মিনা, রাজুর কার্টুনের চিত্রাঙ্কন ।। অরিজিনাল আর্টওয়ার্ক

in আমার বাংলা ব্লগ4 years ago

হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ, স্বাভাবিক আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সামনে একটা নতুন অঙ্কন নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে একটি কার্টুনের ছবি অঙ্কন করলাম। আজকে আমি মিনা, রাজু কার্টুনের ছবি অঙ্কন করার চেষ্টা করলাম। আজকে কি আঁকা যায় তাই নিয়ে ভাবছিলাম, তখন মাথায় এই কার্টুন চরিত্রের বিষয়টা চলে আসলো। এই কার্টুনটি আগে ছোটবেলায় প্রায় সময় দেখতাম, আর বেশ ভালো লাগতো। এই কার্টুনের চরিত্রে মিনা, রাজুর অভিনয়টি সবকিছুতে সম্প্রচারিত হয়ে থাকে। আর মিনার এই কার্টুন চরিত্রের মধ্যে দিয়ে অনেক কিছুর সচেতনতা মূলক কার্যক্রম তুলে ধরে যা শিক্ষণীয়। আর সব থেকে ভালো লাগতো মিনা, রাজুর সাথে তাদের তোতা পাখি মিঠুর। এই অঙ্কনের মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করেছি যেটা সেটা হলো মিনা, রাজু এবং আরো কিছু বালক বালিকা রাস্তা দিয়ে হেঁটে স্কুলে যাচ্ছে। আশা করি আজকের চিত্রটি আপনাদের কাছে ভালো লাগবে। এখন আমি অঙ্কনের মূল বিষয়গুলোর দিকে চলে যাবো।


☫উপকরণ:☫

আর্ট পেপার
বোর্ড
স্কেচ পেন্সিল
কালার পেন্সিল
রাবার

এখন অঙ্কনের ধাপগুলো নিচের দিকে তুলে ধরবো----


➤প্রথম ধাপে মিনা আর রাজুকে সম্পূর্ণভাবে অঙ্কন করে নিয়েছিলাম।

➤দ্বিতীয় ধাপে তাদের সামনে আরো দুইজনকে অঙ্কন করে নিয়েছিলাম।

➤তৃতীয় ধাপে আরো একজন বালককে এঁকে টোটাল পাঁচ জনকে অঙ্কন করে নিয়েছিলাম।

➤চতুর্থ ধাপে একটা স্কুল অঙ্কন করে নিয়েছিলাম এবং তাদের হাঁটার পাশ দিয়ে একটা রাস্তার শেপ মতো তৈরি করে নিয়েছিলাম। আর স্কুলের এক পাশে মেঘের মতো একটা শেপ তৈরি করে নিয়েছিলাম।

➤পঞ্চম ধাপে রাস্তার আরো এক পাশে শেপ তৈরি করে নিয়েছিলাম। এরপর তোতা পাখিটিকে অঙ্কন করে নিয়েছিলাম। স্কুলের আরো এক পাশ দিয়ে মেঘের মতো দেখতে অঙ্কন করে নিয়েছিলাম। আর সমস্ত বিষয়কে একটু গাঢ় কালির দ্বারা ফুটিয়ে তুলেছিলাম।

➤ষষ্ঠ ধাপে আকাশি কালার দিয়ে আকাশ এর চিত্র ফুটিয়ে তুলেছিলাম।

➤সপ্তম ধাপে মেঘের মতো দেখতে চিত্রটিতে কালার করে দিয়েছিলাম। এরপর স্কুলের ছাদে কালার করে দিয়েছিলাম।

➤অষ্টম ধাপে স্কুলের দেওয়াল, দরজায় কালার করে দিয়েছিলাম।

➤নবম ধাপে রাস্তার একপাশে সবুজ ঘাসের মতো দেখতে অঙ্কন করে নিয়েছিলাম। এরপর তোতা পাখিটিকে কালার করে দিয়েছিলাম।

➤দশম ধাপে মিনা, রাজুর সামনের দুইজনকে কালার করে নিয়েছিলাম এবং রাস্তার আরো এক পাশে সবুজ ঘাসের মতো দেখতে অঙ্কন করে নিয়েছিলাম।

➤একাদশ ধাপে রাজু এবং একদম সামনের বালকটিকে কালার করে দিয়েছিলাম।

➤দ্বাদশ ধাপে মিনাকে কালার করে দিয়েছিলাম।

➤ত্রয়োদশ ধাপে রাস্তাটিকে কালার করে দিয়েছিলাম।

আর্ট বাই, @winkles

শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 4 years ago 

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

মিনার কার্টুন মানেই ছিলো এক সময় অসাধারণ ফিলিংস। আসলে তখন এতো টিভি চ্যানেল ছিলো না। বিটিভিতে মিনার কার্টুন দেখতাম অনেক ভালো একটা সময় ছিলো। আপনার চিত্রাঙ্কন দেখে সেই শৈশবের স্মৃতি মনে পড়ে গেলো। অসাধারণ হয়েছে আপনার চিত্রাঙ্কন। বিশেষ করে রঙ করার পর চিত্রটি আরো ফুটে উঠেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ অসাধারণ চিত্রাঙ্কন আমাদের উপহার দেওয়ার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো দাদা।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

 4 years ago 

মিনা কাটুন আমার খুবই প্রিয় একটি কাটুন। আমি এখনো আমার ছেলে মেয়ের সাথে বসে প্রায় সময় মিনাকাটুন দেখি। মিনা কাটুন হচ্ছে একটি শিক্ষানীয় কাটুন। আপনি খুব সুন্দর করে মিনা কার্টুনের চিত্রটি ফুটিয়ে তুলেছেন আপনার চিত্রাংকন এর মাধ্যমে আমার কাছে খুবই ভালো লেগেছে ভাইয়া। আপনি অনেক নিখুঁতভাবে আর্ট করেন ভাইয়া। আপনারা আর্ট গুলো সত্যিই আমার কাছে খুবই ভালো লাগে। এত সুন্দর সুন্দর আর্ট গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

খুব ভালো লাগলো। এই কার্টুনের সিরিজ দেখার জন্য একসময় অপেক্ষা করতাম কোনদিন বৃহস্পতিবার আসবে। আপনি অনেক সুন্দর করে এঁকেছেন। ধন্যবাদ

 4 years ago 

বাহ! খুব দারুণ হয়েছে তো, এইভাবেই একদিন ভাই আমার ভাবীর চিত্র ড্রয়িং করে ফেলবে হা হা হা।

ছোটবেলায় বেশ আকর্ষনবোধ করতাম মিনা রাজুর এই কার্টুন সিরিজের প্রতি, সময় ক্ষন মনে রেখে ঠিক বসে যেতাম টিভির সম্মুখে। আজকের ড্রয়িংটি সেই স্মৃতি মনে করিয়ে দিলো। ধন্যবাদ

 4 years ago 

মিনার এই কার্টুন চরিত্রের মধ্যে দিয়ে অনেক কিছুর সচেতনতা মূলক কার্যক্রম তুলে ধরে যা শিক্ষণীয়।

"আমি বাবা মায়ের শত আদরের মেয়ে আমি বড় হয়ে লেখাপড়া শিখতে চাই"। দাদা আপনার অঙ্কন চিত্রটি দেখে আমার প্রথমে মিনা কার্টুনের সেই জনপ্রিয় গানটি মনে পড়ে গেল। সেই মিনা, রাজু আজও সবার অন্তরে যায়গা করে নিয়েছে। সময় পরিবর্তন হয়েছে আমরা অনেক বড় হয়েছি কিন্তু মিনা রাজুর জায়গা আজও অন্তরের মাঝে আছে। মিনা কার্টুন খুবই শিক্ষণীয়। আজও মনে পড়ে সেই মিনা ও রাজুর কথা। আমার সবচেয়ে প্রিয় ছিল মিঠু। আসলে এই কার্টুন চরিত্র গুলোর মাধ্যমে অনেক শিক্ষনীয় বিষয় তুলে ধরা হয়েছে। এখানে অনেক সচেতনতামূলক বিষয় উপস্থাপন করা হয়েছে। ছেলেবেলার সবচেয়ে প্রিয় কার্টুন চরিত্র গুলোর মধ্যে মীনা,রাজু,মিঠু ছিল আমার অতি প্রিয়। মাঝে মাঝে মনে হয় কেন যে ছেলেবেলা গুলো হারিয়ে গেল। ছেলেবেলার সেই স্মৃতিগুলো আজও মনে পড়ে। যখন মিনা কার্টুন শুরু হতো তখন খুবই ভালো লাগতো। আমার এখনো মাঝে মাঝে মনে হয় সেই মিনার কথা। মনে হয় মিনা কি এখন অনেক বড় হয়ে গেছে? আজও খুব মনে পড়ে তাদের। আসলে যখন মিনা কার্টুন গুলো দেখতাম তখন তাদের করা ভালো কাজ গুলোর মাধ্যমে শিক্ষা গ্রহণ করতে সক্ষম হতাম। ছোটদের জন্য এটি খুবই শিক্ষামূলক একটি কার্টুন সিরিজ ছিল। দাদা আপনি আপনার অঙ্কনের মাধ্যমে এত সুন্দর ভাবে এই কাটুন চরিত্রগুলোকে ফুটিয়ে তুলেছেন যা দেখেই আমি মুগ্ধ হয়ে গেছি। মিনাকে দেখে মনে হচ্ছে যেন সত্যিকারের সেই কার্টুনের মিনা আপনার অঙ্কনে ফুটে উঠেছে। আপনার অঙ্কনের প্রশংসা করার মত ভাষা আমার নেই। তবে এতটুকু বলতে পারি আপনি সব দিক থেকেই সেরা। এত নিখুঁত ভাবে কোন চরিত্রকে ফুটিয়ে তোলা সত্যিই অনেক দক্ষতার ব্যাপার। তবে যাই হোক দাদা দারুন একটি কার্টুন চিত্র অঙ্কন করার মাধ্যমে পুরনো দিনের অনেক স্মৃতি মনে করিয়ে দিলেন। পুরনো দিনের স্মৃতিগুলো মনে করে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে দাদা।

 4 years ago 

মিনা রাজু কার্টুন এর দারুন একটি চিত্র অঙ্কন করেছেন দাদা সত্যি চিত্রটি দেখে মুগ্ধ হয়ে গেলাম এবং ছোটবেলার কথা মনে হয়ে গেল খুব দেখতাম ছোটবেলায় এই কাটুন ❤️❤️

 4 years ago 

একদম অসাধারণ অংকন দাদা। ফাঁকি দিলে আমার অনেক পছন্দের একটি কার্টুন ছিল এই মিনা রাজু। দারুন একটি সামাজিক কার্টুন ও বলা চলে। কার্টুনের মধ্যে খুব সুন্দর করে সামাজিক অবক্ষয়ের বিষয়গুলো তুলে ধরত। আর মিঠুকে তো একদম সেই লাগতো। যাইহোক অসাধারণ ছিল দাদা আপনার অঙ্কন টি খুবই ভালো লেগেছে আমার।

 4 years ago 

খুবই সুন্দর ভাবে মিনা, রাজুর কার্টুনের চিত্রাঙ্কন করেছেন দাদা। ছোটবেলায় প্রচুর পরিমাণে এই কার্টুনটি দেখতাম। মাঝে মাঝে এখনও এই কার্টুনটি দেখার চেষ্টা করি। আপনি খুবই সুন্দর ভাবে এই কার্টুনটি ছবিগুলো অঙ্কন করেছেন। ছবি অংকন করার সময় প্রত্যেক টি ধাপ আপনি খুবই সুন্দর ভাবে অঙ্কন করে তা আমাদের মাঝে বর্ণনা করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা এমন সুন্দর কার্টুন এর চিত্র অংকন করার জন্য।

 4 years ago 

দাদা খুবই সুন্দর একটি কার্টুনের চিত্র অংকন করলেন, মিনা রাজু কার্টুন আমার খুবই প্রিয়। আমি সেই ছোটবেলা থেকেই মিনা রাজুর কার্টুন দেখি। এখনও মাঝে মধ্যে আমি মিনা রাজুর কার্টুন দেখি। আমার খুবই ভালো লাগে, বিশেষ করে আমার খুবই ভালো লাগে টিয়া পাখি মিঠুকে। আপনার চিত্র অংকন খুব সুন্দর হয়েছে,আপনার জন্য শুভেচ্ছা রইলো।

 4 years ago 

ছোট বেলায় মিনা,রাজুও মিঠুর শিক্ষনীয় গল্প পড়তাম।বেশ মজা লাগতো আর কৌতুহলী ছিলাম এরুপ ছবির দৃশ্য দেখে।আপনার সুন্দর অংকন আমাকে আবার ছোটবেলায় ফিরিয়ে নিয়েছে। এমন চমতকার অংকন সত্যিই দক্ষ হাতের শৈল্পিক সৃষ্টি। সৃজনশীল এমন সৃষ্টি সত্যিই প্রশংসার দাবীদার। ধন্যবাদ শ্রদ্ধেয়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.087
BTC 61537.48
ETH 1696.34
USDT 1.00
SBD 0.38