রুটের দুর্দান্ত ইনিংস!

in আমার বাংলা ব্লগ18 hours ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

1000086613.png

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটা পোস্ট শেয়ার করে নেবো। গতকাল ইন্ডিয়া আর ইংল্যান্ড এর মধ্যে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ খেলা হয়েছে। এই ম্যাচ দুই টিমের জন্য একটা গুরুত্বপূর্ন পয়েন্ট, কারণ একদিকে ইন্ডিয়া জিতলে সিরিজ একপ্রকার জিতে যাওয়ার দিকে বেশি প্রসারিত হবে আবার একদিকে ইংল্যান্ড ম্যাচ জিতলে ইন্ডিয়ার চাপ হয়ে যাবে নেক্সট ম্যাচে। তবে এটা একপ্রকার কিন্তু ভালো, কারণ এইরকম খেলা না হলে ম্যাচে উত্তেজনা থাকে না। তবে একটা বিষয় ইন্ডিয়ার খেলার ফরম্যাট এর মধ্যে কিছু কিছু জায়গায় একটু সমস্যা রয়েছে, যার জন্য সমস্যা হচ্ছে। কারণ প্রতিটা ম্যাচে তো দেখলাম একটা করে গ্লিস থেকে যাচ্ছে।

যাইহোক, গতকালের ম্যাচে ইংল্যান্ড আগে টস জিতে ইন্ডিয়াকে আগে ব্যাটিং করতে পাঠিয়েছিল। ইন্ডিয়া ব্যাটিং শুরুটা করেছিলো খারাপ না, কিন্তু পার্টনারশিপ গড়তে পারছে না, যেই একটু পার্টনারশিপ গড়ার মুখে থাকে, তখনই আউট হয়ে যাচ্ছে। রোহিত ব্যাটিং শুরু করেছিলো ভালোই, কিন্তু যখনই রানটা গড়ার পর্যায়ে থাকে, তখনই ক্যাচ আউট হয়ে যায়। আসলে বর্তমানে এদের প্র্যাক্টিস খুবই কমে গেছে, এখন তো করেই না বললে চলে। আর এই কারণেই কোনো ম্যাচে তেমন একটা ভালো পারফরম্যান্স নেই। কোহলি একটু খেলছে, তাছাড়া রোহিত এর ফর্ম ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে।

যাইহোক, গিলও এই ম্যাচে তেমন একটা ভালো ব্যাটিং করতে পারেনি। মূলত ইন্ডিয়ার অধিকাংশ ব্যাটসম্যান টার্গেট ছাড়া ব্যাটিং তেমন ভালো করতে পারে না। ঈশানের ব্যাটিং থেকেও একটা রান আসেনি। পরে কোহলি আর শ্রেয়াশ আইয়ার এর ব্যাটিং থেকে একটা ভালো পার্টনারশিপ বিল্ড হয়, বলে রান মোটামুটি ভালো একটা জায়গায় যায়। এরপরে বাকিদের ব্যাটিং থেকে কোনো রান আসেনি বললেই চলে। কিন্তু আসলে বলতে গেলে এইভাবে কি সম্ভব! মাত্র দুইজনের ব্যাটিং থেকে রানের উপর ভিত্তি করে ম্যাচ জেতা যায়? মাত্র ২৩৩ রান করেছিলো, যেটা জেতার জন্য পসিবল রান ছিল না।

তবে ইংল্যান্ড ভীষণ ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয়েছিলো, কারণ ইন্ডিয়া ভীষণ হার্ড বোলিং শুরু করে দিয়েছিলো। বিশেষ করে বুমরাহ ভালো চাপের সৃষ্টি করে দিয়েছিলো। প্রথম চান্স এই ওপেন এর দুইজনকে আউট করে দিয়েছিলো। কিন্তু সমস্যা হলো একমাত্র রুট শেষ করে দিয়েছে। ইন্ডিয়া যেভাবে বোলিং করছিলো, তাতে করে এই রানে ইংল্যান্ডকে আটকে দিয়েছিলো। কারণ যেটা সবথেকে বড়ো ভয় ছিল, রুট আর বাটলার এর পার্টনারশিপ, সেটাই ভেঙে দিয়েছিলো। কিন্তু রুট খেলে গেছে পুরো ক্লাসিক স্টাইলে। যে একাই ম্যাচ বের করে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। আর এই ম্যাচে সেটাই করেছে, একাই হেরে যাওয়া ম্যাচ জিতিয়ে দিয়েছে।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 63162.59
ETH 1821.63
USDT 1.00
SBD 0.38