দুর্দান্ত চেজ!

in আমার বাংলা ব্লগ3 months ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

1000077488.png

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটা পোস্ট শেয়ার করে নেবো। গতকাল আইপিএল এর আরেকটি ম্যাচে মুখোমুখি হয়েছিলো লৌখনো এবং বেঙ্গালুরু। বেঙ্গালুরু বর্তমানে প্রতিটা ম্যাচে অসাধারণ খেলছে, এইবার আইপিএল এর দিকে ভাল করে দৃষ্টিপাত করলে ওই একটাই দৃশ্য দেখা যাবে যে, বেঙ্গালুরু আর রাজস্থান, এই দুটো টিমই ভালো খেলছে। কিন্তু আসলে বিষয়টা এখানে একটা জায়গায় মার খাচ্ছে, কোনো টিম কোনো বড়ো ব্যবধানে জিততে পারছে না। কারণ এখানে যে ৪ টে টিম সবার আগের সারিতে আছে, সেখানে নেট রান রেট খুবই নিম্নমানের। ফলে এইভাবে যদি চলতে থাকে, তাহলে শেষের দিকের সাথে এদের একটা পয়েন্ট বিভাজন এর সমস্যা তৈরী হবে।

বেঙ্গালুরু টিমের একটা দিক ভালো যে, এদের পরপর ৬-৭ জন ভালো ব্যাটিং করে। ফলে একটা ভালো ব্যাকআপ থাকে। আর লৌখনোর টিমেও খারাপ না, ভালোই প্লেয়ার আছে। বলা যায় বেঙ্গালুরু এর মতোই তাদের একইরকম ব্যাটিং আছে, কিন্তু তেমন কোনো সুবিধাজনক স্কোর করতে পারছে না বা জিততে পারছে না। আসলে ক্যাপ্টেন এর দায়িত্ব ঋষভ সেভাবে করতে পারছে না। যাইহোক, গতকালের ম্যাচটা ছিল বেঙ্গালুরু এর পিচে। এটা কোহলির ঘরের মাঠ, আর ঘরের মাঠে সবাই ভালো খেলে থাকে। কারণ পরিচিত পিচে অভ্যাস থাকলে আর কোনো সমস্যা হয় না। বেঙ্গালুরু টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলো।

লৌখনোর মিচেল মার্শ শুরু করেছিলো ভালো, কিন্তু মার্করম পুরো ঝিমিয়ে দিলো ম্যাচটা। মার্করম এর এখনো পর্যন্ত তেমন কোনো ম্যাচে ভাল রান করতে দেখলাম না, ফরম হারিয়ে ফেলেছে। বিশ্বকাপের পর থেকেই কেমন যেনো একটা দিশাহীন ভাবে ম্যাচ খেলে যাচ্ছে। শুধু মার্করম না, আমাদের ঋষভও প্রত্যেকটা ম্যাচে ফালতু রান করছে। আগে খেলত ভালো, কিন্তু বর্তমানে পুরো বাজে খেলছে। এমনিতেই জাতীয় টিমের থেকে বাদ পড়েছে, আর এইরকম দশা থাকলে চান্স পাওয়া খুবই কঠিন হয়ে যাবে। এই ম্যাচে পরপর তিনজন খুবই বাজে পারফরম্যান্স করে এবং এখানেই রান রেট একদম বাজে অবস্থায় চলে যায়।

মুকুল নামের একজন যদি সামান্য কিছু এই রান না করতো, তাহলে ১২০-২৫ রান হতো। কোনোমতে একটু রান হয়েছে, ১৪৭ রান চেজ করা বেঙ্গালুরু এর কাছে সামান্য ব্যাপার। তবে ওদের ব্যাটিং দেখে মনে হচ্ছিলো যেনো, বোলিং পিচ। যাইহোক, বেঙ্গালুরু ব্যাটিং করতে নামলে শুরুটা একটু খারাপ ছিল, কারণ সল্ট আউট হয়ে গেছিল। তবে কোহলি ভালো ব্যাকআপ দিয়েছিলো, কোহলি চেজ এর ক্ষেত্রে অসাধারণ খেলে। তবে আফসোস যে, ৪৯ রান করে আউট হয়ে যায়। তবে রজত পাটিদার অধিনায়ক হিসেবে ভালোই খেলছে এই সিজনে। সবথেকে জিতেষ ভালো ব্যাটিং করেছে এই ম্যাচে, দুই বাড়ি দিয়ে ১৫ ওভারে ম্যাচ জিতিয়ে দিয়েছে।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.089
BTC 62036.37
ETH 1745.62
USDT 1.00
SBD 0.38