটিং মোটামুটি ঠিক থাকলেও বোলিং আর ফিল্ডিং নষ্ট হয়ে যাচ্ছে। ইতোমধ্যে গৌতম গম্ভীর যদি এইসব পরিবর্তন না করে, তাহলে ধীরে ধীরে ইন্ডিয়া তাদের পজিশন হারিয়ে ফেলবে। আর রোহিত সম্ভবত খেলবে না, এটাই তার শেষ ম্যাচ ছিল ইন্টারন্যাশনাল ক্যারিয়ার এর।
যাইহোক, ইংল্যান্ড এই ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করেছিলো এবং তারা যা বাজিমাত করেছে, তা ওপেনিং পজিশন-এ করে দিয়েছিলো। তবে ওদের মোটামুটি আমি খেলার ধরন দেখে যা ভেবেছিলাম, তাতে রান সাড়ে ৩০০ হওয়ার কথা। কিন্তু সেখানে যে রান ৪০০ এর গায়ে চলে যাবে, এটা আমি ভাবতে পারিনি। এই রুট যে কয়টা ম্যাচে শেষ পর্যন্ত ব্যাটিং করেছে, সেই ম্যাচে রান হয় বাড়িয়ে দিয়েছে আর না হয় ম্যাচ বের করে দিয়েছে। আগের ম্যাচে একাই হেরে যাওয়া ম্যাচ জিতিয়ে দিয়েছে। আর এই শেষ ম্যাচে শেষ পর্যন্ত ব্যাটিং করে রান ৪০০ এর গায়ে নিয়ে গেছে। যদিও এটা অনেকটাই হিউজ রান, টার্গেট এ খেলা চাপের আছে। তবুও এই ব্যাটিং পিচে ক্যালকুলেশন করে ব্যাটিং করতে পারলে ম্যাচ বের করা যায়।
যাইহোক, এরপরে ইন্ডিয়া এই রান চেজে ব্যাটিং করতে নামে এবং শুরুটা ভালোই করেছিলো। রোহিত আর গিল এর সমীকরণ ঠিক ছিল, কারণ ওপেনিং এর দিকে যদি দ্রুত বেশি রান করে বেরিয়ে যাওয়া যায়, তাহলে রান অ্যাসিভ করা সুবিধা হবে। কিন্তু গিল এর আউটটা এমন ছিল, যা বলার মতো না। lbw আউট অল্প এর জন্য লেগ স্ট্যাম্প হিট করে গেছে। যদিও বল হাঁটুর একটু উপরে লেগেছিল, আমি ভেবেছিলাম বেরিয়ে গেছে। কিন্তু হালকা লেগে গেছে। এই আউটটা না হলে বড়ো একটা রানের পার্টনারশিপ হতে পারতো। তবুও রোহিত আশা বাঁচিয়ে রেখেছিলো, একাই পুরো ভার তুলে নিয়েছিলো মনে হচ্ছিলো। ভালো একটা রান করেছিলো, ১৩৮ রান করে আউট হয়েছিলো। কিন্তু মূলত বাকি ব্যাটসম্যান একটাও ঠিকঠাক কোনো ব্যাটিং করতে পারেনি, কোহলি যা করার কিছুটা করে গিয়েছিলো, কিন্তু বাকিদের ফালতু ব্যাটিং এর কারণে ম্যাচ হেরে গেলো।
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |


