শেষ ফোনকলের রহস্য ( পর্ব ২ )
| হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
|---|
Image Created by OpenAI
আজকে আপনাদের সাথে একটা নতুন গল্প শেয়ার করে নেবো। গল্পটির নাম হলো "শেষ ফোনকলের রহস্য"। এর দ্বিতীয় পর্ব শেয়ার করবো। এরপর অর্ণব মনে মনে বলতে লাগলো-আট বছর? কিন্তু গত রাতে? সে আর কোনো কথা না বলে ফোন কেটে দিল। অফিসে গিয়েও তার মন বসল না। সে একটি সফটওয়্যার কোম্পানিতে সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট হিসেবে কাজ করে। সারাদিন মানুষকে অনলাইন প্রতারণা থেকে বাঁচানোর উপায় খুঁজে বের করা তার কাজ। কিন্তু আজ যেন সব যুক্তি কাজ করা বন্ধ করে দিয়েছে।বারবার ফোনের কল লগ খুলে দেখছে, নম্বরটা এখনও সেখানে আছে।
তবু যখনই সে নম্বরটিতে কল ব্যাক করে, তখনই একটাই উত্তর আসে- "The number you are trying to call does not exist." বিকেলে অফিস থেকে বের হওয়ার সময় তার সহকর্মী রুদ্র জিজ্ঞেস করল- কী হয়েছে? তোকে আজ অন্যরকম লাগছে। অর্ণব সব ঘটনা খুলে বলল।রুদ্র প্রথমে হেসে ফেলল আর বললো- কেউ প্র্যাঙ্ক করছে। কিন্তু নম্বরটা? স্পুফিং হতে পারে মেঘলার গলা? এখন AI দিয়ে মানুষের গলা হুবহু বানানো যায়। অর্ণব কিছু বলল না, কারণ কথাগুলো যুক্তিযুক্ত। তবু কোথাও যেন একটা অজানা অস্বস্তি তাকে গ্রাস করে আছে। সেদিন রাতে সে ঠিক করল, যদি আবার ফোন আসে, তাহলে পুরো কথোপকথন রেকর্ড করবে।
ফোনে কল রেকর্ডিং চালু করে বিছানায় শুয়ে পড়ল। রাত ১টা-১টা ৪৫ আবার ২টা- ২টা ১৬। তার বুকের ধুকপুকানি বেড়ে যাচ্ছে। ঠিক ২টা ১৭ মিনিট, তখন ফোন কাঁপতে শুরু করল। আবার সেই অজানা নম্বর।এইবার অর্ণব প্রস্তুত এবং সে রিসিভ করল-হ্যালো! কয়েক সেকেন্ড নীরবতা। তারপর একই কণ্ঠ। কিন্তু এবার আগের চেয়ে আরও ভয় পেয়ে আছে। অর্ণব, ওরা চলে আসছে। সে জিজ্ঞাসা করল- কারা? আমার কাছে সময় নেই, কিন্তু তুমি কে? স্টেশন..কোন স্টেশন? ওপাশে কান্নার শব্দ। তারপর খুব আস্তে-প্ল্যাটফর্ম তিন... এরপর হঠাৎ যেন কারও ভারী পায়ের শব্দ। এরমধ্যে একজন অচেনা পুরুষের গম্ভীর কণ্ঠ ভেসে এল- ফোনটা কেড়ে নাও! মেয়েটি আতঙ্কে চিৎকার করে উঠল- অর্ণব দৌড়াও!
এরপর লাইন কেটে গেল। অর্ণব এক মুহূর্তও দেরি করল না। সে সঙ্গে সঙ্গে কল রেকর্ডিং প্লে করল। কিন্তু প্লে হতেই তার শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেল। রেকর্ডিংয়ে তার নিজের কণ্ঠ স্পষ্ট শোনা যাচ্ছে- হ্যালো, কে বলছেন? কিন্তু ওপাশে একটাও শব্দ নেই। না মেয়েটির কণ্ঠ, না ট্রেনের হুইসেল, না সেই অচেনা পুরুষের গলা।মোট ৫৬ সেকেন্ডের রেকর্ডিং জুড়ে শুধু নিঃশব্দতা।অর্ণব স্থির হয়ে বসে রইল। তারপর ধীরে ধীরে ফোনের স্ক্রিনে আবার চোখ পড়ল। সেখানে একটি নতুন মেসেজ এসেছে। প্রেরক- Unknown মেসেজে লেখা মাত্র একটি লাইন- আগামীকাল রাত ২টা ১৭ মিনিটে যদি প্ল্যাটফর্ম ৩-এ না আসো, তাহলে পাঁচ বছর আগের সত্যিটা চিরদিনের জন্য চাপা পড়ে যাবে। অর্ণবের হাত থেকে ফোনটা প্রায় পড়ে যাচ্ছিল।.....
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |


